মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | সন্ধ্যা ৬:২৫:০৯
শিরোনাম
৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ বাসাইলে ১০ কোটি টাকার সেতুতে বাঁশের ঢালাই! তেহরানের আকাশে রহস্যময় আলো, ‘ব্ল্যাক মান্টা’ নিয়ে জল্পনা স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করল মেক্সিকো ৩৫০ কিমি গতির নিজস্ব বুলেট ট্রেন বানাচ্ছে ভারত দিনাজপুরে শিশু হত্যা, মায়ের প্রেমিকসহ আটক ৩ কুষ্টিয়ায় মাছ চাষের খালে মিলল অজ্ঞাত নারীর লাশ আন্তর্জাতিক বাজারেও জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়েছে দেশের ১৩ অঞ্চলে বইতে পারে ঝোড়ো হাওয়া মাটি খুঁড়তেই মিলল ৯ কেজির বিরল সোনার পিণ্ড হামলার পর ফের চালু সৌদির ইস্ট-ওয়েস্ট পাইপলাইন, রপ্তানি শুরু আজ বাসাইলে ১০ কোটি টাকার সেতুতে বাঁশের ঢালাই! তেহরানের আকাশে রহস্যময় আলো, ‘ব্ল্যাক মান্টা’ নিয়ে জল্পনা স্কুলে মোবাইল ফোন নিষিদ্ধ করল মেক্সিকো

শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলতে চায় ইরান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬, ৫:৪০
শেয়ার: mail
শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলতে চায় ইরান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমানোর প্রাথমিক পদক্ষেপ নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দিয়েছে ইরান। মঙ্গলবার (২২ সেপ্টেম্বর) জাপানের সংবাদমাধ্যম কিয়োদো নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে নাম প্রকাশে অনিচ্ছুক এক ইরানি কর্মকর্তা এই তথ্য জানিয়েছেন।

কিয়োদো নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানের এই প্রস্তাব ইতিমধ্যে মধ্যস্থতাকারীদের মাধ্যমে যুক্তরাষ্ট্রের কাছে পৌঁছে দেওয়া হয়েছে। একই সঙ্গে দুই দেশের মধ্যে চলমান শত্রুতার স্থায়ী অবসান ঘটাতে নতুন করে আলোচনা শুরুর আহ্বান জানানো হয়েছে।

ইরানি ওই কর্মকর্তা বলেন, যুক্তরাষ্ট্র সামরিক চাপ কমানোর দিকে প্রাথমিক পদক্ষেপ নিলে সাত দিনের মধ্যে হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছে।

প্রস্তাবটির লক্ষ্য শুধু হরমুজ প্রণালি পুনরায় খুলে দেওয়া নয়, বরং যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা কমিয়ে আলোচনার মাধ্যমে দীর্ঘমেয়াদি সমাধানের পথ তৈরি করা বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

তবে চলতি সপ্তাহে নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের ফাঁকে ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যে বৈঠকের সম্ভাবনা নাকচ করে দিয়েছেন তিনি।

ওই কর্মকর্তা বলেন, একটি চুক্তির দিকে এগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তবে কূটনৈতিক আলোচনা এগিয়ে নিতে ওয়াশিংটনকে গুরুত্ব ও প্রতিশ্রুতির প্রমাণ দিতে হবে বলে জানান তিনি।

হরমুজ প্রণালিতে নৌ চলাচল নিয়ে মতপার্থক্যের কারণে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে উত্তেজনা অব্যাহত রয়েছে। কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই জলপথ দিয়ে বিশ্বের জ্বালানি ও বিভিন্ন পণ্য পরিবহনের একটি বড় অংশ পরিচালিত হয়ে থাকে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানের বিরুদ্ধে যুদ্ধ শুরু করে। এর জবাবে ইরান ইসরায়েল এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে থাকা মার্কিন সামরিক স্থাপনায় হামলা চালায়।

এরপর এপ্রিলে পাকিস্তানের মধ্যস্থতায় যুদ্ধবিরতিতে সম্মত হয় দুই দেশ। জুনে যুক্তরাষ্ট্র ও ইরান ইসলামাবাদ সমঝোতা স্মারক সই করে, যাতে দীর্ঘমেয়াদি একটি চুক্তির বিষয়ে আলোচনার জন্য দুই দেশকে ৬০ দিন সময় দেওয়া হয়।

তবে এর পরপরই দুই দেশ পাল্টাপাল্টি হামলায় জড়িয়ে পড়ে। পরে যুক্তরাষ্ট্র ইরানের বন্দরগুলোতে সামরিক অবরোধ পুনর্বহাল করে এবং এর জবাবে তেহরান হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।

সূত্র: আনাদোলু এজেন্সি

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

শর্তসাপেক্ষে হরমুজ প্রণালি খুলতে চায় ইরান

বিস্তারিত কমেন্টে