সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬ | ১২ আশ্বিন, ১৪৩৩ | ১৫ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৭:০৭:৪০
শিরোনাম
● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক ● রাখাইনে মিয়ানমার সেনাবাহিনীর বিমান হামলায় নিহত অন্তত ৩৩ ● বঙ্গভবনে ইইউ রাষ্ট্রদূতরা, ইউরোপীয় বিনিয়োগ বাড়ানোর আহ্বান রাষ্ট্রপতির ● নেপালে হিমলুং পর্বতে তুষারধসে প্রাণহানি ২, নিখোঁজ ১৪ ● জার্মানির ‘অপারচুনিটি কার্ড’ কী, কারা পাবেন? ● দেশের ৪ বিভাগে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ● ভারতে এবার নতুন আন্দোলনের ডাক ‘তেলাপোকা’ পার্টির ● পাবনায় বটগাছের নিচে বস্তায় মিলল ১৫ রাউন্ড গুলি, দেশীয় অস্ত্র ● মানবতাবিরোধী অপরাধে কামাল মজুমদারসহ ১৯ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ ● শিক্ষকদের বদলি কার্যক্রম শুরু নিয়ে যা জানা গেল ● শেখ হাসিনার জন্মদিনে শুভেচ্ছা, জাবি ছাত্রশক্তি নেতা আটক

কুবিতে সংঘর্ষের পর প্রক্টরকে অভিযোগপত্র, ৮ দফা দাবি আবাসিক শিক্ষার্থীদের

কুবি প্রতিনিধি
কুবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৬:১৪
শেয়ার: mail
কুবিতে সংঘর্ষের পর প্রক্টরকে অভিযোগপত্র, ৮ দফা দাবি আবাসিক শিক্ষার্থীদের

কুবি প্রতিনিধি। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) আইসিটি বিভাগের শিক্ষার্থীদের বিরুদ্ধে ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগ এনে জড়িতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়াসহ আট দফা দাবি জানিয়েছেন আবাসিক শিক্ষার্থীরা। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের কাছে একটি লিখিত অভিযোগ দিয়েছেন তাঁরা।

সোমবার (২৮ সেপ্টেম্বর) দুপুর দুইটার দিকে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেনের কাছে অভিযোগপত্র জমা দেন আবাসিক শিক্ষার্থীদের একাংশ।

অভিযোগপত্রে বলা হয়, ক্যাম্পাসের প্রধান ফটকে রাফসান সামি নামের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনায় জড়িতদের শনাক্ত করে বিশ্ববিদ্যালয়ের বিধি অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে ইঞ্জিনিয়ারিং অনুষদ থেকে লাঠিসোঁটা নিয়ে শিক্ষার্থীদের বের হয়ে আসা এবং শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে হামলার অভিযোগের পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানানো হয়েছে।

শিক্ষার্থীদের অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, ধীরেন্দ্রনাথ দত্ত হলে হামলার ঘটনায় জড়িত শিক্ষার্থী ও বহিরাগতদের শনাক্ত করে ব্যবস্থা নেওয়া; আবাসিক হলে অনাবাসিক শিক্ষার্থী বা বহিরাগতদের প্রবেশের সুযোগ এবং হামলার পরিস্থিতি কীভাবে তৈরি হয়েছে, তা তদন্ত করা; হাসপাতালে আহত শিক্ষার্থীদের ওপর পুনরায় হামলার চেষ্টার অভিযোগ ও সেখানে স্থানীয় ব্যক্তিদের উপস্থিতির বিষয়টি তদন্ত করা এবং ক্যাম্পাস ও আবাসিক হলগুলোতে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করা।

এ ছাড়া ঘটনার সময়ের সিসিটিভি ফুটেজ, প্রত্যক্ষদর্শীদের বক্তব্য, হাসপাতালের সিসিটিভি ফুটেজসহ সংশ্লিষ্ট তথ্যপ্রমাণ সংগ্রহ করে নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন তাঁরা। তা ছাড়া প্রকৃত ঘটনা যাচাই না করে বা অসম্পূর্ণ তথ্যের ভিত্তিতে প্রকাশিত সংবাদের বিষয়ে প্রয়োজনীয় ব্যাখ্যা ও সংশোধনের উদ্যোগ নেওয়ার দাবিও জানানো হয়েছে।

ঘটনায় আহত কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী রাফসান সামি বলেন, ‘গতকাল আমাদের ওপর হামলায় অনেকে আহত হয়েছেন। এ ঘটনায় জড়িত ব্যক্তিদের বিচারের আওতায় আনার দাবিতে আজ প্রক্টর অফিসে অভিযোগপত্র দিয়েছি। আমরা ঘটনার সুষ্ঠু বিচার চাই।’

শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলের আবাসিক শিক্ষার্থী মাজহারুল ইসলাম আবির বলেন, ‘গতকাল ক্যাম্পাসের গেটে এবং পরে আমাদের হলে হামলার ঘটনা ঘটেছে। এতে আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। ঘটনায় জড়িত ব্যক্তিদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়ার দাবিতে প্রক্টর অফিসে অভিযোগপত্র দিয়েছি।’

অভিযোগপত্রের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. শাহাদাৎ হোসেন বলেন, ‘গতকাল ক্যাম্পাসে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। ঘটনার সুষ্ঠু তদন্তের জন্য একটি আইটি টিম গঠন করা হয়েছে। তারা ঘটনার সময়ের ফুটেজগুলো বিশ্লেষণ করবে। পাশাপাশি একটি তদন্ত কমিটিও গঠন করা হয়েছে। আজ আবাসিক শিক্ষার্থীরা একটি অভিযোগপত্র দিয়েছে। আরও কেউ অভিযোগ দিলে সেগুলোও বিবেচনায় নিয়ে সুষ্ঠু তদন্ত করা হবে এবং দোষীদের শাস্তির আওতায় আনা হবে।’

উল্লেখ্য, গত ২৭ সেপ্টেম্বর কুমিল্লা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হল এবং আইসিটি বিভাগের শিক্ষার্থীদের মধ্যে হামলা ও সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১২ জন শিক্ষার্থী আহত হন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

কুবিতে সংঘর্ষের পর প্রক্টরকে অভিযোগপত্র, ৮ দফা দাবি আবাসিক শিক্ষার্থীদের

বিস্তারিত কমেন্টে