সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৭:৩৪
শিরোনাম
● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক ● কুবিতে সংঘর্ষের পর প্রক্টরকে অভিযোগপত্র, ৮ দফা দাবি আবাসিক শিক্ষার্থীদের ● কাপ্তাইয়ে বিজিবির ওপর হামলার অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম পিসিসিপির ● জামায়াতের ১০০ কোটি টাকা নিয়ে নির্বাচন করেছে এনসিপি, দাবি রাশেদ খাঁনের ● জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● হামে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩১০ ● মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হার বাংলাদেশের ● মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ ● সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক ● কুবিতে সংঘর্ষের পর প্রক্টরকে অভিযোগপত্র, ৮ দফা দাবি আবাসিক শিক্ষার্থীদের ● কাপ্তাইয়ে বিজিবির ওপর হামলার অভিযোগ, ২৪ ঘণ্টার আল্টিমেটাম পিসিসিপির ● জামায়াতের ১০০ কোটি টাকা নিয়ে নির্বাচন করেছে এনসিপি, দাবি রাশেদ খাঁনের ● জাতিসংঘ অধিবেশনে বাংলাদেশের অংশগ্রহণ সার্থক: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ● হামে আরও ৩ মৃত্যু, ২৪ ঘণ্টায় আক্রান্ত ১৩১০ ● মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হার বাংলাদেশের ● মুক্তিযোদ্ধাদের প্রকৃত তালিকা করে প্রতিবেদন তৈরির সুপারিশ ● সোয়া কোটি টাকা আত্মসাতের অভিযোগে সোনালী ব্যাংকের ৫ কর্মকর্তা বরখাস্ত

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হার বাংলাদেশের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৩০
শেয়ার: mail
মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হার বাংলাদেশের

অনলাইন ডেস্ক। ছবি: সংগৃহীত

ফিফা-আসিয়ান কাপের প্রথম ম্যাচে মালয়েশিয়ার কাছে ৩-০ গোলে হারের পর দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরেছে বাংলাদেশ। ম্যাচের ৩৫তম মিনিটে রায়ান স্টুয়ার্টের করা একমাত্র গোলেই জয় নিশ্চিত করে সিঙ্গাপুর।

জাকার্তায় অনুষ্ঠিত ম্যাচে শুরুটা অবশ্য ভালোই করেছিল বাংলাদেশ। প্রথম ১৫ মিনিটে বলের দখল ও আক্রমণে এগিয়ে ছিল জামাল ভূঁইয়ার দল। দ্বিতীয় মিনিটেই কর্নার পায় বাংলাদেশ। জামালের নেওয়া কর্নার থেকে সুযোগ তৈরি হলেও বক্সে থাকা বাংলাদেশের কোনো খেলোয়াড় বলের নাগাল পাননি। ম্যাচের ষষ্ঠ মিনিটেই হলুদ কার্ড দেখেন শমিত সোম। সিঙ্গাপুরের জুলকিফলিকে থামাতে পেছন থেকে জার্সি ধরে টানায় তাঁকে সতর্ক করেন রেফারি।

১৫তম মিনিটে রাকিব হোসেন বল পায়ে বেশ কিছুটা এগিয়ে সিঙ্গাপুরের পেনাল্টি বক্সে ঢুকে পড়েছিলেন। তবে তাঁকে অনুসরণ করে বক্সে ঢোকার মতো সতীর্থ না থাকায় আক্রমণটি শেষ পর্যন্ত আর ফলপ্রসূ হয়নি।

প্রথমার্ধের মাঝামাঝি সময় পর্যন্ত বাংলাদেশ লড়াইয়ে থাকলেও ধীরে ধীরে ম্যাচের নিয়ন্ত্রণ নেয় সিঙ্গাপুর। ১৬তম মিনিটে ইলহান ফান্দির শট দুর্দান্তভাবে ঠেকান বাংলাদেশের গোলকিপার মেহেদী হাসান। সেই আক্রমণ থেকে টানা দুটি কর্নারও পায় স্বাগতিকরা।

৩৩তম মিনিটে আরও বড় বিপদ সামাল দেন মেহেদী। বক্সের ঠিক বাইরে ডান দিকে ফ্রি-কিক পায় সিঙ্গাপুর। বিপজ্জনক জায়গা থেকে নেওয়া শট দুর্দান্তভাবে ঠেকিয়ে দেন বাংলাদেশের গোলরক্ষক। তবে দুই মিনিট পর আর রক্ষা হয়নি। ৩৫তম মিনিটে ডান দিক থেকে আসা ক্রসে হেড করে বল জালে পাঠান রায়ান স্টুয়ার্ট। তাঁর গোলে ১-০ ব্যবধানে এগিয়ে যায় সিঙ্গাপুর।

গোলের পর আরও একবার ব্যবধান বাড়ানোর সুযোগ পেয়েছিল সিঙ্গাপুর। ডান দিক থেকে নেওয়া একটি শট ক্রসবারে লেগে ফিরে আসে। ফলে এক গোলের ব্যবধানেই প্রথমার্ধ শেষ হয়।

দ্বিতীয়ার্ধের শুরুতেও সিঙ্গাপুর আক্রমণাত্মক ছিল। ৪৭তম মিনিটে নেওয়া একটি শট লাফিয়ে বারের ওপর দিয়ে পাঠান মেহেদী হাসান। বাংলাদেশ ম্যাচে ফেরার চেষ্টা করে একের পর এক পরিবর্তন আনে। ৫৭তম মিনিটে শেখ মোরছালিনের বদলে মাঠে নামেন মিনহাজুল করিম। জাতীয় দলের হয়ে এটিই ছিল ২৪ বছর বয়সী এই ফরোয়ার্ডের অভিষেক।

৭১তম মিনিটে জোড়া পরিবর্তন করে বাংলাদেশ। শমিত সোমের বদলে মাঠে নামেন সোহেল রানা। একই সময়ে শুকি ইতোফুসাকে তুলে ফাহামিদুল ইসলামকে নামান কোচ টমাস ডুলি।

বদলি নামার পর বাঁ প্রান্তে বেশ প্রাণবন্ত ছিলেন ফাহামিদুল। তাঁর গতি দিয়ে সিঙ্গাপুরের রক্ষণে চাপ তৈরি হলেও গোলের মতো পরিষ্কার সুযোগ তৈরি করতে পারেনি বাংলাদেশ।

৭৯তম মিনিটে বাঁ উইং ধরে আক্রমণে উঠে ফাহামিদুল ক্রস করেন রাকিব হোসেনকে লক্ষ্য করে। রাকিবের হেড অবশ্য সিঙ্গাপুরের গোলকিপার ঠেকিয়ে দেন। এটিই ছিল ম্যাচের শেষ দিকে বাংলাদেশের অন্যতম ভালো সুযোগ।

শেষ দিকে গোলের আশায় রক্ষণ ছেড়ে ওপরে উঠে খেলেন হামজা চৌধুরীও। কিন্তু সিঙ্গাপুরের জমাট রক্ষণ ভাঙতে পারেনি বাংলাদেশ। নির্ধারিত ৯০ মিনিটের পর ৬ মিনিট যোগ করা হলেও সমতাসূচক গোল আর আসেনি। ফলে ১-০ গোলের জয় নিয়ে মাঠ ছাড়ে সিঙ্গাপুর।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মালয়েশিয়ার পর সিঙ্গাপুরের কাছেও হার বাংলাদেশের

বিস্তারিত কমেন্টে