ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলার গোপীনাথপুর বাজারের উত্তর পাশে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করেছে ব্যবসা প্রতিষ্ঠান ‘আল মদিনা এন্টারপ্রাইজ করাত কল’।
সম্প্রতি আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ব্যবসায়ী, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। উদ্বোধনী পর্ব শেষে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য ও বরকত কামনা করে এক বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
প্রতিষ্ঠানটির উদ্যোক্তারা জানান, স্থানীয় পর্যায়ে কাঠ প্রক্রিয়াজাতকরণসহ কাঠের তৈরি প্রয়োজনীয় সেবা সাধারণ মানুষের দোরগোড়ায় আরও সহজলভ্য ও সাশ্রয়ী করার লক্ষ্য নিয়েই এই করাত কল চালু করা হয়েছে। ক্রেতা ও গ্রাহকদের সর্বোচ্চ সন্তুষ্টি অর্জনের পাশাপাশি সততা ও সুনামের সঙ্গে ব্যবসা পরিচালনার প্রত্যয় ব্যক্ত করেন তারা।
নতুন এই বাণিজ্যিক উদ্যোগ সফলভাবে পরিচালনার জন্য সংশ্লিষ্টরা এলাকাবাসী ও গ্রাহকদের সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন।
kalprakash.com/IM