সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | দুপুর ২:৪৭:১১
শিরোনাম
হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর ওবায়দুল কাদেরসহ সাতজনের মানবতাবিরোধী অপরাধের রায় মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ৪০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক ইতালি থেকে ফিরে হামলার ঘটনায় যা বললেন বাঁধন পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, গুরুতর ৪ জন রংপুর মেডিকেলে রুহিয়া-ঠাকুরগাঁও প্রধান সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাবনায় পেঁয়াজ ব্যবসায়ী আজিজ হত্যার রহস্য উদঘাটন, প্রতিবেশীসহ গ্রেপ্তার ৩ হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান রাজধানীতে ডিএমপির অভিযানে গত ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ৫৪৭ ইন্দোনেশিয়ায় উত্তাল সমুদ্রে ফেরিডুবি: ৬ জনের মরদেহ উদ্ধার বিশ্ববাজারে তেলের দাম বাড়লেও কমল স্বর্ণের দর ওবায়দুল কাদেরসহ সাতজনের মানবতাবিরোধী অপরাধের রায় মঙ্গলবার অন্তর্বর্তী সরকারের বিরুদ্ধে ৪০ হাজার কোটি টাকার দুর্নীতির অভিযোগ খতিয়ে দেখছে দুদক ইতালি থেকে ফিরে হামলার ঘটনায় যা বললেন বাঁধন পঞ্চগড়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষে আহত ১৫, গুরুতর ৪ জন রংপুর মেডিকেলে রুহিয়া-ঠাকুরগাঁও প্রধান সড়কের বেহাল দশা, দুর্ভোগে হাজারো মানুষ পাবনায় পেঁয়াজ ব্যবসায়ী আজিজ হত্যার রহস্য উদঘাটন, প্রতিবেশীসহ গ্রেপ্তার ৩

হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫১
শেয়ার: mail
হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

পারস্য উপসাগরীয় অঞ্চলের কয়েকটি দেশের অনুরোধ এবং ওমান ও ইরানের যৌথ সিদ্ধান্তে হরমুজ প্রণালী নিয়ে অনুষ্ঠেয় আঞ্চলিক পররাষ্ট্রমন্ত্রীদের পূর্বনির্ধারিত বৈঠক স্থগিত করা হয়েছে।

১৪ সেপ্টেম্বর ২০২৬, সোমবার ইরানি বার্তা সংস্থা মেহের নিউজের বরাতে জানা গেছে, হরমুজ প্রণালীর কৌশলগত জলপথের কাছাকাছি ওমানের সালালাহ শহরে এ বৈঠকটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল।

ওমানের পররাষ্ট্রমন্ত্রী বদর আল-বুসাইদি এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানান, যেকোনো কার্যকর চুক্তিতে পৌঁছানোর অনুকূল পরিবেশ নিশ্চিত করতে বৈঠকটি আপাতত স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তিনি বলেন, এই অঞ্চলে স্থিতিশীলতা ও টেকসই সহযোগিতায় সহায়ক কার্যকর সংলাপ জোরদারে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

এদিকে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের পারস্য উপসাগরীয় অঞ্চলবিষয়ক বিভাগের মহাপরিচালক মোহাম্মদ আলী বেক জানান, আঞ্চলিক কয়েকটি দেশের অনুরোধ এবং ওমান ও ইরানের পারস্পরিক সমঝোতায় সোমবারের নির্ধারিত বৈঠকটি অন্য একটি সময়ে আয়োজনের জন্য পিছিয়ে দেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, বৈঠক আয়োজনের উপযুক্ত সময় নির্ধারণে ইরান ওমানের সঙ্গে ঘনিষ্ঠভাবে আলোচনা করবে এবং এ বিষয়ে দ্রুত প্রয়োজনীয় কূটনৈতিক পদক্ষেপ গ্রহণ করা হবে।

কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ এই আন্তর্জাতিক জলপথে অবাধ নৌ-চলাচল নিশ্চিতকরণ, সার্বিক সামুদ্রিক নিরাপত্তা এবং সংশ্লিষ্ট বিভিন্ন আঞ্চলিক ইস্যু নিয়ে এ বৈঠকে পররাষ্ট্রমন্ত্রীদের বিস্তারিত আলোচনা হওয়ার কথা ছিল।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

হরমুজ প্রণালী নিয়ে পররাষ্ট্রমন্ত্রীদের বৈঠক স্থগিত করল ওমান ও ইরান

বিস্তারিত কমেন্টে