রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬ | ২৮ ভাদ্র, ১৪৩৩ | ৩০ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১২:৫৯:১৭
শিরোনাম
হুথিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই চায় না: ডোনাল্ড ট্রাম্প ভারতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান বিজিবির তরুণদের ক্রীড়ামুখী করতে মণিরামপুরে শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শেষ হচ্ছে আজ চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে নজর কাড়ছে বেরোবির ৪ উদ্ভাবনী গবেষণা প্রকল্প গালওয়ান সংঘাতের পর প্রথম ভারত সফরে মোদির সঙ্গে বৈঠকে শি জিনপিং বসুন্ধরা শুভসংঘ রাবি শাখার নতুন কমিটি, সভাপতি আলফাজ, সম্পাদক ফারাবী নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান হুথিরা যুক্তরাষ্ট্রের সঙ্গে লড়াই চায় না: ডোনাল্ড ট্রাম্প ভারতে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত, প্রতিবাদ জানিয়ে পতাকা বৈঠকের আহ্বান বিজিবির তরুণদের ক্রীড়ামুখী করতে মণিরামপুরে শিক্ষাপ্রতিষ্ঠান ও ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপন চ্যালেঞ্জ করে করা রিট খারিজ একাদশ শ্রেণিতে ভর্তির অনলাইন আবেদন শেষ হচ্ছে আজ চুয়াডাঙ্গায় বিদ্যুৎস্পৃষ্টে কিশোরের মৃত্যু বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে নজর কাড়ছে বেরোবির ৪ উদ্ভাবনী গবেষণা প্রকল্প গালওয়ান সংঘাতের পর প্রথম ভারত সফরে মোদির সঙ্গে বৈঠকে শি জিনপিং বসুন্ধরা শুভসংঘ রাবি শাখার নতুন কমিটি, সভাপতি আলফাজ, সম্পাদক ফারাবী নোবিপ্রবিতে ছাত্রী সংস্থার উদ্যোগে ‘নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন’ অনুষ্ঠান

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে নজর কাড়ছে নোবিপ্রবির ছয় উদ্ভাবনী প্রকল্প

আজিজুর রহমান নাহিদ, নোবিপ্রবি প্রতিনিধি
আজিজুর রহমান নাহিদ, নোবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০২৬, ১০:৫৮
শেয়ার: mail
বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে নজর কাড়ছে নোবিপ্রবির ছয় উদ্ভাবনী প্রকল্প

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার-২০২৬’-এ ছয়টি উদ্ভাবনী প্রকল্প নিয়ে অংশগ্রহণ করেছে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি)। বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উদ্যোগে আয়োজিত তিন দিনব্যাপী এ মেলায় বিশ্ববিদ্যালয়ের জন্য বরাদ্দকৃত স্টলে প্রকল্পগুলো প্রদর্শন করা হচ্ছে।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে রাজধানীর বিজয় সরণিতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান নভোথিয়েটার প্রাঙ্গণে তিন দিনব্যাপী এ উদ্ভাবনী মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।

নোবিপ্রবির পক্ষ থেকে মেলায় প্রদর্শিত ছয়টি প্রকল্প হলো—‘মেঘনা অববাহিকার নিম্নাঞ্চলের ফসলের বৃদ্ধি ও উৎপাদনের ওপর জলবায়ুর প্রভাব নিরূপণ এবং জলবায়ু সহিষ্ণু ফসল নির্বাচন’, ‘AquaSmart: Integrated Precision Aquaculture for Clean, Productive and Energy-Efficient Fish Farming’, ‘AquaNutri: Turning Seaweed and Small Fish into Affordable Everyday Nutrition’, ‘Vision-Assist: An Intelligent Paper Currency Recognition System for Blind and Visually Impaired People in Bangladesh’, ‘Sustainable Approach: Catalytic Conversion of Greenhouse Gas to Chemical Energy’ এবং ‘NSTU Monsotej Natural Green Tea’।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, সংশ্লিষ্ট গবেষক ও শিক্ষকদের নেতৃত্বে এসব উদ্ভাবনী উদ্যোগ মেলায় দর্শনার্থীদের সামনে উপস্থাপন করা হচ্ছে। প্রকল্পগুলোর মধ্যে রয়েছে জলবায়ু সহিষ্ণু কৃষি ব্যবস্থাপনা, আধুনিক ও জ্বালানি-সাশ্রয়ী মৎস্যচাষ প্রযুক্তি, সামুদ্রিক শৈবাল ও ছোট মাছ থেকে পুষ্টিকর খাদ্য উপাদান তৈরি, দৃষ্টিপ্রতিবন্ধী ব্যক্তিদের সহজে কাগুজে মুদ্রা শনাক্তকরণ প্রযুক্তি, গ্রিনহাউস গ্যাসকে রাসায়নিক শক্তিতে রূপান্তর এবং পরিবেশবান্ধব প্রাকৃতিক গ্রিন টি-সংক্রান্ত উদ্ভাবন।

মেলায় দর্শনার্থীদের ব্যাপক সাড়া পাওয়ার কথা জানিয়ে আয়োজনের ফোকাল পয়েন্ট এবং নোবিপ্রবির বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ মহিনুজ্জামান বলেন, “বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয় আয়োজিত ‘বাংলাদেশ ইনোভেশন ফেয়ার ২০২৬’-এ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় একটি স্টলে মোট ছয়টি উদ্ভাবনী উদ্যোগ উপস্থাপন করেছে। এখানে আমরা অভূতপূর্ব সাড়া পাচ্ছি। বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষক এবং গবেষণা প্রতিষ্ঠানের দর্শনার্থী ও প্রতিনিধিরা আগ্রহ নিয়ে আমাদের স্টল পরিদর্শন করছেন।”

তিনি আরও বলেন, “আয়োজনের সফল বাস্তবায়নে দিকনির্দেশনা ও সহযোগিতার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন ও সংশ্লিষ্টদের প্রতি আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি। একই সঙ্গে উদ্ভাবনী প্রকল্পগুলো তৈরিতে যুক্ত সকল শিক্ষক ও শিক্ষার্থীদের প্রতিও ধন্যবাদ জানাচ্ছি।”

তিন দিনব্যাপী এ মেলায় দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়, গবেষণা প্রতিষ্ঠান, উদ্ভাবক ও উদ্যোক্তা প্রতিষ্ঠান অংশ নিয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ১৩ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

বাংলাদেশ ইনোভেশন ফেয়ারে নজর কাড়ছে নোবিপ্রবির ছয় উদ্ভাবনী প্রকল্প

বিস্তারিত কমেন্টে