বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৫৬:৪০
শিরোনাম
● মসজিদে নববিতে সেপ্টেম্বর মাসেই ২ কোটি ১৬ লাখ দর্শনার্থীর সমাগম ● রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ ● সরকার ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে: চিফ হুইপ ● ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাইবার হামলা: ৪ হাজার গ্রাহকের তথ্য ফাঁস ● মাত্র ৩৯ বছরেই ক্যান্সারে মারা গেলেন অভিনেত্রী-গায়িকা ● মাটি খেয়ে থাকব, তবু এক ইঞ্চি ভূখণ্ড ছাড়ব না: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড মঞ্জুর ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস ● সৌদিকে রক্ষার অঙ্গীকারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জুয়ায় মেতেছে মিশর ● বিজয়া দশমী আজ ● মসজিদে নববিতে সেপ্টেম্বর মাসেই ২ কোটি ১৬ লাখ দর্শনার্থীর সমাগম ● রাজধানীর ৩৩ পয়েন্টে প্রতিমা বিসর্জন, নিরাপত্তায় ১৬ হাজার পুলিশ ● সরকার ব্যর্থ হলে জনগণই ভোটের মাধ্যমে তার জবাব দেবে: চিফ হুইপ ● ভারতের রাষ্ট্রায়ত্ত ব্যাংকে সাইবার হামলা: ৪ হাজার গ্রাহকের তথ্য ফাঁস ● মাত্র ৩৯ বছরেই ক্যান্সারে মারা গেলেন অভিনেত্রী-গায়িকা ● মাটি খেয়ে থাকব, তবু এক ইঞ্চি ভূখণ্ড ছাড়ব না: ইরানের প্রতিরক্ষামন্ত্রী ● ডায়মন্ড ওয়ার্ল্ডের এমডি দিলীপ কুমার আগরওয়ালার ৪ দিনের রিমান্ড মঞ্জুর ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস ● সৌদিকে রক্ষার অঙ্গীকারের মাধ্যমে ঝুঁকিপূর্ণ জুয়ায় মেতেছে মিশর ● বিজয়া দশমী আজ

বাগমারায় আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে ডিস ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ৪:৩৬
শেয়ার: mail
বাগমারায় আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে ডিস ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

জীবনের নিরাপত্তা ও আসামি গ্রেপ্তারের দাবিতে সংবাদ সম্মেলন করেছেন রাজশাহীর বাগমারা উপজেলার মাড়িয়া ইউনিয়নের বালিয়া গ্রামের ডিস ব্যবসায়ী সোনা উদ্দীন। শনিবার (৪ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় বালিয়া গ্রামে তার ব্যবসা প্রতিষ্ঠানে এ সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ভুক্তভোগী ডিস ব্যবসায়ী সোনা উদ্দীন অভিযোগ করেন, তিনি দীর্ঘদিন ধরে নিজ গ্রামসহ ইউনিয়নের ১০টি গ্রামে ডিস ব্যবসার কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। গত ২৮ মার্চ রাত ৮টার দিকে তার ডিস ব্যবসা দখলের উদ্দেশ্যে একই এলাকার বাপ্পি হোসেন, কাওছার আলী, কাফি, মিন্টু, রাকিবসহ আরও কয়েকজন যাত্রাগাছী গ্রামের মোসলেম মোল্লার আমবাগানে তার ছেলে নাজমুল হোসেনের ওপর অতর্কিত হামলা চালায়।

ওই সময় ডিস ব্যবসায়ী সোনা উদ্দীনের লাইনম্যান মোনায়েম হোসেন নাজমুল হোসেনকে উদ্ধারে এগিয়ে এলে তার ওপরও হামলা চালানো হয়। একপর্যায়ে হামলাকারীরা লাইনম্যান মোনায়েম হোসেনকে ছুরি দিয়ে শরীরের বিভিন্ন স্থানে খুঁচিয়ে মারাত্মক জখম করে। এছাড়াও তারা নাজমুল হোসেনকে পিটিয়ে রক্তাক্ত জখম করে।

ঘটনার পরপরই সোনা উদ্দীন বাদী হয়ে হামলাকারীদের বিরুদ্ধে বাগমারা থানায় একটি মামলা দায়ের করেন। মামলা দায়েরের পর থেকেই আসামিরা ডিস ব্যবসায়ীর পরিবারকে হত্যার হুমকি দিচ্ছে এবং তার ব্যবসা প্রতিষ্ঠান দখলের চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে তিনি সংবাদ সম্মেলনে অভিযোগ করেন।

তিনি আরও বলেন, হামলাকারীদের গ্রেপ্তার না করায় তারা আরও বেপরোয়া হয়ে উঠেছে। দ্রুত গ্রেপ্তার না করা হলে যে কোনো সময় তারা আবার বড় ধরনের ঘটনা ঘটাতে পারে। তিনি অবিলম্বে হামলাকারীদের গ্রেপ্তার করে আইনের আওতায় এনে শাস্তি নিশ্চিত করা এবং তার পরিবারের নিরাপত্তা নিশ্চিত করার জোর দাবি জানান।

এ বিষয়ে যোগাযোগ করা হলে মামলার তদন্তকারী কর্মকর্তা বাগমারা থানার উপপরিদর্শক (এসআই) শাহিনুর রহমান বলেন, আসামিরা এলাকায় না থাকায় তাদের গ্রেপ্তার করা যাচ্ছে না। তবে তাদের গ্রেপ্তারের জন্য পুলিশ সর্বদা তৎপর রয়েছে।

ট্যাগসমূহ: আহত সংঘর্ষ

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৪ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

বাগমারায় আসামি গ্রেপ্তার ও নিরাপত্তার দাবিতে ডিস ব্যবসায়ীর সংবাদ সম্মেলন

বিস্তারিত কমেন্টে