মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:১৬:৩৫
শিরোনাম
আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ বাসাইলে ১০ কোটি টাকার সেতুতে বাঁশের ঢালাই! তেহরানের আকাশে রহস্যময় আলো, ‘ব্ল্যাক মান্টা’ নিয়ে জল্পনা স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করল মেক্সিকো পুলিশের ৩১ কর্মকর্তাকে রদবদল করল সরকার রাজশাহী-পাবনায় বাসচাপায় প্রাণ গেল দুই যুবকের শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলতে চায় ইরান আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ বাসাইলে ১০ কোটি টাকার সেতুতে বাঁশের ঢালাই! তেহরানের আকাশে রহস্যময় আলো, ‘ব্ল্যাক মান্টা’ নিয়ে জল্পনা স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করল মেক্সিকো পুলিশের ৩১ কর্মকর্তাকে রদবদল করল সরকার রাজশাহী-পাবনায় বাসচাপায় প্রাণ গেল দুই যুবকের শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলতে চায় ইরান

লংমার্চ স্থগিতের অনুরোধ শাহবাজের

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:২০
শেয়ার: mail
লংমার্চ স্থগিতের অনুরোধ শাহবাজের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জ্বালানি তেলের ওপর আরোপিত অতিরিক্ত পেট্রোলিয়াম কর, ধারাবাহিক মূল্যবৃদ্ধি ও অনিয়ন্ত্রিত মূল্যস্ফীতির প্রতিবাদে পাকিস্তানের বিরোধী দল জামায়াতে ইসলামীর ইসলামাবাদমুখী ট্রেন লংমার্চ ঘিরে দেশটির রাজনৈতিক পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠেছে। এ অবস্থায় আন্দোলনরত জামায়াতে ইসলামীকে ইসলামাবাদমুখী লংমার্চ স্থগিত করার আহ্বান জানিয়েছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফ।

জামায়াতের আমির হাফিজ নাঈমুর রহমানের সঙ্গে টেলিফোনে কথা বলে এই অনুরোধ জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে দেশে ফিরে পেট্রোলিয়াম কর ইস্যুতে দলটির সঙ্গে অর্থবহ ও কার্যকর সংলাপে বসার প্রস্তাব দেন তিনি।

জামায়াতে ইসলামীর এক মুখপাত্রের সূত্রে জানা গেছে, লংমার্চের অংশ হিসেবে হাফিজ নাঈমুর রহমানের নেতৃত্বে কাফেলাটি মুলতান রেলওয়ে স্টেশনে পৌঁছানোর পর প্রধানমন্ত্রী নিউইয়র্ক থেকে টেলিফোনে এই যোগাযোগ করেন। ফোনালাপে হাফিজ নাঈম প্রধানমন্ত্রীর আলোচনার প্রস্তাবকে স্বাগত জানালেও স্পষ্ট করে দেন, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি কিংবা সরকারের সঙ্গে কোনো অনাকাঙ্ক্ষিত সংঘাত তৈরি করা তাঁদের উদ্দেশ্য নয়। তাঁরা সম্পূর্ণ গণতান্ত্রিক উপায়ে দেশের সাধারণ ও খেটে খাওয়া মানুষের অধিকার আদায়ে রাজপথে নেমেছেন এবং জনগণের আন্দোলনের অধিকারকে সরকারের সম্মান জানানো উচিত বলে মন্তব্য করেন তিনি।

মার্চ স্থগিতের অনুরোধের বিষয়ে হাফিজ নাঈমুর রহমান জানান, কোনো সিদ্ধান্ত এককভাবে নেওয়া সম্ভব নয়। সিদ্ধান্তের আগে দলের কেন্দ্রীয় নীতিনির্ধারণী পরিষদ মজলিস-ই-শূরার সঙ্গে জরুরি পরামর্শ করা হবে এবং শূরা বৈঠকের পরই সরকারের অনুরোধের বিষয়ে চূড়ান্ত জবাব দেওয়া হবে বলে জানান তিনি। তবে তিনি বলেন, সরকারের বিশেষ অনুরোধে মার্চ সাময়িকভাবে স্থগিত করা হলেও সাধারণ মানুষের ন্যায্য দাবি আদায়ে জামায়াতে ইসলামী তাদের গণতান্ত্রিক ও সাংবিধানিক প্রতিবাদের অধিকার থেকে একচুলও সরে আসবে না।

এদিকে রোববার করাচি থেকে শুরু হওয়া এই ট্রেন মার্চ সোমবার রাতে তীব্র উত্তেজনার মধ্য দিয়ে মুলতান পৌঁছায়। নির্ধারিত সময়ের চেয়ে কয়েক ঘণ্টা বিলম্বে ট্রেনটি পৌঁছালেও রেলস্টেশনে ঢল নামে হাজার হাজার দলীয় নেতাকর্মী ও সাধারণ সমর্থকের। সেখানে উপস্থিত জনতার উদ্দেশে দেওয়া বক্তব্যে হাফিজ নাঈম অভিযোগ করেন, সরকার ষড়যন্ত্র করে তাঁদের পথরোধের চেষ্টা করলেও জনগণের স্বতঃস্ফূর্ত উপস্থিতি তা ব্যর্থ করে দিয়েছে। তিনি বলেন, করাচি থেকে মুলতান পর্যন্ত এবং বেলুচিস্তান ও খাইবার পাখতুনখোয়াসহ বিভিন্ন স্থানে মানুষ তাদের অধিকার রক্ষায় রাজপথে নেমে এসেছে। পাঞ্জাবের দক্ষিণ ও মধ্যাঞ্চল অতিক্রম করে এই কাফেলা লাহোর হয়ে ইসলামাবাদের দিকে অগ্রসর হবে।

সরকারের কঠোর নিরাপত্তা প্রস্তুতি ও সড়ক অবরোধে কনটেইনার বসানোর ইঙ্গিতের প্রসঙ্গ তুলে জামায়াত প্রধান বলেন, কনটেইনার কিংবা কোনো ধরনের বাধাই এই গণজোয়ার ঠেকাতে পারবে না।

তিনি আরও বলেন, সরকার যদি পেট্রোলিয়াম লেভির নামে জনগণের ওপর আরোপিত জোরপূর্বক কর প্রত্যাহার করে সাধারণ মানুষকে স্বস্তি দেয়, তাহলে জামায়াতে ইসলামী কোনো অহংবোধের লড়াইয়ে নেই এবং সে ক্ষেত্রে তারা আন্দোলন থেকে সরে আসতেও প্রস্তুত।

সূত্র: দ্য নিউজ পাকিস্তান

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

লংমার্চ স্থগিতের অনুরোধ শাহবাজের

বিস্তারিত কমেন্টে