মঙ্গলবার, ৬ অক্টোবর, ২০২৬ | ২০ আশ্বিন, ১৪৩৩ | ২৩ রবিউস সানী, ১৪৪৮ | ভোর ৪:১৪:৪৩
শিরোনাম
● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ

মিঠাপুকুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

মিঠাপুকুর প্রতিনিধি
মিঠাপুকুর প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ৩ অক্টোবর, ২০২৬, ৫:৩০
শেয়ার: mail
মিঠাপুকুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

রংপুরের মিঠাপুকুরে আট বছরের এক শিশুকে চকলেটের প্রলোভন দেখিয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগে মো. মিজানুর রহমান (৫০) নামে এক ব্যক্তির বিরুদ্ধে থানায় লিখিত মামলা দায়ের করা হয়েছে। শনিবার ভুক্তভোগী শিশুর মামা মো. দুলাল মিয়া বাদী হয়ে মিঠাপুকুর থানায় এজাহার দায়ের করেন।

অভিযুক্ত মিজানুর রহমান লতিবপুর ইউনিয়নের লতিবপুর হাজীপাড়া গ্রামের মো. মোফাজ্জল হোসেনের ছেলে।

মামলার এজাহার ও স্থানীয় সূত্রে জানা যায়, লতিবপুর হাজীপাড়া গ্রামে মামা দুলাল মিয়ার বাড়িতে থেকে বড় হচ্ছিল আট বছর বয়সী শিশুটি। গত ৩০ সেপ্টেম্বর বিকেলে শিশুটি বাড়ির পাশের রাস্তায় বের হলে চকলেটের প্রলোভন দেখান অভিযুক্ত মিজানুর। নির্জন পরিবেশের সুযোগ নিয়ে তিনি শিশুটিকে পার্শ্ববর্তী একটি সেচ পাম্পের টিনের ঘরে নিয়ে যান এবং সেখানে ধর্ষণের চেষ্টা চালান বলে অভিযোগ করা হয়েছে। এ সময় শিশুটির আর্তচিৎকারে স্থানীয় লোকজন ছুটে এলে অভিযুক্ত মিজানুর কৌশলে পালিয়ে যান।

শিশুটির মামা মো. দুলাল মিয়া বলেন, ‘আমার অবুঝ ভাগনিকে একা পেয়ে চকলেটের লোভ দেখিয়ে ফাঁদে ফেলেন ওই ব্যক্তি। কান্নাকাটি শুনে আশপাশের মানুষ এগিয়ে এলে তিনি পালিয়ে যান। প্রথমে বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করা হয়েছিল। কিন্তু কোনো বিচার না পাওয়ায় আজ আইনের আশ্রয় নিয়েছি। আমি এই জঘন্য অপরাধের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’

তিনি আরও জানান, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে এলাকায় আগেও এ ধরনের অপরাধে জড়িত থাকার অভিযোগ রয়েছে।

এ বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত মিজানুর রহমানের সঙ্গে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাঁকে পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মিঠাপুকুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রুহুল আমিন জানান, এ ঘটনায় থানায় একটি মামলা নথিভুক্ত করা হয়েছে। ঘটনার পর থেকে অভিযুক্ত ব্যক্তি পলাতক রয়েছেন। তাঁকে গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত আছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৩ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

মিঠাপুকুরে ৮ বছরের শিশুকে ধর্ষণের চেষ্টা

বিস্তারিত কমেন্টে