সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৪১:৪৫
শিরোনাম
● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক ● কুবিতে সংঘর্ষের পর প্রক্টরকে অভিযোগপত্র, ৮ দফা দাবি আবাসিক শিক্ষার্থীদের ● কাপ্তাইয়ে বিজিবির ওপর হামলার অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম পিসিসিপির ● জামায়াতের ১০০ কোটি টাকা নিয়ে নির্বাচন করেছে এনসিপি, দাবি রাশেদ খাঁনের ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক ● কুবিতে সংঘর্ষের পর প্রক্টরকে অভিযোগপত্র, ৮ দফা দাবি আবাসিক শিক্ষার্থীদের ● কাপ্তাইয়ে বিজিবির ওপর হামলার অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম পিসিসিপির ● জামায়াতের ১০০ কোটি টাকা নিয়ে নির্বাচন করেছে এনসিপি, দাবি রাশেদ খাঁনের

হামজাকে ভবিষ্যতের দুর্দান্ত স্ট্রাইকার বললেন ইয়ামাল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৯
শেয়ার: mail
হামজাকে ভবিষ্যতের দুর্দান্ত স্ট্রাইকার বললেন ইয়ামাল

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

মিশরের তরুণ ফরোয়ার্ড হামজা আবদেলকরিমের উজ্জ্বল ভবিষ্যৎ দেখছেন স্পেন ও বার্সেলোনার তারকা লামিনে ইয়ামাল। মিশরের টেলিভিশন অনুষ্ঠান ‘ফ্রম কায়রো’-তে দেওয়া সাক্ষাৎকারে হামজার প্রশংসা করে তাঁকে ভবিষ্যতের দুর্দান্ত স্ট্রাইকার হিসেবে অভিহিত করেছেন ইয়ামাল। খবর গোল ডটকমের।

হামজাকে নিয়ে ইয়ামাল বলেন, ‘সে অনেক গোল করে এবং দ্রুত মানিয়ে নেওয়ার অসাধারণ ক্ষমতা রয়েছে। তার সামনে উজ্জ্বল ভবিষ্যৎ অপেক্ষা করছে। একজন দুর্দান্ত স্ট্রাইকার হওয়ার সব গুণই তার মধ্যে আছে। সে দলের হয়ে অনেক গোল করবে।’

সাক্ষাৎকারে বার্সেলোনার বর্তমান সাফল্য নিয়েও কথা বলেছেন ইয়ামাল। তাঁর মতে, কোচ হান্সি ফ্লিকের অধীনে দলের খেলোয়াড়দের মধ্যে বোঝাপড়া ও সমন্বয় আগের চেয়ে অনেক বেড়েছে। দলের স্বার্থেই সবাই খেলছেন এবং প্রতিটি ম্যাচে জয়ের লক্ষ্য থাকছে বলে জানান তিনি।

ফ্লিকের নির্দেশনা মেনে খেলার পাশাপাশি নিজের স্বাভাবিক ফুটবল উপভোগ করা প্রসঙ্গে ইয়ামাল বলেন, দলের জন্য নিজের সর্বোচ্চটা দেওয়াই তাঁর মূল লক্ষ্য। একই সঙ্গে মাঠে দলের ভারসাম্য ধরে রাখার দায়িত্বও গুরুত্বপূর্ণ বলে মনে করেন তিনি।

আফ্রিকান খেলোয়াড়দের ব্যালন ডি’অর মনোনয়ন নিয়েও কথা বলেছেন স্প্যানিশ এই তারকা। তাঁর মতে, ব্যালন ডি’অরের ক্ষেত্রে খেলোয়াড়ের পারফরম্যান্সই মূল বিষয়, জাতীয়তা নয়। তিনি আশা প্রকাশ করেন, ভবিষ্যতে আরও অনেক আফ্রিকান খেলোয়াড় এই পুরস্কারের জন্য মনোনীত হবেন।

বিশ্বকাপ ও ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ জয়ের পরও অনুপ্রেরণা ধরে রাখার বিষয়ে ইয়ামালের উত্তর, আরও সাফল্য অর্জনের ইচ্ছাই তাঁকে এগিয়ে নেয়। তাঁর ভাষায়, ‘জেতার ইচ্ছা কখনো শেষ হয় না।’

চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার সম্ভাবনা নিয়েও আশাবাদী ইয়ামাল। শিরোপা জিততে ভাগ্যের সহায়তার পাশাপাশি প্রতিটি ম্যাচ জয়ের মানসিকতা নিয়ে মাঠে নামার ওপর গুরুত্ব দিয়েছেন তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

হামজাকে ভবিষ্যতের দুর্দান্ত স্ট্রাইকার বললেন ইয়ামাল

বিস্তারিত কমেন্টে