সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:১৭:০৮
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

রাঙ্গুনিয়ায় মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উৎসবমুখর উপস্থিতি

মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
মুহাম্মদ তৈয়্যবুল ইসলাম, রাঙ্গুনিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ৪:২৫
শেয়ার: mail
রাঙ্গুনিয়ায় মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উৎসবমুখর উপস্থিতি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় অনুষ্ঠিত হয়েছে গাউছুল আজম মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষা। শুক্রবার (২ অক্টোবর) সকালে উপজেলার দুটি কেন্দ্রে একযোগে এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।

১৩তম এই মেধা বৃত্তি পরীক্ষায় রাজানগর রহম আলী রুজুরুজু মেহের বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে চতুর্থ থেকে অষ্টম শ্রেণি এবং নবম-দশম শ্রেণির ভোকেশনালসহ মোট ৭০৩ জন শিক্ষার্থী অংশ নেয়। সকাল ১০টায় শুরু হওয়া ১০০ নম্বরের পরীক্ষা চলে ১ ঘণ্টা ৩০ মিনিট। পরীক্ষা চলাকালে কেন্দ্রগুলোর সামনে সন্তানদের জন্য অপেক্ষায় থাকতে দেখা যায় শত শত অভিভাবককে।

রাঙ্গুনিয়া আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় ও রাজানগর রহম আলী রুজুরুজু মেহের বহুমুখী উচ্চ বিদ্যালয়—এই দুটি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়। এর মধ্যে আদর্শ বহুমুখী পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ৬৯৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে।

রাজানগর রহম আলী রুজুরুজু মেহের বহুমুখী উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনলাইনে যুক্ত ছিলেন আঞ্জুমানে মোত্তাবীয়েনে গাউছুল আজম মাইজভান্ডারী শাহ এমদাদিয়া কেন্দ্রীয় কমিটির সহসভাপতি শাহজাদা সৈয়দ ইরফানুল হক মাইজভান্ডারি।

পরীক্ষা চলাকালে কেন্দ্র পরিদর্শন করেন আঞ্জুমানে মোত্তাবীয়েনে গাউছুল আজম মাইজভান্ডারী শাহ এমদাদিয়া চট্টগ্রাম জেলার সাংগঠনিক সম্পাদক আলহাজ জাহাঙ্গীর আলম চৌধুরী, রাঙ্গুনিয়া উপজেলা সভাপতি এস এম জাকির হোসেন, জেলা যুবদল নেতা শাহেদুল কামাল তালুকদার, অ্যাডভোকেট জামাল উদ্দিন এবং নানুপুর লাইলা কবির কলেজের প্রভাষক মিশন আহমেদ। এ সময় সংগঠনের উপজেলা প্রতিনিধি জাহেদুল ইসলাম টিপু, ইকবাল সওদাগর, কাজী মুবিন ও মুহাম্মদ আলাউদ্দিনও উপস্থিত ছিলেন।

পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনায় দায়িত্ব পালন করেন কেন্দ্র প্রধান মাস্টার আব্দুল আওয়াল, কেন্দ্র সচিব মুহাম্মদ আলমগীর হোসেন, হল সুপার মাস্টার মুহাম্মদ ইব্রাহিম এবং সহকারী হল সুপার মীর সরওয়ার সাঞ্জারী ও শাহীন আক্তার। এ ছাড়া কেন্দ্র আহ্বায়ক মুহাম্মদ আকবর আলী, সদস্য কাজী কাউছার এবং শিক্ষক প্রতিনিধি মুহাম্মদ হারুনুর রশিদ, মাস্টার নুরুল আলম, শুকলা রানী শীল ও শাহনাজ বেগম পরীক্ষা পরিচালনায় সহযোগিতা করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

রাঙ্গুনিয়ায় মাইজভান্ডারী মেধা বৃত্তি পরীক্ষায় শিক্ষার্থীদের উৎসবমুখর উপস্থিতি

বিস্তারিত কমেন্টে