ইউক্রেন যুদ্ধের অবসানের লক্ষ্যে পরবর্তী পদক্ষেপ নিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে মস্কোতে বৈঠক করেছেন মার্কিন প্রতিনিধিরা। বৈঠকে যুদ্ধ বন্ধের বিষয়ে ‘গুরুত্বপূর্ণ ও বিস্তারিত পরিকল্পনা’ নিয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছে হোয়াইট হাউস।
শনিবার (৫ সেপ্টেম্বর) ক্রেমলিনে এই উচ্চপর্যায়ের বৈঠক অনুষ্ঠিত হয়। বার্তা সংস্থা এএফপির বরাত দিয়ে এ তথ্য নিশ্চিত করেছে বাসস।
হোয়াইট হাউসের এক কর্মকর্তা বিবৃতিতে জানান, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দীর্ঘদিনের ব্যবসায়িক অংশীদার স্টিভ উইটকফ এবং ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার মস্কোতে পুতিনের সঙ্গে সরাসরি বৈঠকে অংশ নেন। সেখানে রক্তক্ষয়ী যুদ্ধ বন্ধের পরবর্তী পদক্ষেপ এবং সম্ভাব্য শান্তিচুক্তির রূপরেখা নিয়ে বিশদ আলোচনা হয়।
বিবৃতিতে আরও বলা হয়, যুদ্ধ অবসানের এই রূপরেখা ও বিস্তারিত পরিকল্পনা আগামী কয়েক সপ্তাহের মধ্যে জনসমক্ষে প্রকাশ করা হবে। মস্কোর আলোচনার ধারাবাহিকতায় মার্কিন প্রতিনিধিরা রোববার ইউক্রেনেও আরেকটি ফলপ্রসূ ও ইতিবাচক বৈঠকের প্রত্যাশা করছেন।
kalprakash.com/IM