মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর, ২০২৬ | ৬ আশ্বিন, ১৪৩৩ | ৯ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:২৭:১০
শিরোনাম
অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার অনলাইন জুয়ার সাম্রাজ্যে কোটিপতি নাজিম, নিঃস্ব হচ্ছেন এলাকার তরুণরা কয়েকদিন টানা বৃষ্টির পূর্বাভাস, কমতে পারে তাপপ্রবাহ মঙ্গলবার রাজধানীর কয়েক এলাকায় ৫ ঘণ্টা গ্যাস বন্ধ জ্বালানি তেলের দাম বাড়ায় বাসভাড়া ২০ পয়সা বাড়ানোর প্রস্তাব হোটেলে স্বামী-স্ত্রী পরিচয়ে ওঠেন, সকালে মিলল যুবকের মরদেহ রেমিট্যান্স প্রবাহে ১৪.৯ শতাংশ প্রবৃদ্ধি আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে গাজী নজরুলের রিমান্ড হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদের বিরুদ্ধে দুদকের দুই মামলা শিশুদের ক্যানসার চিকিৎসায় বড় অঙ্কের অর্থ দিলেন মেসি অপ্রতিম হত্যাকাণ্ডে শুরুতে ফাহাদকে সন্দেহ করেনি পরিবার

অপ্রতীম হত্যায় আটক তুহিন কিশোর গ্যাংয়ের লিডার, বলছেন স্থানীয়রা

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬, ২:২৫
শেয়ার: mail
অপ্রতীম হত্যায় আটক তুহিন কিশোর গ্যাংয়ের লিডার, বলছেন স্থানীয়রা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক ড. নাহিদা বেগমের একমাত্র সন্তান ইশায়াত শাহরিয়ার অপ্রতীম (১৩) হত্যাকাণ্ডের ঘটনায় আটক তুহিন হোসেন (১৯) এলাকায় কিশোর গ্যাংয়ের লিডার হিসেবে পরিচিত।

স্থানীয়রা জানান, তুহিন মোবাইল ও মোটরসাইকেল ছিনতাইসহ কোটবাড়ী-শালবন এলাকায় ঘুরতে আসা পর্যটকদের কাছ থেকে জোরপূর্বক টাকা-পয়সা ছিনতাই চক্রে জড়িত ছিলেন। তিনি নিজেও একটি কিশোর গ্যাংয়ের সদস্য। দীর্ঘদিন ধরে তাঁর এসব কর্মকাণ্ডে এলাকায় আতঙ্ক ও ক্ষোভ বিরাজ করছিল। প্রভাবশালী কয়েকজনের ছত্রচ্ছায়ায় থাকায় ভয়ে কেউ তাঁকে কিছু বলত না।

এদিকে শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতেই তুহিনের বাড়ি থেকে অপ্রতীমের হারিয়ে যাওয়া আইফোনটি উদ্ধার করেছে পুলিশ। উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান।

আটক তুহিন কুমিল্লা বিশ্ববিদ্যালয়সংলগ্ন সানন্দা এলাকার মো. নুরুল আলমের ছেলে। তিনি কুমিল্লা গভর্নমেন্ট ল্যাবরেটরি হাই স্কুল থেকে ২০২৫ সালের এসএসসি ব্যাচের পরীক্ষার্থী ছিলেন। তবে সে বছর এসএসসি পরীক্ষায় অংশ নেননি তিনি।

অপ্রতীম হত্যাকাণ্ডের ঘটনায় সিসিটিভি ফুটেজের সূত্র ধরে শনিবার বিকেলে তুহিনকে আটক করে পুলিশ। পরে জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে আনাস ও ফাহিম আহমেদ নামে আরও দুজনকে আটক করা হয়। পুলিশ জানিয়েছে, তাঁরা এ ঘটনায় সন্দেহভাজন হিসেবে জিজ্ঞাসাবাদের আওতায় রয়েছেন।

এদিকে শনিবার রাতে আসাদুল্লাহ সোহাগ নামের এক ভুক্তভোগী নিজের ফেসবুকে একটি অভিযোগের কপি পোস্ট করে তুহিনের চুরির সঙ্গে সংশ্লিষ্টতার বিষয়টি তুলে ধরেন। অভিযোগের ওই কপিতে দেখা গেছে, ২০২৫ সালের ২৬ ফেব্রুয়ারি এ ঘটনায় কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানায় তুহিনের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছিলেন আসাদুল্লাহ সোহাগের পক্ষে তাঁর মা মরিয়ম আক্তার।

আসাদুল্লাহ সোহাগ ওই পোস্টে লেখেন, “চোর তুহিন থেকে আজকে সে খুনি তুহিন। সে আমাকেও একইভাবে ডেকে এনে কৌশলে আমার বাইকটি ছিনতাই করে নিয়ে যায়। ওর বিরুদ্ধে যখন আমি মামলা করতে গিয়েছিলাম, তখন সদর থানা পুলিশ আমার মামলা না নিয়ে শুধু একটি জিডি নিয়েছিল। কিন্তু ওর বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নিয়ে উল্টা আমাকে বলেছিল, ওর মাথার ওপর নাকি কোনো এক রাজনৈতিক দলের বড় নেতার হাত আছে, তাই ওকে যেন কিছু না করা হয়। সেদিন আমি চুপ ছিলাম, কিন্তু আজ আমি বলব, দেশের পুলিশের শুধু পোশাক পরিবর্তন হয়েছে, চরিত্র নয়, টাকা ছাড়া এ দেশে কোনো কিছুর বিচার পাওয়া যায় না।”

তিনি আরও লেখেন, “আমার বাইক চুরি হয়েছে, সেটা নিয়ে আমার কোনো আক্ষেপ নেই, কিন্তু আমি মনে করি ছোট অপরাধে পার পেয়ে গেলে অপরাধীরা পরবর্তী সময়ে বড় অপরাধ করার সাহস পায়। সেদিন যে নেতার পাওয়ার দেখাইয়া তাকে আইন থেকে বাঁচিয়ে রেখেছিলেন আজ তাকে কীভাবে বাঁচাবেন?”

কোটবাড়ী সানন্দা এলাকার কয়েকজন বাসিন্দা নাম প্রকাশ না করার শর্তে বলেন, “কোটবাড়ী শিক্ষাপ্রতিষ্ঠান ঘিরে ফ্লাইং বার্ড, কিংস অব কোটবাড়ী, গ্যাং র‌্যাপসহ একাধিক কিশোর গ্যাং গ্রুপ রয়েছে। এসব কিশোর গ্যাংয়ের প্রায় শতাধিক সক্রিয় সদস্য রয়েছে। তারা বিভিন্ন সময়ে পর্যটক ও স্থানীয়দের টাকা-পয়সা, মোবাইল, মোটরসাইকেল ও অন্যান্য মালামাল ছিনতাই করে। তুহিনের নিজের একটি কিশোর গ্যাং গ্রুপ রয়েছে। পাহাড়ের টিলার ওপরে তুহিনদের একটি খামার রয়েছে, ওই খামারেই অপ্রতীমকে পেটানো হয়েছিল। এই ঘটনা অনেকেই দেখেছে, কিন্তু তুহিনের ভয়ে কেউ মুখ খুলছে না।”

কুমিল্লা জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, “পুরো ঘটনার বিস্তারিত রবিবার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টার সংবাদ সম্মেলনে তুলে ধরবেন কুমিল্লা পুলিশ সুপার মহোদয়।” সেই পর্যন্ত সবাইকে অপেক্ষা করার অনুরোধ জানিয়েছেন তিনি।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ২০ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

অপ্রতীম হত্যায় আটক তুহিন কিশোর গ্যাংয়ের লিডার, বলছেন স্থানীয়রা

বিস্তারিত কমেন্টে