মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬ | ৯ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৩ জমাদিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:০১:০৫
শিরোনাম
● ভুয়া বন্ধুর ৫ লক্ষণ, যেসব আচরণে চিনবেন প্রকৃত বন্ধু ● বিশ্বের যেকোনো বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ● সুরা নাবায় কেয়ামত ও পরকালের যে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে ● স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ● জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাটিরাঙ্গায় তিন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ● যৌথ সামরিক মহড়া দেখতে স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী ● ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিমানের বিশেষ ফ্লাইট চাইলেন ● নেপালের পুনর্গঠনে ১৫ হাজার কোটি রুপির প্যাকেজ ঘোষণা ভারতের ● গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ ড. ইউনূসের ● স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী ● ভুয়া বন্ধুর ৫ লক্ষণ, যেসব আচরণে চিনবেন প্রকৃত বন্ধু ● বিশ্বের যেকোনো বাংলাদেশি মিশনে গেলেই গ্রেপ্তার হবেন শেখ হাসিনা: শামা ওবায়েদ ● সুরা নাবায় কেয়ামত ও পরকালের যে গুরুত্বপূর্ণ বার্তা দেওয়া হয়েছে ● স্বর্ণদ্বীপে তিন বাহিনীর যৌথ সামরিক মহড়া পরিদর্শনে প্রধানমন্ত্রী ● জনকল্যাণে সেনাবাহিনীর উদ্যোগ, মাটিরাঙ্গায় তিন ধর্মীয় প্রতিষ্ঠানে আর্থিক অনুদান ● যৌথ সামরিক মহড়া দেখতে স্বর্ণদ্বীপের পথে প্রধানমন্ত্রী ● ১৬ ডিসেম্বর দেশে ফিরতে চান শেখ হাসিনা, বিমানের বিশেষ ফ্লাইট চাইলেন ● নেপালের পুনর্গঠনে ১৫ হাজার কোটি রুপির প্যাকেজ ঘোষণা ভারতের ● গ্রামীণ ব্যাংকের ১০০ শাখায় পেট্রলবোমা হামলার অভিযোগ ড. ইউনূসের ● স্বর্ণদ্বীপে তিন বাহিনীর বিশেষ যৌথ মহড়া দেখতে যাচ্ছেন প্রধানমন্ত্রী

৩৩ কোটি রুপিতে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৮ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০১
শেয়ার: mail
৩৩ কোটি রুপিতে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

মুম্বাইয়ের অভিজাত মালাবার হিলে ৩৩ কোটি ২৬ লাখ রুপিতে একটি বিলাসবহুল ফ্ল্যাট কিনেছেন বলিউড অভিনেতা অক্ষয় খান্না। বাংলাদেশি মুদ্রায় যার মূল্য প্রায় ৪৬ কোটি ৬৪ লাখ টাকা।

মহারাষ্ট্রের ইনস্পেক্টর জেনারেল অব রেজিস্ট্রেশনের (আইজিআর) নথি পর্যালোচনা করে এ তথ্য জানিয়েছে রিয়েল এস্টেট প্রতিষ্ঠান স্কয়ার ইয়ার্ডস। চলতি বছরের সেপ্টেম্বরে ফ্ল্যাটটির নিবন্ধন সম্পন্ন হয়েছে। নথি অনুযায়ী, ফ্ল্যাটটির কার্পেট এরিয়া ২ হাজার ৩৪১ দশমিক ৩৯ বর্গফুট। এর সঙ্গে রয়েছে আরও ১৭৫ দশমিক ৪৫ বর্গফুটের বারান্দা।

সব মিলিয়ে সম্পত্তিটির আয়তন ২ হাজার ৫১৬ দশমিক ৮৪ বর্গফুট। ফ্ল্যাটটির সঙ্গে তিনটি গাড়ি রাখার জায়গাও রয়েছে। এই সম্পত্তি কেনার জন্য অক্ষয় খান্নাকে প্রায় ১ কোটি ৯৯ লাখ রুপি স্ট্যাম্প ডিউটি দিতে হয়েছে। নিবন্ধন বাবদ খরচ হয়েছে আরও ৩০ হাজার রুপি।

মুম্বাইয়ের দক্ষিণ অংশে অবস্থিত মালাবার হিল শহরটির অন্যতম অভিজাত আবাসিক এলাকা হিসেবে পরিচিত। আরব সাগরের তীরবর্তী এই এলাকায় রয়েছে বিলাসবহুল আবাসিক ভবন ও গুরুত্বপূর্ণ বিভিন্ন স্থাপনা। মেরিন ড্রাইভ, নরিমান পয়েন্ট ও কোলাবার মতো গুরুত্বপূর্ণ এলাকার সঙ্গেও এর ভালো যোগাযোগ রয়েছে।

কয়েক দশকের অভিনয়জীবনে বিভিন্ন ধরনের চরিত্রে অভিনয় করে পরিচিতি পেয়েছেন অক্ষয় খান্না। ‘হামরাজ’, ‘রেস’, ‘গান্ধী, মাই ফাদার’, ‘দিল চাহতা হ্যায়’ ও ‘দৃশ্যম’সহ বেশ কয়েকটি আলোচিত সিনেমায় দেখা গেছে তাঁকে।

সম্প্রতি ‘ধুরন্ধর’ সিনেমায় রহমান ডাকাইতের চরিত্রে অভিনয় করে নতুন করে আলোচনায় আসেন অক্ষয়। সিনেমাটিতে তাঁর সংলাপ বলার ধরন ও পর্দায় উপস্থিতি দর্শকদের নজর কাড়ে। এর আগে ‘ছাভা’ সিনেমায় আওরঙ্গজেবের চরিত্রেও অভিনয় করেছেন তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

৩৩ কোটি রুপিতে বিলাসবহুল ফ্ল্যাট কিনলেন অক্ষয় খান্না

বিস্তারিত কমেন্টে