মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩০ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:০৯:১৩
শিরোনাম
গত সাত মাসে দেশে ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ আগামীকাল, যেভাবে দেখবেন ইয়েমেনে হামলা চালাতে ব্রিটেনের সামরিক সহায়তা চাইল সৌদি আরব মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের ও আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ড ইলিশের ভরা মৌসুমেও ভারত থেকে মাছ আমদানি, দেশে কমছে উৎপাদন চলতি মাসের শেষদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিন ছুটি মিলবে যেভাবে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত এসআই জুয়েল উদ্দিন বিশ্বকাপের পর মাঠে নামছে আর্জেন্টিনা, ঘরের মাঠে খেলবে ৩ প্রীতি ম্যাচ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড গত সাত মাসে দেশে ইতিহাসের সর্বোচ্চ বাকস্বাধীনতা নিশ্চিত হয়েছে: মাহ্দী আমিন একাদশে ভর্তি আবেদনের ফল প্রকাশ আগামীকাল, যেভাবে দেখবেন ইয়েমেনে হামলা চালাতে ব্রিটেনের সামরিক সহায়তা চাইল সৌদি আরব মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদের ও আরাফাতসহ সাতজনের মৃত্যুদণ্ড ইলিশের ভরা মৌসুমেও ভারত থেকে মাছ আমদানি, দেশে কমছে উৎপাদন চলতি মাসের শেষদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিন ছুটি মিলবে যেভাবে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত এসআই জুয়েল উদ্দিন বিশ্বকাপের পর মাঠে নামছে আর্জেন্টিনা, ঘরের মাঠে খেলবে ৩ প্রীতি ম্যাচ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

টানা ৫ দিন সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:১৮
শেয়ার: mail
টানা ৫ দিন সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত রয়েছে। গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকায় দেশের সর্বোচ্চ ২০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী পাঁচ দিনও দেশের আটটি বিভাগেই বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ১২০ ঘণ্টার জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ুর অক্ষের বর্ধিতাংশ ভারতের রাজস্থান, মধ্যপ্রদেশ, উত্তর প্রদেশ, বিহার, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উত্তরাঞ্চল হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত রয়েছে। এর একটি বর্ধিতাংশ উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। বর্তমানে মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে মাঝারি অবস্থায় অবস্থান করছে।

পূর্বাভাস অনুযায়ী, আজ মঙ্গলবার সন্ধ্যা ৬টা পর্যন্ত রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা ও বরিশাল বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির আভাস রয়েছে। কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী বর্ষণ হতে পারে এবং দিন ও রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

এরপর বৃহস্পতিবার রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। শুক্রবার রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং দেশের অন্যত্র কিছু কিছু জায়গায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে। শনিবারও সারা দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাতের এ ধারা অব্যাহত থাকতে পারে।

এদিকে গত ২৪ ঘণ্টায় ঢাকায় সর্বোচ্চ বৃষ্টিপাত ছাড়াও যশোরে ৫, বগুড়ায় ৪, নারায়ণগঞ্জে ৩ এবং চট্টগ্রামের সন্দ্বীপ ও চাঁদপুরে ২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস। সংস্থাটি জানায়, আগামী পাঁচ দিনে দেশের সামগ্রিক আবহাওয়ায় বড় ধরনের কোনো পরিবর্তনের সম্ভাবনা নেই।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

টানা ৫ দিন সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

বিস্তারিত কমেন্টে