সোমবার, ৫ অক্টোবর, ২০২৬ | ১৯ আশ্বিন, ১৪৩৩ | ২২ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:১৬:১৯
শিরোনাম
● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান ● প্রতিটি সিটি কর্পোরেশন ও জেলায় মাস্টারপ্ল্যান করছে সরকার: প্রধানমন্ত্রী ● তেজগাঁও কলেজ সরকারি করার দাবিতে ভারপ্রাপ্ত অধ্যক্ষকে স্মারকলিপি ● যানবাহনের গ্যাসের দাম বাড়াল বিইআরসি ● হাসপাতালে শৃঙ্খলা ফেরাতে মাঠে ৫৪ কর্মকর্তা ● কূটনীতিক বহিষ্কারের মার্কিন দাবি নাকচ আরাঘচির ● সিনাইয়ে গাজার ৪০০ শিশুর স্কুল গড়লেন ফিলিস্তিনি শিক্ষক ● ২০ টাকার আলু ১৪ টাকায় ● এআই প্রযুক্তি ব্যবহারকারী ক্ষেপণাস্ত্রের উৎক্ষেপণ তদারকিতে কিম ● ইন্দোনেশিয়ায় ২ গণ্ডারের গর্ভধারণে বিপন্ন প্রজাতি রক্ষায় নতুন আশার আলো ● সাত শর্ত পূরণ না হলে হরমুজ খুলবে না ইরান

ইউএনওর সুপারিশ ছাড়া মিলবে না তথ্য! রুহিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
রুহিয়া (ঠাকুরগাঁও) প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর, ২০২৬, ৭:৪৫
শেয়ার: mail
ইউএনওর সুপারিশ ছাড়া মিলবে না তথ্য! রুহিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার ৪ নম্বর ঢোলারহাট ইউনিয়ন পরিষদে তথ্য অধিকার আইনে আবেদন জমা দিতে গিয়ে বাধার মুখে পড়েছেন এক স্থানীয় সাংবাদিক। আইন অনুযায়ী লিখিত আবেদন গ্রহণ না করে তা সরাসরি ফিরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায়ের বিরুদ্ধে।

দৈনিক ঘোষণা পত্রিকার স্টাফ রিপোর্টার বেলাল হোসেন জানান, ইউনিয়ন পরিষদের উন্নয়ন সহায়তা ফান্ড থেকে বিশেষ বরাদ্দের ব্যয়সংক্রান্ত প্রাক্কলনের (ইস্টিমেট) তথ্য চেয়ে তথ্য কর্মকর্তার বরাবর আবেদন নিয়ে গিয়েছিলেন তিনি। তবে ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র কোনো স্পষ্ট কারণ ছাড়াই আবেদনপত্রটি গ্রহণে অস্বীকৃতি জানান।

তথ্য অধিকার আইন, ২০০৯ অনুযায়ী সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানে নাগরিকদের আবেদনের ভিত্তিতে তথ্য সরবরাহ করা বাধ্যতামূলক। একজন জনপ্রতিনিধির এমন তথ্যে বাধা দেওয়ার ঘটনায় স্থানীয় সাংবাদিক সমাজ ও সুশীল সমাজের মধ্যে তীব্র ক্ষোভ সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা স্বীকার করে ঢোলারহাট ইউপি চেয়ারম্যান অখিল চন্দ্র রায় জানান, উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সুপারিশ ছাড়া পরিষদ থেকে কোনো আবেদন গ্রহণ বা তথ্য দেওয়া সম্ভব নয়। আবেদনকারীকে আগে ইউএনওর সুপারিশ নিয়ে আসার পরামর্শ দেওয়া হয়েছে বলে জানান তিনি।

এ বিষয়ে রুহিয়া উপজেলা নির্বাহী অফিসার আলাউদ্দীন জানান, একজন সাংবাদিকের তথ্য অধিকার আইনে যেকোনো তথ্যের আবেদনের প্রেক্ষিতে তথ্য পাওয়ার অধিকার রয়েছে। এতে ইউনিয়ন পরিষদ কর্তৃপক্ষের আবেদন গ্রহণ না করার কোনো সুযোগ নেই।

স্বাধীন সাংবাদিকতায় বাধা এবং নাগরিক অধিকার ক্ষুণ্ন হওয়ার এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন স্থানীয় গণমাধ্যমকর্মীরা। তাঁরা বিষয়টি নিয়ে ঠাকুরগাঁও জেলা প্রশাসন ও রুহিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তার জরুরি হস্তক্ষেপ কামনা করছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইউএনওর সুপারিশ ছাড়া মিলবে না তথ্য! রুহিয়ায় ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অভিযোগ

বিস্তারিত কমেন্টে