বুধবার, ৭ অক্টোবর, ২০২৬ | ২১ আশ্বিন, ১৪৩৩ | ২৪ রবিউস সানী, ১৪৪৮ | রাত ২:৪০:২৯
শিরোনাম
● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম ● স্কুল থেকে ফিরে হাত-মুখ ধুতে গিয়ে প্রাণ গেল শিশুর ● শিশু অধিকার দিবস ও শিশু একাডেমির ৫০ বছর পূর্তি উদ্‌যাপন বান্দরবানে ● এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনছে সরকার, চুক্তি বুধবার ● বঙ্গোপসাগরে লঘুচাপের আভাস, আগামী ৫ দিন যেমন থাকবে আবহাওয়া ● টিকটক ব্যবহারকারীদের জন্য বড় সুখবর, নতুন ফিচারে আসছে চমক ● লিংকডইনে চীনের বিরুদ্ধে গুপ্তচরবৃত্তির অভিযোগ ● আজ নীল-সাদা জার্সিতে শেষবার মাঠে নামছেন মেসি ● ভিসাপ্রার্থীদের জন্য মার্কিন দূতাবাসের জরুরি বার্তা ● সর্বজনীন পেনশন ভবিষ্যৎ নিরাপদ করার দীর্ঘমেয়াদি সামাজিক সুরক্ষা ● ডিসেম্বরের মধ্যে পুরোপুরি ডিজিটাল হচ্ছে চট্টগ্রাম বন্দরের কার্যক্রম

এপ্রিলে তেলের কোনো সংকট হবে না: নিশ্চিত জ্বালানি বিভাগ

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ এপ্রিল, ২০২৬, ১২:৪৫
শেয়ার: mail
এপ্রিলে তেলের কোনো সংকট হবে না: নিশ্চিত জ্বালানি বিভাগ

সচিবালয়ে জ্বালানি পরিস্থিতি নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে কথা বলছেন জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী। ছবি:সংগৃহীত

জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, এপ্রিল মাসে দেশে জ্বালানি তেলের কোনো সংকট হবে না। বৃহস্পতিবার (২ এপ্রিল) সচিবালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এই আশ্বাস দিয়েছেন।

জ্বালানি পরিস্থিতি সম্পর্কে তিনি বলেন, এপ্রিল মাসে বাংলাদেশ জ্বালানি নিরাপত্তায় সম্পূর্ণ সুরক্ষিত। ইরান থেকে হরমুজ প্রণালির মাধ্যমে আসা ছয়টি জাহাজের মধ্যে একটি অপরিশোধিত তেলের জাহাজ রয়েছে, যা ইস্টার্ন রিফাইনারিতে পৌঁছালে কোনো ঘাটতি হবে না।

মনির হোসেন চৌধুরী আরও বলেন, মজুতের প্রবণতা না দেখালে দেশের জ্বালানি সংকটের কোনো সম্ভাবনা নেই। তিনি সাধারণ জনগণকে আহ্বান জানিয়েছেন, জ্বালানি সাশ্রয় করে জাতিকে সহায়তা করার জন্য। তিনি বলেন, “এই সরকার জনগণের সরকার। তাই জনগণের কথা চিন্তা করেই তেলের দাম বাড়ানো হয়নি।”

তবে গত ৩ মার্চ থেকে সারাদেশে অভিযান চালিয়ে ৩ লাখ ৭২ হাজার ৩৮৮ লিটার তেল উদ্ধার করা হয়েছে। শুধু ১ এপ্রিলেই উদ্ধার করা হয়েছে ২৫ হাজার ৫৩৭ লিটার জ্বালানি তেল।

kalprakash.com/SS

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ | Globe kalprakash.com

এপ্রিলে তেলের কোনো সংকট হবে না: নিশ্চিত জ্বালানি বিভাগ

বিস্তারিত কমেন্টে