মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬ | ৩০ ভাদ্র, ১৪৩৩ | ২ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ১:০৮:১৯
শিরোনাম
ইলিশের ভরা মৌসুমেও ভারত থেকে মাছ আমদানি, দেশে কমছে উৎপাদন চলতি মাসের শেষদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিন ছুটি মিলবে যেভাবে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত এসআই জুয়েল উদ্দিন বিশ্বকাপের পর মাঠে নামছে আর্জেন্টিনা, ঘরের মাঠে খেলবে ৩ প্রীতি ম্যাচ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড যুক্তরাজ্যের করপোরেট প্রধান ও সাধারণ কর্মীদের বেতনের বৈষম্য ১৩০ গুণ সরকারের সঙ্গে আলোচনা না করেই ইউপি নির্বাচনের তারিখ দিয়েছে ইসি সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি সৌদির বিমানঘাঁটিতে হুতিদের নতুন হামলা, জরুরি সতর্কতা জারি টানা ৫ দিন সারা দেশে বজ্রবৃষ্টির আভাস ইলিশের ভরা মৌসুমেও ভারত থেকে মাছ আমদানি, দেশে কমছে উৎপাদন চলতি মাসের শেষদিকে শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ৪ দিন ছুটি মিলবে যেভাবে চট্টগ্রাম জেলার শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী অফিসার নির্বাচিত এসআই জুয়েল উদ্দিন বিশ্বকাপের পর মাঠে নামছে আর্জেন্টিনা, ঘরের মাঠে খেলবে ৩ প্রীতি ম্যাচ মানবতাবিরোধী অপরাধের মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড যুক্তরাজ্যের করপোরেট প্রধান ও সাধারণ কর্মীদের বেতনের বৈষম্য ১৩০ গুণ সরকারের সঙ্গে আলোচনা না করেই ইউপি নির্বাচনের তারিখ দিয়েছে ইসি সিলেটে পৌঁছেছেন রাষ্ট্রপতি সৌদির বিমানঘাঁটিতে হুতিদের নতুন হামলা, জরুরি সতর্কতা জারি টানা ৫ দিন সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

শিল্পে আজ থেকেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৬
শেয়ার: mail
শিল্পে আজ থেকেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

সরকারের জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নে ব্যবসায়ী ও গণমাধ্যমের সর্বাত্মক সহযোগিতা চেয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, শিল্প-কারখানায় আজ মঙ্গলবার থেকেই আগের মতো গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে সচিবালয়ে প্রধানমন্ত্রীর দপ্তরে শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধি ও গণমাধ্যম ব্যক্তিত্বদের সঙ্গে মতবিনিময়কালে তিনি এ কথা বলেন।

প্রধানমন্ত্রীর উপ-প্রেস সচিব হাসান শিপলু বৈঠকের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করে জানান, জ্বালানি পরিকল্পনা বাস্তবায়নে প্রধানমন্ত্রী ব্যবসায়ী ও গণমাধ্যমের সক্রিয় সহযোগিতা চেয়েছেন। দেশে যাতে কোনো অস্থিতিশীলতা তৈরি না হয় এবং সরকার যেন তার নির্ধারিত মেয়াদে উন্নয়ন পরিকল্পনাগুলো এগিয়ে নেওয়ার সুযোগ পায়, সেজন্য সবার প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। শিল্প-কারখানায় গ্যাস সরবরাহ স্বাভাবিক হওয়ার আশ্বাস দিয়ে ব্যবসায়ী ও গণমাধ্যম প্রতিনিধিদের উদ্দেশে তিনি বলেন, ‘আমাদের সহযোগিতা করবেন, যাতে আমরা আপনাদের জন্য আরও ভালো কিছু করতে পারি।’

প্রধানমন্ত্রী আরও জানান, বিদ্যুৎ ও জ্বালানি সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক করতে সরকার একটি নির্দিষ্ট সময়সীমা নির্ধারণ করে কাজ করছে। এই মহাপরিকল্পনা বাস্তবায়িত হলে ব্যবসা-বাণিজ্যের পাশাপাশি দেশের সামগ্রিক অর্থনীতি ঘুরে দাঁড়াবে।

তিন ঘণ্টাব্যাপী এই মতবিনিময় অনুষ্ঠানে দেশের বিদ্যমান জ্বালানি সংকট, সংকট উত্তরণে নেওয়া পদক্ষেপ এবং সরকারের ঘোষিত ১০ বছর মেয়াদি জ্বালানি পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। অনুষ্ঠানে ‘বাংলাদেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের চ্যালেঞ্জ ও ভবিষ্যৎ পথরেখা’ শীর্ষক একটি প্রতিবেদন উপস্থাপন করেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত।

উপ-প্রেস সচিব জানান, মতবিনিময়সভায় প্রধানমন্ত্রী উল্লেখ করেন যে দেশের বিদ্যুৎ ও জ্বালানি খাতের বর্তমান সংকট উত্তরাধিকার সূত্রে পাওয়া এক জটিল সমস্যা। এটি মাত্র ছয় মাস বা এক বছরে পুরোপুরি সমাধান সম্ভব নয়। তবে সরকার সমস্যাগুলো সঠিকভাবে চিহ্নিত করে স্বল্প ও দীর্ঘমেয়াদি পরিকল্পনা তৈরি করেছে, যা এখন বাস্তবায়নের পর্যায়ে রয়েছে।

চলমান গ্যাসসংকটের কারণ ব্যাখ্যা করে প্রধানমন্ত্রী জানান, দেশের দুটি ভাসমান এলএনজি টার্মিনালের একটিতে দুর্ঘটনার কারণে সরবরাহ ব্যাহত হয়েছিল। এর প্রভাব পড়েছিল শিল্প-কারখানাসহ বিভিন্ন খাতে। তবে দুর্ঘটনাজনিত কারিগরি সমস্যাটি এরই মধ্যে সমাধান করা হয়েছে। ফলে গ্যাস সরবরাহ আগের স্বাভাবিক অবস্থায় ফিরতে শুরু করেছে।

এছাড়া ঘাটতি মোকাবেলায় জিটুজি (সরকার টু সরকার) ভিত্তিতে তৃতীয় একটি ভাসমান এলএনজি টার্মিনাল স্থাপনের প্রস্তুতি প্রায় সম্পন্ন হয়েছে বলে জানান প্রধানমন্ত্রী। সরকার ২০২৭ সালের ডিসেম্বরের মধ্যে এই টার্মিনাল জাতীয় গ্রিডে যুক্ত করতে পারবে বলে আশা প্রকাশ করেন তিনি।

অনুষ্ঠানে বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর, প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর, উপদেষ্টা মাহদী আমিন, ইনভেস্ট বাংলাদেশ কর্তৃপক্ষের চেয়ারম্যান আশিক চৌধুরী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব এ বি এম আবদুস সাত্তার, বাংলাদেশ ব্যাংকের গভর্নর মোস্তাকুর রহমান, বিদ্যুৎ সচিব মিরানা মাহরুখ এবং জ্বালানি সচিব মো. জিয়াউল হক উপস্থিত ছিলেন।

ব্যবসায়ী নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন এফবিসিসিআইয়ের প্রশাসক মো. ফজলুল হক, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান, আইসিসি সভাপতি মাহবুবুর রহমান, বিকেএমইএ সভাপতি মোহাম্মদ হাতেম এবং বিসিআই সভাপতি আনোয়ার-উল আলম চৌধুরী পারভেজ।

প্রধানমন্ত্রীর কাছ থেকে কল-কারখানায় আগের মতো গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের আশ্বাস পেয়ে সন্তোষ প্রকাশ করেন এফবিসিসিআই প্রশাসক মো. ফজলুল হক। তিনি এটিকে ব্যবসায়ী সমাজের জন্য বড় স্বস্তির খবর হিসেবে উল্লেখ করেন।

এদিকে পেট্রোবাংলার তথ্য অনুযায়ী, দেশে গ্যাস সরবরাহ কিছুটা বাড়তে শুরু করেছে। গত শুক্রবার যেখানে দৈনিক সরবরাহ ছিল প্রায় ২ হাজার ৩২০ মিলিয়ন ঘনফুট (এমএমসিএফডি), রোববার তা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২ হাজার ৩৬০ এমএমসিএফডিতে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

শিল্পে আজ থেকেই গ্যাস সরবরাহ স্বাভাবিক হবে: প্রধানমন্ত্রী

বিস্তারিত কমেন্টে