সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬ | ২৯ ভাদ্র, ১৪৩৩ | ১ রবিউস সানী, ১৪৪৮ | রাত ৩:০৫:৫৩
শিরোনাম
চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান ইবির মহেশপুর ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি: সভাপতি রিয়ন, সম্পাদক নূর আলম চুয়াডাঙ্গায় পাচারের সময় ট্রাকভর্তি ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ দেশের বাইরেও অপকর্ম করে পার পাওয়া যাবে না: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের ব্যাপক আমদানি: ৫০০ টাকার মাছ বাজারে বিক্রি ১৮০০ টাকায় বাংলাদেশকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ রাখতে চায় প্রতিবেশী রাষ্ট্র: নাটোরে চাকসু ভিপি রনি চাটমোহরের এসিল্যান্ড ফয়সাল মাহমুদকে বগুড়ার গাবতলীতে বদলি পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে ধানমন্ডি থানায় বিএনপির দুই ওয়ার্ড নেতা ধানমন্ডিতে গোপন বৈঠক, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা সাইদুর গ্রেপ্তার চট্টগ্রামের পোশাকশিল্পে শ্রমিকের অধিকার ও নারীবান্ধব কর্মপরিবেশ নিশ্চিতের আহ্বান ইবির মহেশপুর ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি: সভাপতি রিয়ন, সম্পাদক নূর আলম চুয়াডাঙ্গায় পাচারের সময় ট্রাকভর্তি ৪৪০ বস্তা টিএসপি সার জব্দ দেশের বাইরেও অপকর্ম করে পার পাওয়া যাবে না: চুয়াডাঙ্গায় সংস্কৃতিমন্ত্রী বেনাপোল দিয়ে ভারতীয় ইলিশের ব্যাপক আমদানি: ৫০০ টাকার মাছ বাজারে বিক্রি ১৮০০ টাকায় বাংলাদেশকে গোলামির শৃঙ্খলে আবদ্ধ রাখতে চায় প্রতিবেশী রাষ্ট্র: নাটোরে চাকসু ভিপি রনি চাটমোহরের এসিল্যান্ড ফয়সাল মাহমুদকে বগুড়ার গাবতলীতে বদলি পাবনা প্রেসক্লাব সাধারণ সম্পাদকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন স্মারকলিপি নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাকে ছাড়াতে ধানমন্ডি থানায় বিএনপির দুই ওয়ার্ড নেতা ধানমন্ডিতে গোপন বৈঠক, নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ নেতা সাইদুর গ্রেপ্তার

ইবির মহেশপুর ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি: সভাপতি রিয়ন, সম্পাদক নূর আলম

মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
মোহাম্মদ সবুজ, ইবি প্রতিনিধি
প্রকাশ: সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৫০
শেয়ার: mail
ইবির মহেশপুর ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি: সভাপতি রিয়ন, সম্পাদক নূর আলম

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) মহেশপুর ছাত্রকল্যাণ সমিতির ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন কমিটি গঠিত হয়েছে। এতে সভাপতি হিসেবে শারীরিক শিক্ষা ও ক্রীড়া বিজ্ঞান বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের রিয়ন আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের নূর আলম মনোনীত হয়েছেন।

রবিবার (১৩ সেপ্টেম্বর) সংগঠনটির উপদেষ্টা ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. জালাল উদ্দীন, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক ওবাইদুল হক এবং ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ড. হেলাল উদ্দীন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

কমিটির অন্যান্য সদস্যরা হলেন— সিনিয়র সহ-সভাপতি তৌফিক হাসান, সহ-সভাপতি শারমিন আক্তার, যুগ্ম-সাধারণ সম্পাদক কামরুন নাহার কনা ও তানিয়া জান্নাত সুইট, সাংগঠনিক সম্পাদক রুবায়েদ আহমেদ লিমন, সহ-সাংগঠনিক সম্পাদক জাহিদ হাসান রাহি ও মুস্তাকিম বিল্লাহ, অর্থ সম্পাদক সম্রাট হোসেন, সহ-অর্থ সম্পাদক এ্যানি খাতুন ও আলী কদর, দপ্তর সম্পাদক সেজান আহমেদ এবং সহ-দপ্তর সম্পাদক তন্নি খাতুন।

এ ছাড়া সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক হাবিবুর রহমান জিহাদ, সহ-সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক জাকিয়া খাতুন, প্রচার সম্পাদক হাসিবুর রহমান সামি, সহ-প্রচার সম্পাদক নাফিদ মোস্তফা, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক রাশেদুজ্জামান, সহ-তথ্য ও যোগাযোগ প্রযুক্তি সম্পাদক শামীমা মেহেজাবিন, নারী বিষয়ক সম্পাদক উম্মে হাবিবা মিম, ছাত্রকল্যাণ বিষয়ক সম্পাদক শিহাব বল মাহমুদ এবং সাহিত্য বিষয়ক সম্পাদক হিসেবে হাবিবুর রহমান দায়িত্ব পেয়েছেন।

কমিটিতে কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন সাব্বির হোসাইন, লাবিবা খাতুন, মেহেরোব হোসেন, শামীম হাসান, সুরাইয়া খাতুন এবং সুমাইয়া খাতুন।

নবনিযুক্ত সাধারণ সম্পাদক নূর আলম বলেন, মহেশপুরের শিক্ষার্থীদের পাশে থেকে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্র তৈরি করা এবং ঐক্যকে আরও শক্তিশালী করাই আমাদের মূল লক্ষ্য। পদকে নয়, দায়িত্বকে প্রাধান্য দিয়ে সমিতির প্রতিটি কার্যক্রমে স্বচ্ছতা, আন্তরিকতা ও জবাবদিহিতা নিশ্চিত করার চেষ্টা করব। সবার মতামতের ভিত্তিতে একটি প্রাণবন্ত, কার্যকর ও শিক্ষার্থীবান্ধব সমিতি গড়ে তুলতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।

নবগঠিত কমিটির সভাপতি রিয়ন আহমেদ বলেন, শিক্ষার্থীদের কল্যাণে পারস্পরিক সহযোগিতা ও ঐক্য বজায় রাখতে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করতে চাই। শিক্ষার্থীদের যেকোনো যৌক্তিক সমস্যায় আমাদের সমিতি সর্বদা কার্যকর ভূমিকা পালন করবে। এ লক্ষ্য অর্জনে তিনি সবার সহযোগিতা ও দোয়া কামনা করেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ইবির মহেশপুর ছাত্রকল্যাণ সমিতির নতুন কমিটি: সভাপতি রিয়ন, সম্পাদক নূর আলম

বিস্তারিত কমেন্টে