বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬ | ৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ৮ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ১০:০৯:৪১
শিরোনাম
● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী ● ইবিতে শিবিরের নবীনবরণ ও ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম অনুষ্ঠিত ● যশোরে আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে জামায়াতের সমাবেশ ও বিক্ষোভ মিছিল ● দেশব্যাপী আওয়ামী লীগের নৈরাজ্যের প্রতিবাদে রাণীশংকৈলে বিএনপি ও অঙ্গসংগঠনের বিক্ষোভ মিছিল ● পাবনার শ্রেষ্ঠ ওসি নির্বাচিত হলেন ফরিদপুর থানার মনজুরুল হাসান মাসুদ ● রাষ্ট্রপতির সঙ্গে যবিপ্রবি উপাচার্যের সাক্ষাৎ, আসন্ন সমাবর্তনে উপস্থিত থাকার সম্মতি ● দুই বছরের বেশি সময় ধরে বন্ধ বেরোবি শিক্ষক সমিতির কার্যক্রম, ব্যাংকে জমা ১৫ লাখ টাকার বেশি ● ঠাকুরগাঁওয়ের রুহিয়ায় ককটেল বিস্ফোরণ, আটক ১ ● বান্দরবানে পুলিশ কনস্টেবল নিয়োগের প্রাথমিক বাছাই শুরু, প্রথম দিনে যাচাই-বাছাই ● ২০৩৫ সালের মধ্যে অনুসারীর সংখ্যায় খ্রিস্টধর্মকে ছাড়াতে পারে ইসলাম: পিউ রিসার্চ ● আগামী ৩ বছরের মধ্যে নিজস্ব স্যাটেলাইট মহাকাশে পাঠাবে বাংলাদেশ: প্রধানমন্ত্রী

কানাডায় সালমান মুক্তাদিরের শ্বশুরের বিপুল সম্পদ, তদন্তে এনবিআর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ২ অক্টোবর, ২০২৬, ২:৩১
শেয়ার: mail
কানাডায় সালমান মুক্তাদিরের শ্বশুরের বিপুল সম্পদ, তদন্তে এনবিআর

জনপ্রিয় ইন্টারনেট ব্যক্তিত্ব ও কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের শ্বশুর শেখ নুর ইসলাম ও তাঁর পরিবারের কানাডাভিত্তিক কোটি কোটি টাকার সম্পদ, ব্যবসা ও সন্দেহজনক আর্থিক লেনদেনের সুনির্দিষ্ট তথ্য পেয়েছে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কেন্দ্রীয় গোয়েন্দা সেল (সিআইসি) এবং আয়কর গোয়েন্দা ও তদন্ত ইউনিট। গত এক দশকের প্রায় ১৬৩টি আর্থিক নথিপত্র পর্যালোচনা করে তাঁদের এই বিপুল আন্তর্জাতিক অর্থপ্রবাহ ও ব্যবসায়িক সাম্রাজ্যের খোঁজ পাওয়া গেছে।

গোয়েন্দা সূত্র জানায়, ২০১২ সালের এপ্রিল থেকে ২০২২ সালের এপ্রিল পর্যন্ত শেখ নুর ইসলাম ও তাঁর পরিবারের সদস্যদের আর্থিক কর্মকাণ্ডের বিস্তারিত তথ্য বিশ্লেষণ করা হয়েছে। এসব নথিতে সন্দেহজনক লেনদেন (এসটিআর), বড় অঙ্কের নগদ লেনদেন (সিটিআর), ইলেকট্রনিক ফান্ড ট্রান্সফার (ইএফটি) ও আন্তর্জাতিক অর্থ স্থানান্তরের অন্তত ১৭টি সন্দেহজনক লেনদেনসহ ডজনখানেক অনিয়মের প্রমাণ উঠে এসেছে।

তদন্ত প্রতিবেদন সূত্রে জানা গেছে, নথিতে শেখ নুর ইসলাম ছাড়াও তাঁর স্ত্রী শীলা ইসলাম এবং দুই কন্যা দিশা ইসলাম (সালমান মুক্তাদিরের স্ত্রী) ও তাসনিম ইসলামের নাম রয়েছে। তাঁরা প্রত্যেকেই কানাডার প্রবাসাধিকার বা নাগরিকত্ব অর্জন করেছেন এবং সেখানে একাধিক লাভজনক প্রতিষ্ঠানে যুক্ত রয়েছেন।

নথি অনুযায়ী, পরিবারের সদস্যরা শেখ নুর ম্যানেজমেন্ট ইনকর্পোরেটেডের পরিচালক। শেখ নুর ইসলামকে ১৭৭১০৬৯ অন্টারিও ইনকর্পোরেটেডের পরিচালক ও প্রেসিডেন্ট হিসেবেও দেখানো হয়েছে। সেখানে তাঁর পেশা হিসেবে রিয়েল এস্টেট ব্যবস্থাপনা এবং জুম জুম পিৎজা ব্যবসার মালিকানার তথ্য রয়েছে।

শীলা ইসলামের সঙ্গে ডমিনোজ পিৎজার ব্যবসা ও ব্যবস্থাপনার সম্পৃক্ততার তথ্য রয়েছে। আর দিশা ইসলাম, যিনি সালমান মুক্তাদিরের স্ত্রী, কানাডার সান লাইফে বিনিয়োগ পরামর্শক ও সেগ্রিগেটেড ফান্ড বিশ্লেষক হিসেবে কাজ করার তথ্য নথিতে রয়েছে। তিনি ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবেও উল্লেখিত হয়েছেন। পরিবারের আরেক সদস্য তাসনিম ইসলামও কানাডার নাগরিক এবং ইয়র্ক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে নথিতে উল্লেখ রয়েছে।

গোয়েন্দা প্রতিবেদনে পরিবারের সদস্যদের সম্মিলিত আর্থিক লেনদেনের পরিমাণ প্রায় ৫০ লাখ ৮৯ হাজার ৬২৯ কানাডিয়ান ডলার হিসেবে উল্লেখ করা হয়েছে। এর সঙ্গে ব্রিটিশ পাউন্ড, সিঙ্গাপুর ডলার, থাই বাথ ও মার্কিন ডলারের লেনদেনও রয়েছে।

শুধু ব্যবসা ও ব্যাংক হিসাব নয়, কানাডায় পরিবারের সদস্যদের ব্যক্তিগত, যৌথ ও কোম্পানির নামে একাধিক ব্যাংক হিসাবের তথ্যও পাওয়া গেছে। শীলা ইসলামের নামে একটি মর্টগেজ হিসাব থাকার তথ্যও রয়েছে।

বাংলাদেশের কর নথিতেও শেখ নুর ইসলামের নামে একাধিক ব্যবসা ও প্রতিষ্ঠানের তথ্য রয়েছে। ২০২৩-২৪ করবর্ষে তাঁর মোট সম্পদের পরিমাণ ছিল প্রায় ১৪ কোটি টাকা। পরের করবর্ষে তা বেড়ে প্রায় ১০৪ কোটি টাকায় দাঁড়ায়। এর মধ্যে প্রায় ৯৫ কোটি টাকা রেমিট্যান্স হিসেবে দেখানো হয়েছে।

কর নথিতে বর্ষা মানি চেঞ্জিং সেন্টার, বর্ষা ডেইরি ফার্ম ও বর্ষা ফিশারিজের মতো ব্যবসার পাশাপাশি ডমিনোজ পিৎজা, ফুওয়াং বোলিং, ইস্টার্ন হোটেল অ্যান্ড বার, রেডিও মাসালা, স্পাইস টেলিভিশন, স্টারবাকস ক্যাফে ও টিম হর্টনসসহ বিভিন্ন প্রতিষ্ঠানে পরিচালক হিসেবে তাঁর সম্পৃক্ততার তথ্য রয়েছে।

তবে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, বাংলাদেশের কর নথিতে কানাডার শেখ নুর ম্যানেজমেন্ট, ১৭৭১০৬৯ অন্টারিও ইনকর্পোরেটেড কিংবা ঢাকার ওয়্যারহাউজ টস বন্ডের নাম পাওয়া যায়নি। একইভাবে কানাডার নাগরিকত্বের তথ্যও কর নথিতে নেই বলে সংশ্লিষ্ট নথি থেকে জানা গেছে।

এর মধ্যে বৃহস্পতিবার (১ অক্টোবর) গভীর রাতে সালমান মুক্তাদিরের শ্বশুরের ছত্রছায়ায় চলা অননুমোদিত ওয়্যারহাউজে শুল্কমুক্ত মদ রাখার অভিযোগে চারটি ওয়্যারহাউজ সিলগালা করা হয়েছে।

এদিকে ঢাকার দক্ষিণ মানিকদীতে নিউ গিনি প্রপার্টিজের আবাসন প্রকল্পে হামলার ঘটনায় সালমান মুক্তাদিরের স্টুডিও ক্ষতিগ্রস্ত হওয়ার পর শেখ নুর ইসলাম ও তাঁর পরিবারের আর্থিক বিষয়গুলো নতুন করে আলোচনায় এসেছে। তবে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন, কানাডায় অর্থ লেনদেন ও সম্পদের বিষয়ে যে তদন্ত চলছে, সেটি সাম্প্রতিক ওই ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

কানাডায় সালমান মুক্তাদিরের শ্বশুরের বিপুল সম্পদ, তদন্তে এনবিআর

বিস্তারিত কমেন্টে