বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬ | ১০ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৪ জমাদিউস সানী, ১৪৪৮ | বিকাল ৪:২৫:৪৫
শিরোনাম
● জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু ● একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ● গঙ্গা চুক্তিতে পানিপ্রবাহের নিশ্চয়তা চায় বাংলাদেশ, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজের দাবি ● চুয়াডাঙ্গায় রাতে বিল পাহারা দিতে গিয়ে প্রাণ গেল বদর উদ্দিনের ● ইবির ৫ম সমাবর্তন: নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি ● মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ● তিন মেজর জেনারেলকে রাষ্ট্রদূতের পদ থেকে প্রত্যাহার ● গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়নের অভিযোগ, ব্যাংক হিসাব জব্দের তালিকায় ১০১ ব্যক্তি-প্রতিষ্ঠান ● ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ● সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন ● জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের ভর্তি আবেদন শুরু ● একনেকে ২৪ হাজার কোটি টাকার ১০ প্রকল্প অনুমোদন ● গঙ্গা চুক্তিতে পানিপ্রবাহের নিশ্চয়তা চায় বাংলাদেশ, নতুন চুক্তিতে গ্যারান্টি ক্লজের দাবি ● চুয়াডাঙ্গায় রাতে বিল পাহারা দিতে গিয়ে প্রাণ গেল বদর উদ্দিনের ● ইবির ৫ম সমাবর্তন: নিবন্ধনের সময় বাড়ল, কমল ফি ● মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনায় আলোচনায় আসা অতিরিক্ত পুলিশ সুপার গ্রেপ্তার ● তিন মেজর জেনারেলকে রাষ্ট্রদূতের পদ থেকে প্রত্যাহার ● গোপালগঞ্জে সহিংসতায় অর্থায়নের অভিযোগ, ব্যাংক হিসাব জব্দের তালিকায় ১০১ ব্যক্তি-প্রতিষ্ঠান ● ডিএমপির ২৪ ঘণ্টার অভিযানে গ্রেপ্তার ৪৯৭, মামলা ৪৪ ● সারা দেশে ১০৮ প্লাটুন বিজিবি মোতায়েন, প্রস্তুত আরও ৪ প্লাটুন

মেদিনীপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০২৬, ৫:০৫
শেয়ার: mail
মেদিনীপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যা

ভারতের পশ্চিমবঙ্গের মেদিনীপুর কোতোয়ালি থানা এলাকায় বিজেপির এক কর্মীকে পিটিয়ে হত্যার ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহলে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনার একটি সিসিটিভি ফুটেজও প্রকাশ্যে এসেছে।

নিহতের নাম সামশের বিশ্বাস (৩২)। তিনি শনিবার (২৬ সেপ্টেম্বর) সকালে হাতিহল্কা এলাকার কদমতলা বাজারে মামা জাফর বিশ্বাসসহ কয়েকজনের সঙ্গে চা খাচ্ছিলেন। অভিযোগ, সেই সময় অতর্কিতে রড, লাঠি ও ইট নিয়ে তাদের ওপর দফায় দফায় হামলা চালায় একদল দুষ্কৃতকারী।

হামলায় সামশের ও আরেক কর্মী গুরুতর আহত হন। রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক সামশেরকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনার নেপথ্যে বিজেপির অভ্যন্তরীণ কোন্দল রয়েছে বলে অভিযোগ উঠেছে। এর আগে গত শুক্রবার মেদিনীপুর সাংগঠনিক জেলার সভাপতি পদ থেকে সমিত মণ্ডলকে সরিয়ে সৌমেন তিওয়ারিকে দায়িত্ব দেওয়া হয়েছিল। নিহত সামশের ও তার মামা সদ্য অপসারিত সভাপতি সমিত মণ্ডলের অনুগামী হিসেবে পরিচিত ছিলেন।

তবে দলীয় গোষ্ঠীসংঘর্ষের অভিযোগ অস্বীকার করেছেন মেদিনীপুর সাংগঠনিক জেলার বিজেপি সহ-সভাপতি অজয় জানা। তিনি দাবি করেন, বিজেপির কর্মীরা এ ধরনের কাজ করতে পারেন না এবং দুষ্কৃতকারীদের কোনো রাজনৈতিক পরিচয় হয় না। অভিযুক্তদের নাম ইতিমধ্যে পুলিশকে জানানো হয়েছে উল্লেখ করে দোষীদের দ্রুত চিহ্নিত করে কঠোর শাস্তির দাবি জানিয়েছে জেলা বিজেপি নেতৃত্ব।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মেদিনীপুরে বিজেপি কর্মীকে পিটিয়ে হত্যা

বিস্তারিত কমেন্টে