মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৮:০৭:২৯
শিরোনাম
জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ জাতীয় দল থেকে বিদায়ের আগে মেসির বিশেষ জার্সি উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত ছয় দিনের রিমান্ডে সাবেক এমপি মাহফুজুর রহমান মিতা ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ

উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:২৭
শেয়ার: mail
উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

আন্তর্জাতিক উশু অঙ্গনে বাংলাদেশের জন্য বড় সুসংবাদ বয়ে এনেছেন নারী অ্যাথলেট জিন্নাত আক্তার। মেয়েদের ৫২ কেজি ওজন শ্রেণিতে প্রতিপক্ষ ডিসকোয়ালিফাইড হওয়ায় সেমিফাইনালে উঠেছেন তিনি। এর মধ্য দিয়ে এই ইভেন্টে বাংলাদেশের অন্তত একটি পদক জয় নিশ্চিত হলো।

কোয়ার্টার ফাইনাল বাউটে জিন্নাত আক্তারের প্রতিপক্ষ ছিলেন ইন্দোনেশিয়ার তিসারা দিয়া ফ্লোরেন্টিনা। তবে নির্ধারিত পরিমাপের চেয়ে ওজন বেশি হওয়ায় তিসারাকে ডিসকোয়ালিফাইড ঘোষণা করেন ম্যাচ অফিশিয়ালরা। ফলে নিয়ম অনুযায়ী জিন্নাত আক্তারকে বিজয়ী ঘোষণা করা হয়। এর আগে প্রথম রাউন্ডে সরাসরি ‘বাই’ পেয়েছিলেন তিনি।

বাংলাদেশ উশু ফেডারেশনের সাধারণ সম্পাদক দিলদার হোসেন দিলু বিষয়টি নিশ্চিত করে জানান, সেমিফাইনালে ওঠার মাধ্যমে জিন্নাত আক্তারের অন্তত একটি ব্রোঞ্জ পদক পাওয়া নিশ্চিত হয়েছে।

বুধবার (২৩ সেপ্টেম্বর) সেমিফাইনালে চীনের প্রতিযোগীর মুখোমুখি হবেন জিন্নাত। দিলদার হোসেন দিলু বলেন, জিন্নাত সেমিফাইনালে জিতলে স্বর্ণপদকের জন্য লড়বেন। আর হেরে গেলেও এই ইভেন্টে বাংলাদেশের ব্রোঞ্জ পদক নিশ্চিত থাকবে।

এদিকে পুরুষদের ইভেন্টে হতাশ হতে হয়েছে বাংলাদেশকে। উশুর ৫৬ কেজি পুরুষদের কোয়ার্টার ফাইনালে চীনের প্রতিযোগী জিয়ামিনের মুখোমুখি হয়ে নকআউট হন বাংলাদেশের সজীব হোসেন। গুরুতর চোটের কারণে তিনি পরবর্তী রাউন্ডে আর অংশ নিতে পারেননি এবং ওয়াকওভার দিতে বাধ্য হন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

উশুতে বাংলাদেশের পদক নিশ্চিত করলেন জিন্নাত

বিস্তারিত কমেন্টে