সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:৩৫:২২
শিরোনাম
● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ ● চীনকে পেছনে ফেলতে ভারতের দিকে জাপানের নজর ● বুধবার আর্জেন্টিনার জার্সিতে মেসির বিদায়ী ম্যাচ, যেভাবে দেখবেন ● ইরানের হামলা ঠেকাতে ব্যর্থতার কথা স্বীকার ইসরায়েলি সেনাপ্রধানের ● ৮ অক্টোবর থেকে ২২ দিন ইলিশ ধরা বন্ধ ● ইসলামাবাদমুখী পিটিআইয়ের বিশাল লংমার্চ, কঠোর হুঁশিয়ারি সরকারের ● ভারত-ইউরোপ বাণিজ্য পরিকল্পনায় রেললাইনের বাইরেও আছে বড় সুযোগ ● ১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে ● পাবনায় সিএনজিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টা, যুবককে আটক করে গণপিটুনি ● যশোরের শার্শা-বেনাপোলে পাটখড়ির দামে লাভবান কৃষকেরা ● বাগাতিপাড়ায় যুবককে ডেকে নিয়ে কুপিয়ে জখমের অভিযোগ

১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৫ অক্টোবর, ২০২৬, ৬:১৮
শেয়ার: mail
১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে

বিদেশি কর্মীদের জন্য নতুন করে বড় পরিসরে শ্রমবাজার খুলছে ইতালি। বিদেশি কর্মী নিয়োগের জন্য দেশটির ২০২৬-২০২৮ মেয়াদের ডিক্রেতো ফ্লুসি কর্মসূচির আওতায় মোট ১ লাখ ৬৫ হাজার ৮৫০ জন বিদেশি কর্মী নেওয়ার কোটা নির্ধারণ করা হয়েছে।

নতুন এ কর্মসূচিতে বাংলাদেশসহ নির্ধারিত কয়েকটি দেশের নাগরিকেরা মৌসুমি, অমৌসুমি ও স্বনিয়োজিত—এই তিন ক্যাটাগরিতে কাজের সুযোগ পাবেন।

কোন খাতে কত কোটা

২০২৭ সালের নির্ধারিত কোটার মধ্যে অমৌসুমি চাকরিতে ৭৬ হাজার ২০০, পরিবারভিত্তিক পরিচর্যা বা কেয়ারগিভিং খাতে ১৪ হাজার, কৃষি ও পর্যটন খাতের মৌসুমি কাজে ৮৯ হাজার এবং স্বনিয়োজিত কাজে ৬৫০ জনের কোটা রাখা হয়েছে।

বাংলাদেশের নাগরিকেরাও এ নিয়োগ প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন। এ ছাড়া ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, নেপাল ও ফিলিপাইনসহ বিভিন্ন দেশের নাগরিকেরা আবেদনের সুযোগ পাবেন। ইতালির সরকারি তালিকায় বাংলাদেশসহ ভারত, পাকিস্তান, শ্রীলঙ্কা, ফিলিপাইন, নেপাল-সংলগ্ন বিভিন্ন শ্রমবাজারের দেশ এবং আফ্রিকার বেশ কয়েকটি দেশের নাগরিকদের জন্য কোটা রাখা হয়েছে।

ইতালিতে থাকা নিয়োগকর্তা বা অনুমোদিত প্রতিনিধি সংশ্লিষ্ট কর্মীর জন্য চাকরির অনুমোদন বা নুল্লা ওস্তা (nulla osta) চেয়ে আবেদন করেন। এরপর অনুমোদন পেলে কর্মী নিজ দেশে ইতালীয় দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে কাজের ভিসার প্রক্রিয়া সম্পন্ন করেন।

আবেদন ও ক্লিক ডে

ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্ধারিত পোর্টালের মাধ্যমে আবেদন প্রক্রিয়া সম্পন্ন হবে। ২০২৭ সালের কোটার জন্য আবেদনপত্র প্রাক-পূরণ বা প্রিকম্পাইলেশন শুরু হবে ২৩ অক্টোবর ২০২৬ সকাল ৯টা থেকে এবং চলবে ৭ ডিসেম্বর ২০২৬ রাত ৮টা পর্যন্ত। আবেদন করতে হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের Portale Servizi ALI প্ল্যাটফর্মের মাধ্যমে।

এরপর ধাপে ধাপে ক্লিক ডে অনুষ্ঠিত হবে। ২০২৭ সালের ফ্লুসি কর্মসূচির আওতায় খাতভেদে আলাদা দিনে চারটি ক্লিক ডের তারিখ নির্ধারণ করা হয়েছে। সূচি অনুযায়ী, আগামী ১২ জানুয়ারি থেকে শুরু হবে প্রথম ধাপের আবেদন।

১২ জানুয়ারি ২০২৭: কৃষি খাতের মৌসুমি কাজ
৯ ফেব্রুয়ারি ২০২৭: হোটেল, রেস্টুরেন্টসহ পর্যটন খাত
১৬ ফেব্রুয়ারি ২০২৭: বিভিন্ন অমৌসুমি চাকরি
১৮ ফেব্রুয়ারি ২০২৭: পারিবারিক সহায়তা ও কেয়ারগিভিং কাজ

কোটা খালি থাকা সাপেক্ষে আবেদনের চূড়ান্ত সময়সীমা ৩১ ডিসেম্বর ২০২৭ পর্যন্ত।

যেভাবে হবে ওয়ার্ক ভিসা

বিদেশি কর্মী নিজে সরাসরি এই কোটার আবেদন করেন না। ইতালির ওয়ার্ক ভিসার ক্ষেত্রে প্রথমে ইতালিতে থাকা নিয়োগকর্তা বা তাঁর অনুমোদিত প্রতিনিধি সংশ্লিষ্ট কর্মীর জন্য কাজের অনুমতিপত্র বা নুল্লা ওস্তার আবেদন করবেন। নুল্লা ওস্তা অনুমোদন হলে কর্মী নিজ দেশে অবস্থিত ইতালীয় দূতাবাস বা কনস্যুলেটের মাধ্যমে ভিসার আবেদন করবেন।

তবে ক্লিক ডে-তে আবেদন জমা পড়লেই ভিসা নিশ্চিত হয় না। কাজের অফার, চুক্তিপত্র ও নুল্লা ওস্তার তথ্য যাচাই না করে দালাল বা মধ্যস্বত্বভোগীকে অর্থ না দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২৬ থেকে ২০২৮ সাল পর্যন্ত তিন বছরে মোট ৪ লাখ ৯৭ হাজার ৫৫০ জন বিদেশি কর্মী নেওয়ার পরিকল্পনা রয়েছে ইতালির।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ৫ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

১ লাখ ৬৬ হাজার কর্মী নেবে ইতালি, আবেদন যেভাবে

বিস্তারিত কমেন্টে