শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ৮:৩০:৪১
শিরোনাম
গেজেট নিয়ে টানাপোড়েনের মধ্যে পে-স্কেলে আসছে বড় পরিবর্তন সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়েরই পরোক্ষ স্বীকারোক্তি: ইরানি জেনারেল ৯/১১ কখনোই ভুলবে না যুক্তরাষ্ট্র: পেন্টাগনে বক্তব্য দিলেন ডোনাল্ড ট্রাম্প ৬৭ বছর বয়সে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়া গুঞ্জন! ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০০ যাত্রী নিয়ে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪ শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন ইউরোপে অবৈধ অনুপ্রবেশ ৩৫% কমলেও ভূমধ্যসাগরে শীর্ষে বাংলাদেশিরা স্কুলে ফিরছে ভর্তি পরীক্ষা: দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লটারি বাতিল রাঙামাটি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত গেজেট নিয়ে টানাপোড়েনের মধ্যে পে-স্কেলে আসছে বড় পরিবর্তন সমুদ্রবন্দর থেকে নামল সতর্কসংকেত অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়েরই পরোক্ষ স্বীকারোক্তি: ইরানি জেনারেল ৯/১১ কখনোই ভুলবে না যুক্তরাষ্ট্র: পেন্টাগনে বক্তব্য দিলেন ডোনাল্ড ট্রাম্প ৬৭ বছর বয়সে নীনা গুপ্তার অন্তঃসত্ত্বা হওয়া গুঞ্জন! ফ্রান্সের উত্তর-পশ্চিমাঞ্চলে ২০০ যাত্রী নিয়ে ট্রেন লাইনচ্যুত, আহত ৪৪ শেখ হাসিনা বিশ্বের সেরা অভিনেত্রী: স্পিকার হাফিজ উদ্দিন ইউরোপে অবৈধ অনুপ্রবেশ ৩৫% কমলেও ভূমধ্যসাগরে শীর্ষে বাংলাদেশিরা স্কুলে ফিরছে ভর্তি পরীক্ষা: দ্বিতীয় থেকে নবম শ্রেণিতে লটারি বাতিল রাঙামাটি জেলা পুলিশের অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত

অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়েরই পরোক্ষ স্বীকারোক্তি: ইরানি জেনারেল

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৬:৩০
শেয়ার: mail
অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়েরই পরোক্ষ স্বীকারোক্তি: ইরানি জেনারেল

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ইরানের বিরুদ্ধে সর্বাত্মক অর্থনৈতিক যুদ্ধের নির্দেশ দিয়ে মার্কিন যুক্তরাষ্ট্র মূলত সামরিক ক্ষেত্রে নিজেদের চরম পরাজয় ও ব্যর্থতারই পরোক্ষ স্বীকারোক্তি দিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের শীর্ষ সামরিক কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বি।

ইরানের সংবাদমাধ্যম পার্সটুডের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক যুদ্ধংদেহী মন্তব্যের জবাবে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন জেনারেল মোহেব্বি। তিনি বলেন, ট্রাম্প দাবি করেছেন যে তাঁরা ইরানের বিরুদ্ধে ইতিহাসের সবচেয়ে কঠোর অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছেন। প্রকৃতপক্ষে এটি যুদ্ধক্ষেত্রে ওয়াশিংটনের সামরিক অক্ষমতা ও পরাজয়ের এক স্পষ্ট স্বীকারোক্তি ছাড়া আর কিছুই নয়।

ইরানি জেনারেল বলেন, সামরিক ক্ষেত্রে যদি তাদের কোনো বিজয়ের সম্ভাবনা থাকত, তবে এভাবে নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক যুদ্ধের আশ্রয় নিতে হতো না। এই অর্থনৈতিক যুদ্ধ কোনো নতুন বিষয় নয়। গত ৪৭ বছর ধরে মার্কিন প্রশাসন ইরানের ওপর একতরফা নিষেধাজ্ঞা ও অর্থনৈতিক চাপ অব্যাহত রেখেছে এবং অর্থনীতির সবকটি কৌশলগত খাতকে নিশানা করেছে। মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে ইরানি জনগণের মনোবল ভেঙে দেওয়াই এখন শত্রুপক্ষের মূল উদ্দেশ্য।

তিনি আরও জোর দিয়ে বলেন, শত্রুর যেকোনো প্রতিকূল পদক্ষেপ প্রতিহত করতে তেহরানের কাছে সুস্পষ্ট কৌশলগত পরিকল্পনা রয়েছে। অর্থনৈতিক যুদ্ধের ঝুঁকি ও নেতিবাচক প্রভাব মোকাবিলায় কার্যকর কর্মপরিকল্পনা নিয়ে এগোচ্ছে ইরান। বর্তমানে বিভিন্ন দেশের সঙ্গে বিকল্প বাণিজ্যিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদার করা হয়েছে, ফলে এ নিয়ে দেশটির কোনো শঙ্কা নেই।

যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা পাশ কাটিয়ে আন্তর্জাতিক বাণিজ্য অব্যাহত রাখার কথা তুলে ধরে জেনারেল মোহেব্বি বলেন, ওয়াশিংটনের কঠোর নজরদারিকে ফাঁকি দিয়ে ইরান তার নিয়মিত বাণিজ্যিক লেনদেন চালিয়ে যাচ্ছে এবং অদূর ভবিষ্যতেই বিশ্ব এর কার্যকর ফলাফল দেখতে পাবে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

অর্থনৈতিক যুদ্ধের ঘোষণা যুক্তরাষ্ট্রের সামরিক পরাজয়েরই পরোক্ষ স্বীকারোক্তি: ইরানি জেনারেল

বিস্তারিত কমেন্টে