রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:৫২:৪৬
শিরোনাম
ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মিঠাপুকুরে শীতলগাড়ী উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল পাবলিক স্কুলকে ‘সবুজ বিদ্যালয়’ ঘোষণা নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও রেকর্ডের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের পৌনে ৫ কোটি টাকা ফেরত: ধর্মমন্ত্রী ইইউর সঙ্গে ৪৮টি অশুল্ক বাণিজ্য বাধা দূর হয়েছে, বাকি ১৩টি প্রক্রিয়াধীন: বাণিজ্যমন্ত্রী জনমিতিক লভ্যাংশ কাজে লাগাতে দক্ষ মানবসম্পদ গড়ে তোলার আহ্বান চিফ হুইপের খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মিঠাপুকুরে শীতলগাড়ী উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল পাবলিক স্কুলকে ‘সবুজ বিদ্যালয়’ ঘোষণা নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও রেকর্ডের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের পৌনে ৫ কোটি টাকা ফেরত: ধর্মমন্ত্রী

ভারতে উত্তরপ্রদেশের সাহারানপুরে গুঁড়িয়ে দেওয়া হলো দেড়শ বছরের পুরোনো মসজিদ

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৪৭
শেয়ার: mail
ভারতে উত্তরপ্রদেশের সাহারানপুরে গুঁড়িয়ে দেওয়া হলো দেড়শ বছরের পুরোনো মসজিদ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভারতের উত্তরপ্রদেশের সাহারানপুরে প্রায় দেড়শ বছরের পুরোনো একটি ঐতিহাসিক মসজিদ গুঁড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার (৫ সেপ্টেম্বর) ভোর ৫টার দিকে বিপুলসংখ্যক পুলিশ ও নিরাপত্তা বাহিনীর সদস্যদের উপস্থিতিতে বুলডোজার দিয়ে মসজিদটি ভেঙে ফেলা হয়।

প্রশাসনের পক্ষ থেকে দাবি করা হয়, মসজিদটি সাহারানপুর কালেক্টরেটের সরকারি জমিতে অনুমোদনহীনভাবে গড়ে তোলা হয়েছিল। এ অজুহাতে স্থানীয় এক ম্যাজিস্ট্রেট প্রথমে মসজিদটি ভেঙে ফেলার নির্দেশ দেন। পরবর্তীতে জেলা আদালতে বিষয়টি নিয়ে শুনানি হলেও আদালত প্রশাসনের সেই আদেশ বহাল রাখেন। আদালতের আদেশের পরই দ্রুত অভিযান চালিয়ে মসজিদটি ভেঙে ফেলা হয়।

এর আগে গত জুলাই মাসে সিটি ম্যাজিস্ট্রেট এক ঘোষণায় মসজিদটিকে অবৈধ স্থাপনা হিসেবে চিহ্নিত করেন এবং ৩০ দিনের মধ্যে জায়গাটি খালি করে দেওয়ার নোটিশ জারি করেন। একই সঙ্গে সরকারি জমিতে স্থাপনা নির্মাণের অভিযোগ তুলে মসজিদ কর্তৃপক্ষকে সাড়ে ৬ কোটি রুপি জরিমানা করা হয়েছিল।

জানা গেছে, উগ্র হিন্দুত্ববাদী সংগঠন বজরং দলের নেতা বিকাশ তিয়াগী দীর্ঘদিন ধরে মসজিদটি ভেঙে ফেলার দাবিতে স্থানীয় প্রশাসনের কাছে দৌড়ঝাঁপ ও তীব্র চাপ সৃষ্টি করে আসছিলেন। তাঁর তৎপরতার পরই মূলত প্রশাসন দ্রুত উচ্ছেদ প্রক্রিয়া চূড়ান্ত করে এই বিতর্কিত পদক্ষেপ গ্রহণ করে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ভারতে উত্তরপ্রদেশের সাহারানপুরে গুঁড়িয়ে দেওয়া হলো দেড়শ বছরের পুরোনো মসজিদ

বিস্তারিত কমেন্টে