মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | বিকাল ৫:৫১:২৫
শিরোনাম
স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করল মেক্সিকো পুলিশের ৩১ কর্মকর্তাকে রদবদল করল সরকার রাজশাহী-পাবনায় বাসচাপায় প্রাণ গেল দুই যুবকের শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলতে চায় ইরান পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে রহস্য: রাশেদ খাঁন পি৪এম সম্মেলনে যোগ দিচ্ছেন জয়শঙ্কর, বাড়ছে আগ্রহ আগে সমালোচনা, এখন প্রশংসা—মামদানিকে নিয়ে বদলে গেলেন ট্রাম্প জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম লংমার্চ স্থগিতের অনুরোধ শাহবাজের স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করল মেক্সিকো পুলিশের ৩১ কর্মকর্তাকে রদবদল করল সরকার রাজশাহী-পাবনায় বাসচাপায় প্রাণ গেল দুই যুবকের শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলতে চায় ইরান পাটওয়ারীকে রিমান্ডে নিলেই বেরিয়ে আসবে রহস্য: রাশেদ খাঁন পি৪এম সম্মেলনে যোগ দিচ্ছেন জয়শঙ্কর, বাড়ছে আগ্রহ আগে সমালোচনা, এখন প্রশংসা—মামদানিকে নিয়ে বদলে গেলেন ট্রাম্প জাকার্তায় দলের সঙ্গে যোগ দিলেন হামজা চৌধুরী দিল্লিতে বাংলাদেশের নতুন হাইকমিশনার আসাদ আলম সিয়াম লংমার্চ স্থগিতের অনুরোধ শাহবাজের

মহানগর ও দূরপাল্লায় নতুন বাস ভাড়া নির্ধারণ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৪
শেয়ার: mail
মহানগর ও দূরপাল্লায় নতুন বাস ভাড়া নির্ধারণ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের দাম বাড়ার প্রভাব পড়েছে গণপরিবহনের ভাড়ায়। দূরপাল্লার বাস ও মহানগর এলাকায় চলাচলকারী বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত হয়েছে।

মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) সড়ক পরিবহন মন্ত্রণালয়ে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়।

এর আগে সোমবার বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) যাত্রীবাহী বাসের ভাড়া দূরপাল্লার পথে কিলোমিটারপ্রতি ২০ পয়সা এবং মহানগর এলাকায় ১৮ পয়সা বাড়ানোর প্রস্তাব দিয়েছিল। তবে বৈঠকে উভয় ধরনের বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১৭ পয়সা করে বাড়ানোর সিদ্ধান্ত হয়।

জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে পরিবহন মালিকদের পরিচালন ব্যয় বেড়ে যাওয়ায় ভাড়া সমন্বয়ের উদ্যোগ নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

এর আগে গত এপ্রিলে ডিজেলের দাম লিটারে ১৫ টাকা বাড়ানো হলে বাসের ভাড়া কিলোমিটারপ্রতি ১১ পয়সা বাড়ানো হয়েছিল। সর্বশেষ ভাড়া সমন্বয়ের পর ঢাকা ও চট্টগ্রাম মহানগর এলাকায় বাসের ভাড়া ছিল কিলোমিটারপ্রতি ২ টাকা ৫৩ পয়সা এবং মিনিবাসে ২ টাকা ৪২ পয়সা।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ১০ কিলোমিটার যাত্রায় ভাড়া বাড়বে ১ টাকা ৭০ পয়সা করে। দূরত্ব অনুযায়ী বাড়তি ভাড়ার হিসাব দাঁড়াচ্ছে এমন—১০ কিলোমিটারে ১ টাকা ৭০ পয়সা, ২০ কিলোমিটারে ৩ টাকা ৪০ পয়সা, ৩০ কিলোমিটারে ৫ টাকা ১০ পয়সা, ৫০ কিলোমিটারে ৮ টাকা ৫০ পয়সা, ৭৫ কিলোমিটারে ১২ টাকা ৭৫ পয়সা, ১০০ কিলোমিটারে ১৭ টাকা, ১৫০ কিলোমিটারে ২৫ টাকা ৫০ পয়সা, ২০০ কিলোমিটারে ৩৪ টাকা, ২৫০ কিলোমিটারে ৪২ টাকা ৫০ পয়সা এবং ৩০০ কিলোমিটারে ৫১ টাকা বাড়বে।

অর্থাৎ কোনো দূরপাল্লার রুটের দূরত্ব ২০০ কিলোমিটার হলে নতুন সিদ্ধান্তে ওই রুটের নির্ধারিত ভাড়ার সঙ্গে ৩৪ টাকা যুক্ত হবে। আবার ৩০০ কিলোমিটারের যাত্রায় বাড়তি ভাড়া হবে ৫১ টাকা।

অন্যদিকে দূরপাল্লার ৫২ আসনের বাসে কিলোমিটারপ্রতি ভাড়া ছিল ২ টাকা ২৩ পয়সা। তবে অনেক নন-এসি দূরপাল্লার বাসে আসন কমিয়ে ৪০ বা তার কম করা হয়েছে, ফলে এসব বাসে তুলনামূলক বেশি ভাড়া নেওয়া হয়। এর সঙ্গে বিভিন্ন সেতু ও সড়কের টোলও যাত্রীদের দিতে হয়।

তবে যাত্রীকে শেষ পর্যন্ত কত টাকা দিতে হবে, তা নির্ভর করবে সংশ্লিষ্ট রুটের নতুন নির্ধারিত ভাড়া, বাসের ধরন এবং প্রযোজ্য টোলসহ অন্যান্য চার্জের ওপর। নতুন করে কিলোমিটারপ্রতি ১৭ পয়সা ভাড়া বাড়ানোর সিদ্ধান্তের ফলে দূরপাল্লা ও মহানগর রুটের বাসের নতুন ভাড়া নির্ধারণ করা হবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মহানগর ও দূরপাল্লায় নতুন বাস ভাড়া নির্ধারণ

বিস্তারিত কমেন্টে