রবিবার, ৪ অক্টোবর, ২০২৬ | ১৮ আশ্বিন, ১৪৩৩ | ২১ রবিউস সানী, ১৪৪৮ | রাত ১১:০৫:৫২
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

রাঙ্গুনিয়ায় মরণোত্তর সম্মাননা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল গাউসিয়া কমিটি

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৪ অক্টোবর, ২০২৬, ৬:৫৯
শেয়ার: mail
রাঙ্গুনিয়ায় মরণোত্তর সম্মাননা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল গাউসিয়া কমিটি

চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলা উত্তর গাউসিয়া কমিটির আয়োজনে পবিত্র ফাতেহায়ে ইয়াজদাহুম, গুণীজন মরণোত্তর সম্মাননা এবং ২০২৬ সালে দাখিল ও এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩ অক্টোবর) সকালে মোগলেরহাট তৈয়্যবিয়া তাহেরিয়া মির্জা হোসাইন সুন্নিয়া আলিম মাদ্রাসা হলে এ আয়োজন অনুষ্ঠিত হয়। উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সভাপতি মুজিবুর রহমান সওদাগরের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মাওলানা কাজী মামুনুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সাউদার্ন ইউনিভার্সিটির ইসলামিক স্টাডিজ বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. সৈয়দ মুহাম্মদ জালাল উদ্দিন আল-আজাহারী। প্রধান আলোচক ছিলেন আঞ্জুমান এডুকেশন ম্যানেজমেন্ট বোর্ডের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মুহাম্মদ গোফরান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সিনিয়র সহসভাপতি ও রাঙ্গুনিয়া উপজেলা সমবায় সমিতির চেয়ারম্যান ইউছুপ চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা গাউসিয়া কমিটির সমাজসেবা সম্পাদক ইঞ্জিনিয়ার ফজলুর কাদের এবং সদস্য আলহাজ্ব লোকমান কোম্পানী।

অনুষ্ঠানে বক্তব্য দেন উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সিনিয়র সহসভাপতি ওয়াকিল আহমদ সওদাগর, মুহাম্মদ ইউছুপ মাস্টার ও অধ্যক্ষ সৈয়্যদ মুহাম্মদ গোলাম কিবরিয়া।

এ ছাড়া উপস্থিত ছিলেন উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সহসভাপতি কাজী মুহাম্মদ আইয়ুব, সহসাধারণ সম্পাদক ছালেহ আহমদ সওদাগর ও এইচ এম তারেক হোসাইন, দাওয়াতে খায়র সম্পাদক মাওলানা নুরুন্নবী আলকাদেরী, আইন বিষয়ক সম্পাদক এইচ এম শহীদুল্লাহ, শিক্ষক নিজাম উদ্দিন, মাস্টার মুহাম্মদ ইউনুচ, মাওলানা নাছির উদ্দীন আলকাদেরী, মুহাম্মদ দিদারুল আলম, মাওলানা কাজী রাহাতুল মোস্তফা আলকাদেরী ও মাওলানা হাফেজ ইসকান্দর হোসাইন আলকাদেরী।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন মাওলানা কাজী আব্দুল কুদ্দুস, মির্জা আশরাফ, মাওলানা ইদ্রিস আলকাদেরী, এস. ইউ. এম জসিম উদ্দিন, দিদারুল আলম, হাফেজ সিদ্দিক আকবর, জাহাঙ্গীর আলম মেম্বার, মাওলানা নুরুক আবছার, মুহাম্মদ হারুন কোম্পানি ও ইদ্রিস মিয়া সুমন নঈমীসহ অনেকে।

অনুষ্ঠানে রাঙ্গুনিয়া উপজেলা উত্তর গাউসিয়া কমিটির সাবেক সফল সাধারণ সম্পাদক আবু মনছুর তালুকদার, সাবেক অর্থ সম্পাদক মাওলানা নুরুল আলম হেলালী এবং মির্জা আহমদ সৈয়দ মাস্টারকে মরণোত্তর সম্মাননা দেওয়া হয়। একই সঙ্গে এসএসসি ও দাখিল পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৪ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রাঙ্গুনিয়ায় মরণোত্তর সম্মাননা ও জিপিএ-৫ প্রাপ্তদের সংবর্ধনা দিল গাউসিয়া কমিটি

বিস্তারিত কমেন্টে