বুধবার, ২১ অক্টোবর, ২০২৬ | ৫ কার্তিক, ১৪৩৩ | ৯ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:২৫:৩৯
শিরোনাম
● চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রুমা ● ইবির নির্মাণাধীন ছাত্র হলের বাঁশ ভেঙে আহত ১ শ্রমিক ● শেরপুরে বিয়ের এক সপ্তাহ না পেরুতেই গৃহবধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক ● মাগুরায় বাস কাউন্টারে ঢুকে একজনকে গুলি করে হত্যা ● ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা ● ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ● সড়কে সাড়ে ৬ বছরে ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার ● পাবনায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ ● ইবি শিক্ষার্থী তরিকুলের মৃত্যু, ক্যাম্পাসে শোকের ছায়া ● চাটমোহরে পূজামণ্ডপ পরিদর্শনে এমপি রুমা ● ইবির নির্মাণাধীন ছাত্র হলের বাঁশ ভেঙে আহত ১ শ্রমিক ● শেরপুরে বিয়ের এক সপ্তাহ না পেরুতেই গৃহবধূর মৃত্যু, স্বামী-শাশুড়ি আটক ● মাগুরায় বাস কাউন্টারে ঢুকে একজনকে গুলি করে হত্যা ● ২৯ অক্টোবর এইচএসসির ফল প্রকাশের সম্ভাবনা ● ৭ নভেম্বর সাধারণ ছুটি ঘোষণা, প্রজ্ঞাপন জারি ● সড়কে সাড়ে ৬ বছরে ৭ হাজার ৯৬৩ শিশুর মৃত্যু: রোড সেফটি ফাউন্ডেশন ● যুব উন্নয়নের প্রশ্নফাঁসে বিএআরসির সহকারী পরিচালক গ্রেপ্তার ● পাবনায় পূজা মণ্ডপ পরিদর্শন করলেন প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী সাইয়েদ আব্দুল্লাহ ● ইবি শিক্ষার্থী তরিকুলের মৃত্যু, ক্যাম্পাসে শোকের ছায়া

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
মিজানুর রহমান, নাটোর প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ২০ অক্টোবর, ২০২৬, ১২:২১
শেয়ার: mail
নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

নাটোর-পাবনা মহাসড়কে যাত্রীবাহী বাসের সঙ্গে বালুবোঝাই ট্রাকের সংঘর্ষে অন্তত ১০ জন নিহত হয়েছেন। এ দুর্ঘটনায় আহত হয়েছেন আরও অন্তত ২০ জন যাত্রী। আহতদের বিভিন্ন হাসপাতাল ও ক্লিনিকে ভর্তি করা হয়েছে। তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

মঙ্গলবার (২০ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে নাটোর-পাবনা মহাসড়কের সরকারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নাটোর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা আব্দুর রউফ জানান, দুর্ঘটনার খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান। সেখান থেকে নয়জনের মরদেহ উদ্ধার করে নাটোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। আহতদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন ক্লিনিক, নাটোর সদর হাসপাতাল ও রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

বনপাড়া হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) মো. আলমগীর হোসেন জানান, দুর্ঘটনাস্থলেই নয়জনের মৃত্যু হয়। হাসপাতালে নেওয়ার পথে মারা যান আরও একজন। এতে নিহতের সংখ্যা বেড়ে ১০ জনে দাঁড়ায়। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

তাৎক্ষণিকভাবে নিহত ও আহতদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। দুর্ঘটনার কারণ সম্পর্কে বিস্তারিত তথ্যও তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

নাটোরে বাস-ট্রাক সংঘর্ষে নিহত ১০, আহত অন্তত ২০

বিস্তারিত কমেন্টে