শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬ | ১৫ কার্তিক, ১৪৩৩ | ১৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:২২:৩৭
শিরোনাম
● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ ● তেজগাঁও কলেজে এক বছরে পাসের হার কমেছে ১২ শতাংশ, জিপিএ-৫ পেলেন মাত্র একজন ● দুই হাতে আঙুল নেই, পা দিয়ে লিখে এইচএসসিতে সাফল্য ● সাজেকে দু’পক্ষের তীব্র গোলাগুলি, আতঙ্কে স্থানীয়রা ● নতুন হামলা হলে প্রতিক্রিয়া কেমন হবে জানালেন ইরানের সর্বোচ্চ নেতা ● এবার ইরানে হামলার তারিখ স্পষ্ট করল যুক্তরাষ্ট্র ● ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে যেভাবে পরিণত হলো আম্বানির জিও ● নেতানিয়াহুর সামনে আর সরকার গঠনের সুযোগ নেই: লাপিদ ● চাঁদে আধিপত্যের লড়াই, পরমাণু বিদ্যুতে ঝুঁকছে তিন পরাশক্তি ● ‘ইরানকে এতটাই শক্তিশালী হতে হবে, যাতে শত্রুরা তাকানোর সাহস না পায়’ ● এইচএসসিতে জিপিএ-৫: সবার শীর্ষে নটর ডেম কলেজ

দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১ অক্টোবর, ২০২৬, ২:৫৫
শেয়ার: mail
দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন

বলিউড শাহেনশাহ অমিতাভ বচ্চনকে নিয়ে নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে ভক্তদের মনে। ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৮’-এর একটি সাম্প্রতিক পর্বে দর্শকদের সামনে কিছুটা ভিন্ন রূপেই হাজির হতে দেখা গেল এই বর্ষীয়ান অভিনেতাকে।

সাধারণত অনুষ্ঠানের প্রতিটি পর্বের শুরুতেই মঞ্চের ঠিক মাঝখানে দাঁড়িয়ে নিজের আইকনিক সংলাপে মাতিয়ে তোলেন তিনি। তবে এবার পুরো ধারা বদলে শুরুতেই সঞ্চালনার চেয়ারে বসে পর্বটির সূচনা করেন ৮৩ বছর বয়সী এই তারকা। মঞ্চে এসেই দ্রুত নির্ধারিত আসনে বসে পড়েন বিগ বি। তাকে এভাবে বসতে দেখে উপস্থিত দর্শকদের মাঝে জল্পনা ও উদ্বেগ তৈরি হয়।

দর্শকদের বিষয়টি স্পষ্ট করতে নিজের হাঁটুর দিকে ইঙ্গিত করে অমিতাভ বচ্চন জানান, গতকাল একটি শুটিং চলাকালে হঠাৎ পিছলে পড়ে যান তিনি। এতে তাঁর বাঁ হাঁটুতে চোট লাগে। সে কারণে সোজা হয়ে দাঁড়িয়ে থাকা কষ্টকর হওয়ায় বাধ্য হয়েই বসে থেকে পর্বের মনোলগ শুরু করতে হয়েছে।

তবে ভক্তদের ভয় না পাওয়ার পরামর্শ দিয়ে দ্রুত আশ্বস্তও করেছেন বিগ বি। তিনি জানান, আঘাত নিয়ে দুশ্চিন্তার কিছু নেই এবং চোট অতটা মারাত্মক নয়।

প্রতিযোগীদের অভ্যর্থনা জানানোর সময় যথারীতি তিনি দাঁড়িয়েই তাদের বরণ করে নেবেন। তাঁর এমন পেশাদারত্ব দেখে সেটের সবাই করতালি দিয়ে অভিনেতার দ্রুত সুস্থতা কামনা করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

দুর্ঘটনায় আহত অমিতাভ বচ্চন

বিস্তারিত কমেন্টে