বাংলাদেশ ০১:১১ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo নিখোঁজের ১৫ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার Logo সন্ত্রাসী কর্মকাণ্ডের অভিযোগে শার্শায় বিএনপি নেতার পদ স্থগিত Logo স্পিডবোট থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ Logo ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ Logo স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা Logo রিয়া খাতুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে ধর্ষকের বাড়িতে আগুন, নিহত ৩ Logo ফুটপাত ও সড়ক অ‌বৈধ দখল, জনদু‌র্ভোগ চর‌মে Logo অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত

আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা, আদালতের সমন জারি

ছবিঃসংগৃহীত

কুষ্টিয়া-৩ (সদর) আসনের সংসদ সদস্য ও জামায়াত নেতা মুফতি আমির হামজার বিরুদ্ধে সিরাজগঞ্জে আরও একটি মানহানির মামলা দায়ের করা হয়েছে। বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদমন্ত্রী এবং বিএনপি নেতা ইকবাল হাসান মাহমুদ টুকুকে ‘নাস্তিক’ ও ‘ইসলামবিদ্বেষী’ বলার অভিযোগে এ মামলা করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) দুপুরে সিরাজগঞ্জের চৌহালী উপজেলা আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সুমন ভুইয়া অভিযোগ আমলে নিয়ে আসামির বিরুদ্ধে সমন জারি করেন।

মামলার বাদী, জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর (পিপি) ও জেলা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট হুমায়ুন কবির কর্নেল বলেন, “মুফতি আমির হামজা সিরাজগঞ্জের কৃতী সন্তান ইকবাল হাসান মাহমুদ টুকুকে নাস্তিক আখ্যা দিয়েছেন, যা অত্যন্ত আপত্তিকর। এ ঘটনায় আমরা ক্ষুব্ধ হয়ে দণ্ডবিধির ২৯৬, ৫০০ ও ৫০৪ ধারায় মামলা করেছি। এখানে টাকার বিষয়টি উল্লেখ করা হয়নি, কারণ টাকা দিয়ে মানহানি পূরণ হয় না।”

বাদীপক্ষের আইনজীবী ও জেলা আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট শাকিল মোহাম্মদ শরিফুল হায়দার (রফিক সরকার) জানান, প্রয়োজনীয় কাগজপত্র জমা দিয়ে মামলা করা হয়েছে এবং শুনানি শেষে আদালত সমন জারি করেছেন। নির্ধারিত তারিখে আসামি আদালতে হাজির না হলে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হতে পারে। মামলার পরবর্তী তারিখ বিকেলে নির্ধারণ করা হবে।

kalprakash.com/SS

বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬
আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা, আদালতের সমন জারি
জনপ্রিয় সংবাদ

নিখোঁজের ১৫ দিন পর বৃদ্ধার অর্ধগলিত মরদেহ উদ্ধার

আমির হামজার বিরুদ্ধে মানহানির মামলা, আদালতের সমন জারি

প্রকাশিত: ০৫:২২:২০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬