সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৫৩:০৪
শিরোনাম
হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর ওবায়দুল কাদেরসহ সাতজনের মানবতাবিরোধী অপরাধের রায় মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ৪০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক ইতালি থেকে ফিরে হামলার ঘটনায় যা বললেন বাঁধন পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, গুরুতর ৪ জন রংপুর মেডিকেলে রুহিয়া-ঠাকুরগাঁও প্রধান সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাবনায় পেঁয়াজ ব্যবসায়ী আজিজ হত্যার রহস্য উদঘাটন, প্রতিবেশীসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর ওবায়দুল কাদেরসহ সাতজনের মানবতাবিরোধী অপরাধের রায় মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ৪০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক ইতালি থেকে ফিরে হামলার ঘটনায় যা বললেন বাঁধন পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, গুরুতর ৪ জন রংপুর মেডিকেলে রুহিয়া-ঠাকুরগাঁও প্রধান সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাবনায় পেঁয়াজ ব্যবসায়ী আজিজ হত্যার রহস্য উদঘাটন, প্রতিবেশীসহ গ্রেপ্তার ৩

ব্রাহ্মণপাড়ায় ৮০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করল বিজিবি

মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
মো. আরমান সরকার, কসবা (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৩১
শেয়ার: mail
ব্রাহ্মণপাড়ায় ৮০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করল বিজিবি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কুমিল্লার সীমান্তবর্তী ব্রাহ্মণপাড়া উপজেলার শশীদল এলাকায় অভিযান চালিয়ে প্রায় ৮০ লাখ টাকা মূল্যের ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে সুলতানপুর ব্যাটালিয়নের (৬০ বিজিবি) সদস্যরা এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ৬০ বিজিবির একটি দল শশীদল সীমান্ত এলাকায় বিশেষ অভিযান চালায়। এ সময় চোরাকারবারিদের ফেলে যাওয়া বিপুল পরিমাণ ভারতীয় পণ্য জব্দ করা হয়। উদ্ধারকৃত এসব মালামালের আনুমানিক বাজারমূল্য ৭৯ লাখ ৯৬ হাজার ৩২০ টাকা।

সীমান্তবর্তী এলাকা হওয়ায় ব্রাহ্মণপাড়া উপজেলার বিভিন্ন সীমান্ত পয়েন্ট ব্যবহার করে দীর্ঘদিন ধরে একটি চক্র অবৈধভাবে ভারতীয় পণ্য বাংলাদেশে আনার অপচেষ্টা চালিয়ে আসছে। এসব তৎপরতা রুখতে সীমান্তজুড়ে বিজিবির টহল ও গোয়েন্দা নজরদারি জোরদার করা হয়েছে।

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) জানিয়েছে, দেশের অর্থনীতি ও বৈধ বাণিজ্যের সুরক্ষায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ, অবৈধ অনুপ্রবেশ ও পণ্য পাচার রোধে বিজিবির এই কঠোর অবস্থান ও নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ব্রাহ্মণপাড়ায় ৮০ লাখ টাকার ভারতীয় চোরাচালানি মালামাল জব্দ করল বিজিবি

বিস্তারিত কমেন্টে