বাংলাদেশ ১২:৫০ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo স্পিডবোট থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ Logo ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ Logo স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা Logo রিয়া খাতুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে ধর্ষকের বাড়িতে আগুন, নিহত ৩ Logo ফুটপাত ও সড়ক অ‌বৈধ দখল, জনদু‌র্ভোগ চর‌মে Logo অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন

জীবনে প্রথম ভোট দিলাম বললেন নুরুল হক নুর

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিজ ভোটাধিকার প্রয়োগ করেছেন ডাকসুর সাবেক ভিপি, গণঅধিকার পরিষদের সভাপতি ও পটুয়াখালী-৩ (গলাচিপা–দশমিনা) আসনে বিএনপি সমর্থিত সংসদ সদস্য প্রার্থী নুরুল হক নুর। ভোট প্রদান শেষে তিনি বলেন, আমার ৩৩ বছরের জীবনে আর কখনও জাতীয় নির্বাচনে ভোট দেওয়ার সুযোগ হয়নি। এটিই আমার জীবনের প্রথম ভোট।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল পৌনে ৯টার দিকে গলাচিপা সরকারি মডেল মাধ্যমিক বিদ্যালয় কেন্দ্রে তিনি ভোট দেন। পরে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এসব কথা বলেন।

নুর বলেন, আজ জীবনের প্রথম ভোট দিতে পেরে ভালো লাগছে। দীর্ঘদিন পর দেশের মানুষ একটি অংশগ্রহণমূলক ও উৎসবমুখর পরিবেশে ভোট দেওয়ার সুযোগ পাচ্ছে—এটাই বড় অর্জন। আশা করছি, দিন শেষে জনগণের রায়ই প্রতিফলিত হবে।

এ সময় তার আসনের প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থীর বিরুদ্ধে বিভিন্ন অভিযোগ তুলে তিনি বলেন, যদি পরিবেশ অস্বাভাবিক দেখি, সে ক্ষেত্রে যেকোনো ধরনের সিদ্ধান্ত নিতে পারি। বিষয়টি আমাদের অন্যান্য নেতাদের সঙ্গে আলোচনা করে আপনাদের জানিয়ে দেওয়া হবে।

নির্বাচনে অনিয়ম হলে হুঁশিয়ারি দিয়ে তিনি বলেন, এই পরিবর্তিত পরিবেশ-পরিস্থিতি তৈরির জন্য আমরা সংগ্রাম করেছি, ত্যাগ স্বীকার করেছি। কাজেই এই নির্বাচনে কোনো ধরনের অনিয়ম হলে—সে যত বড় সরকারি কর্মকর্তা হোক বা যে-ই হোক না কেন—তাকে আইনের কাঠগড়ায় দাঁড় করানোর জন্য আমাদের যা কিছু করা প্রয়োজন, তাই করব।

এদিকে এখন পর্যন্ত সকাল থেকেই পটুয়াখালীর চারটি আসনে শান্তিপূর্ণ পরিবেশে উৎসবমুখরভাবে ভোটগ্রহণ চলছে।

জেলা নির্বাচন অফিসের সর্বশেষ তথ্য অনুযায়ী, পটুয়াখালীর চারটি আসনে মোট ভোটার সংখ্যা ১৫ লাখ ৯ হাজার ৫৮৯ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৭ লাখ ৬১ হাজার ৯৮৬ জন, নারী ভোটার ৭ লাখ ৪৭ হাজার ৫৮৫ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১৮ জন। জেলায় মোট স্থায়ী ভোটকেন্দ্র রয়েছে।

প্রসঙ্গত, পটুয়াখালী-৩ আসনে নুরুল হক নুরের নিকটতম প্রতিদ্বন্দ্বী হিসেবে স্বতন্ত্র প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছেন ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাবেক সভাপতি ও বিএনপির সাবেক নির্বাহী কমিটির সদস্য হাসান মামুন।

বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারি ২০২৬

জনপ্রিয় সংবাদ

স্পিডবোট থেকে যুবকের মরদেহ উদ্ধার

জীবনে প্রথম ভোট দিলাম বললেন নুরুল হক নুর

প্রকাশিত: ১১:৫৯:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১২ ফেব্রুয়ারী ২০২৬