শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬ | ২৭ ভাদ্র, ১৪৩৩ | ২৯ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৫:৫৮:০৮
শিরোনাম
নাটোরে নিখোঁজের ১৪ মাস পর যশোর থেকে শিশু উদ্ধার, ভারতে পাচারের অভিযোগে মামলা চাটমোহরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু শাহবাগ এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার মিঠাপুকুরে ঘাস ব্যবসায়ীকে পিটিয়ে আহত, নগদ টাকা ও অটোভ্যান ছিনতাইয়ের অভিযোগ চাটমোহরে বারেক হত্যা মামলার প্রধান আসামিসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মণিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নিজ হাতে কাজ করলেন এমপি বাগেরহাটে তিন মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু পার্বত্য চট্টগ্রামে ৩ উচ্চপর্যায়ের কমিটি গঠন, প্রধানমন্ত্রীকে পিসিএনপির কৃতজ্ঞতা শিবিরের কর্মসূচি থাকলেই ভিসি-প্রোভিসিদের ঢাকায় কাজ থাকে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান নাটোরে নিখোঁজের ১৪ মাস পর যশোর থেকে শিশু উদ্ধার, ভারতে পাচারের অভিযোগে মামলা চাটমোহরে তিন মাসব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু শাহবাগ এলাকা থেকে দুই ব্যক্তির মরদেহ উদ্ধার মিঠাপুকুরে ঘাস ব্যবসায়ীকে পিটিয়ে আহত, নগদ টাকা ও অটোভ্যান ছিনতাইয়ের অভিযোগ চাটমোহরে বারেক হত্যা মামলার প্রধান আসামিসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার মণিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নিজ হাতে কাজ করলেন এমপি বাগেরহাটে তিন মাসের বিশেষ ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু পার্বত্য চট্টগ্রামে ৩ উচ্চপর্যায়ের কমিটি গঠন, প্রধানমন্ত্রীকে পিসিএনপির কৃতজ্ঞতা শিবিরের কর্মসূচি থাকলেই ভিসি-প্রোভিসিদের ঢাকায় কাজ থাকে: ছাত্রশিবির সভাপতি সাদ্দাম প্রেসক্লাব যশোর নির্বাচনে জেইউজে মনোনীত প্রার্থীদের পক্ষে ভোট দেওয়ার আহ্বান

মণিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নিজ হাতে কাজ করলেন এমপি

মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
মামুনুর রশিদ খান, মণিরামপুর (যশোর) প্রতিনিধি
প্রকাশ: শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬, ৪:১৯
শেয়ার: mail
মণিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নিজ হাতে কাজ করলেন এমপি

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ডেঙ্গুসহ মশাবাহিত বিভিন্ন রোগ প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টি ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে যশোরের মণিরামপুরে বর্ণাঢ্য সচেতনতামূলক শোভাযাত্রা ও বিশেষ পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে। কর্মসূচিতে সংসদ সদস্য নিজে উপস্থিত থেকে নিজ হাতে ঝাড়ু ও বেলচা নিয়ে ময়লা-আবর্জনা পরিষ্কার করেন এবং ডেঙ্গু প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান।

শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ১০টায় মণিরামপুর উপজেলা প্রশাসন ও পৌরসভার যৌথ আয়োজনে এ জনসচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত হয়। এর আগে সকালে প্রধানমন্ত্রী তারেক রহমানের আহ্বানে দেশব্যাপী তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান–২০২৬’ উদ্বোধন অনুষ্ঠানে ভার্চুয়ালি ভিডিও কনফারেন্সের মাধ্যমে যুক্ত হন স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।

মণিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সম্রাট হোসাইনের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন যশোর-৫ (মণিরামপুর) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট গাজী এনামুল হক।

ভিডিও কনফারেন্সে কেন্দ্রীয় উদ্বোধনী পর্ব শেষে এমপি গাজী এনামুল হক মণিরামপুর পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পরিচ্ছন্নতা কার্যক্রমে সরাসরি অংশ নেন। তিনি নিজ হাতে সড়কের পাশের ময়লা-আবর্জনা ও জমে থাকা বর্জ্য পরিষ্কার করেন এবং উপস্থিত স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীদের নিজ নিজ আঙিনা পরিচ্ছন্ন রাখার পরামর্শ দেন।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে এমপি গাজী এনামুল হক বলেন, ডেঙ্গু প্রতিরোধে কেবল প্রশাসনিক উদ্যোগ বা কীটনাশক ছিটানোই যথেষ্ট নয়; এর জন্য প্রত্যেক নাগরিককে ব্যক্তিগত অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। নিজের ঘরবাড়ি, ব্যবসাপ্রতিষ্ঠান ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার মাধ্যমে এডিস মশার প্রজননস্থল ধ্বংস করাই ডেঙ্গু মোকাবিলার প্রধান উপায়।

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া দিয়ে আমাদের প্রত্যেককে নিজের আঙিনা ও শিক্ষাপ্রতিষ্ঠান পরিষ্কার রাখতে হবে। নিয়মিত পরিচ্ছন্নতা কার্যক্রম চলমান থাকলে মণিরামপুরকে ডেঙ্গুমুক্ত রাখা সম্ভব হবে।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. ফায়াজ আহমেদ ফয়সাল, উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতিসহ উপজেলা প্রশাসন ও পৌরসভার কর্মকর্তা-কর্মচারী এবং নানা শ্রেণি-পেশার মানুষ।

কর্মসূচিতে বাসাবাড়ির ছাদ, ফুলের টব ও ড্রেনে জমে থাকা পানি দ্রুত অপসারণ এবং নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা বজায় রাখতে জনসাধারণের মধ্যে লিফলেট বিতরণ ও সচেতনতামূলক বার্তা প্রচার করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

মণিরামপুরে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান, নিজ হাতে কাজ করলেন এমপি

বিস্তারিত কমেন্টে