রবিবার, ২৯ নভেম্বর, ২০২৬ | ১৪ অগ্রহায়ণ, ১৪৩৩ | ১৮ জমাদিউস সানী, ১৪৪৮ | রাত ৮:০৮:০৩
শিরোনাম
● বড় বোনের ধর্ষক গ্রেপ্তার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ ● পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ১৭ ঘণ্টায় টোল আদায় ৯০ লাখ টাকা ● চাটমোহরে ইয়াবাসেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড ● ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চবিতে কবিতা পাঠের আসর ● ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ ● ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ আমিরাতের ● ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছাড়ছে যুক্তরাষ্ট্র ● শাহজালালে অবতরণের সময় উড়োজাহাজে আগুন ● রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি ● দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী ● বড় বোনের ধর্ষক গ্রেপ্তার হয়নি, এবার ছোট বোনকে দলবদ্ধ ধর্ষণ ● পদ্মা সেতুতে যান চলাচল স্বাভাবিক, ১৭ ঘণ্টায় টোল আদায় ৯০ লাখ টাকা ● চাটমোহরে ইয়াবাসেবনের দায়ে যুবকের ১০ মাসের কারাদণ্ড ● ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে চবিতে কবিতা পাঠের আসর ● ৪৬তম বিসিএসের চূড়ান্ত নিয়োগের গেজেট প্রকাশ ● ওয়ার্ল্ড গভর্নমেন্টস সামিটে যোগ দিতে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আমন্ত্রণ আমিরাতের ● ইরানের ক্ষেপণাস্ত্রের ভয়ে মধ্যপ্রাচ্য ছাড়ছে যুক্তরাষ্ট্র ● শাহজালালে অবতরণের সময় উড়োজাহাজে আগুন ● রাজনীতির নামে সন্ত্রাস ও সহিংসতা দেশকে ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে: রাষ্ট্রপতি ● দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি সরকারের নিয়ন্ত্রণে: স্বরাষ্ট্রমন্ত্রী

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
তৌহিদ তুহিন, চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০২
শেয়ার: mail
চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

চুয়াডাঙ্গার দামুড়হুদায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাসেল হোসেন (১৫) নামের এক কিশোরের মর্মান্তিক মৃত্যু হয়েছে। শনিবার দুপুরে উপজেলার বেড়বাড়ী গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাসেল হোসেন বেড়বাড়ী গ্রামের সাইদুর রহমানের ছেলে।

স্থানীয় বাসিন্দা ও প্রত্যক্ষদর্শীরা জানান, দুপুরে মাঠ থেকে গবাদিপশুর জন্য ঘাস কেটে বাড়ি ফিরছিল রাসেল। বাড়ির গেটে পৌঁছানোর সময় তার হাতে থাকা কাঁচির (হাঁসুয়া) সঙ্গে বাড়ি থেকে নিজেদের দোকানে নেওয়া বৈদ্যুতিক লাইনের তারের স্পর্শ লাগে। এতে তার কেটে গিয়ে রাসেল বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়।

পরে পরিবারের সদস্যরা তাৎক্ষণিকভাবে তাকে উদ্ধার করে দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. মোস্তাফিজুর রহমান বলেন, “হাসপাতালে নিয়ে আসার আগেই কিশোরটির মৃত্যু হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর তাকে মৃত ঘোষণা করা হয়।”

এ বিষয়ে দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মেসবাহ উদ্দিন জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু

বিস্তারিত কমেন্টে