মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২৬ | ১৯ শ্রাবণ, ১৪৩৩ | ১৯ সফর, ১৪৪৮ | ভোর ৫:৫৩:৫৭

আজ ভোলার কয়েক এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

কাল প্রকাশ
প্রকাশ: শনিবার, ৪ এপ্রিল, ২০২৬, ১২:২০
শেয়ার: mail
আজ ভোলার কয়েক এলাকায় ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সংগৃহীত ছবি

বিদ্যুৎ সঞ্চালন লাইনের জরুরি মেরামতের কারণে শনিবার (৪ এপ্রিল) ভোলার কিছু এলাকায় টানা ৮ ঘণ্টা স্বাভাবিক বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হবে।

ওয়েস্ট জোন পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি (ওজোপাডিকো) ভোলা অফিস শুক্রবার (৩ এপ্রিল) রাতে পাঠানো এক নোটিশে জানিয়েছে, জরুরি মেরামতের জন্য ভোলা সদর উপজেলার শিবপুর, রতনপুর, মেদুয়া, মেঘনাপাড় ও নবীপুর এলাকায় সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহে বিরতি থাকবে।

ওজোপাডিকো গ্রাহকদের সাময়িক অসুবিধার জন্য আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করেছে এবং জানানো হয়েছে, মেরামত কাজ নির্ধারিত সময়ের আগে শেষ হলে দ্রুততম সময়ে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক করা হবে।

kalprakash.com/SS

ট্যাগসমূহ: বিদ্যুৎ ভোলা

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward