মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সকাল ৮:০৩:৩৪
শিরোনাম
রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রাসুলুল্লাহ (সা.) যেসব মানুষকে সর্বোত্তম বলেছেন জাতিসংঘের ৮১তম অধিবেশনে যোগ দিতে নিউইয়র্কে প্রধানমন্ত্রী তারেক রহমান কাবার কিসওয়া রক্ষার ঐতিহাসিক তামার আংটি মক্কার প্রদর্শনীতে ইসলামে মোহরের গুরুত্ব ও নির্ধারণের নিয়ম মেসির বিদায়ের ম্যাচে তাগলিয়াফিকোরও অবসরের ইঙ্গিত অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ

সালমান-আনিসুলের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

কাল প্রকাশ
কাল প্রকাশ
প্রকাশ: রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১১:৫০
শেয়ার: mail
সালমান-আনিসুলের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

সংগৃহীত ছবি

জুলাই অভ্যুত্থান চলাকালে সান্ধ্য আইন (কারফিউ) জারি করে গণহত্যায় উসকানি দেওয়ার অভিযোগে দায়ের করা মানবতাবিরোধী অপরাধ মামলায় আজ রোববার (৫ এপ্রিল) চতুর্থ দিনের মতো সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান মো. গোলাম মর্তূজা মজুমদার নেতৃত্বাধীন বিচারিক প্যানেলের সামনে এ কার্যক্রম চলবে। মামলায় অভিযুক্ত আছেন সালমান এফ রহমান ও আনিসুল হক।

এপর্যন্ত চারজন সাক্ষী আদালতে জবানবন্দি দিয়েছেন। তাদের মধ্যে শহীদ আনোয়ার হোসেন পাটোয়ারীর বাবা আল আমিন আদালতে সাক্ষ্য দিতে গিয়ে তার ছেলের হত্যার জন্য অভিযুক্তদের দায়ী করে ন্যায়বিচারের দাবি করেন। অন্য সাক্ষীরাও অভিযুক্তদের সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন।

আদালত সূত্র জানায়, গত ১২ জানুয়ারি অভিযুক্তদের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়। এর আগে ৪ ডিসেম্বর প্রসিকিউশন হত্যা, উসকানি ও প্ররোচনাসহ পাঁচটি অভিযোগ এনে চার্জ দাখিল করে। গত ২২ ফেব্রুয়ারি থেকে মামলার সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।

অভিযুক্তরা আদালতে নিজেদের নির্দোষ দাবি করে ন্যায়বিচারের আবেদন জানিয়েছেন।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৫ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

সালমান-আনিসুলের বিরুদ্ধে মানবতাবিরোধী মামলায় চতুর্থ দিনের সাক্ষ্যগ্রহণ আজ

বিস্তারিত কমেন্টে