বাংলাদেশ ০৯:৫৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo ‘প্রিন্স’ প্রিমিয়ারে শাকিবের আচরণে বিতর্ক, মুখ খুললেন জ্যোতির্ময়ী Logo ডোনাল্ড ট্রাম্পের হুঁশিয়ারির পর বিশ্ববাজারে স্বর্ণের দাম হু হু করে নেমেছে Logo মৃত শাবককে পাহারা দিল হাতি দম্পতি Logo এপ্রিল থেকে অটোগ্যাসের দাম ১৭.৯৪ টাকা বেড়েছে, ১২ কেজি এলপিজিও দার বাড়ল Logo ইসলামী অর্থনীতির শীর্ষ ১০ বিদ্যাপীঠ Logo ফিরে আসো রবের আহ্বানে: তওবা, দোয়া ও আশার বার্তা Logo লক্ষ্মীপুরে ইটভাটায় বিদ্যুৎস্পৃষ্টে দুই শ্রমিকের মৃত্যু Logo নবনিযুক্ত উপাচার্যের সঙ্গে জকসু প্রতিনিধিদের সৌজন্য সাক্ষাৎ Logo চিতলমারীতে প্রধান শিক্ষক নির্মল কুমার সিকদারের আবেগঘন বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত Logo ড. শাকিরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ

ড. শাকিরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ

গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান। সংগৃহীত ছবি

সচিব পদ মর্যাদায় প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী (এশিয়া প্যাসিফিক অঞ্চলের বৈদেশিক কর্মসংস্থান) হিসেবে চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন আন্তর্জাতিক গবেষক ড. মো. শাকিরুল ইসলাম খান (শাকিল)। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্র এবং শিক্ষক।

প্রজ্ঞাপনের মাধ্যমে জানানো হয়েছে, ড. শাকিরুল অন্যান্য পেশা বা প্রতিষ্ঠান থেকে সম্পর্ক ত্যাগের শর্তে এই দায়িত্ব গ্রহণ করবেন। তার এই নিয়োগ প্রধানমন্ত্রীর মেয়াদকাল বা সন্তুষ্টি সাপেক্ষে বহাল থাকবে।

ড. শাকিল জাপানের ওইতা ইউনিভার্সিটি ও এহিমে ইউনিভার্সিটিতে গুরুত্বপূর্ণ দায়িত্বে ছিলেন। প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে তিনি বিভিন্ন কর্মসূচি ও প্রকল্প তদারকিতে ভূমিকা রাখবেন।

একনজরে একাডেমিক ও পেশাগত জীবন
শিক্ষা:
২০০০ – ব্যাচেলর অফ সায়েন্স, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (প্রথম শ্রেণি)
২০০৪ – মাস্টার অফ সায়েন্স, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় (প্রথম শ্রেণি)
২০০৬ – মাস্টার অফ সায়েন্স, এহিমে ইউনিভার্সিটি, জাপান (Grade A+)
২০০৯ – পিএইচডি, এহিমে ইউনিভার্সিটি, জাপান (Grade A+)
পেশাগত অভিজ্ঞতা:
২০০৩–২০১৯: বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে শিক্ষক
২০১০–২০১১: ইউনিভার্সিটি পুত্রা, মালয়েশিয়া – রিসার্চ ফেলো
২০১১–২০২৪: এহিমে ইউনিভার্সিটি – রিসার্চ ফেলো
২০১৪–২০২১: এহিমে ইউনিভার্সিটি – সহকারী অধ্যাপক
২০২১–বর্তমান: ওইতা ইউনিভার্সিটি – ফুল ফ্যাকাল্টি, RCGLID

ড. শাকিলের নেতৃত্বে ৩০+ গ্র্যাজুয়েট ও পোস্টগ্র্যাজুয়েট শিক্ষার্থীর গবেষণা পরিচালনা হয়েছে। তিনি ১৫০+ বৈজ্ঞানিক গবেষণাপত্র প্রকাশ করেছেন এবং বহু জাতীয় ও আন্তর্জাতিক সম্মাননা ও পুরস্কার পেয়েছেন।

\kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

‘প্রিন্স’ প্রিমিয়ারে শাকিবের আচরণে বিতর্ক, মুখ খুললেন জ্যোতির্ময়ী

ড. শাকিরুল ইসলাম খান প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী হিসেবে নিয়োগ

প্রকাশিত: ০৬:০৮:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬