বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬ | ৬ কার্তিক, ১৪৩৩ | ১০ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৫২:৫৬
শিরোনাম
● যে ৫ খাবারে কমলার থেকে বেশি ভিটামিন সি পাবেন ● ডিআইজির বাড়িতে ডিজে পার্টি, আটক ৮৪ জনের বিরুদ্ধে যে ব্যবস্থা নিল প্রশাসন ● ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠকে বসতে রাজি পুতিন ● অডিট বিভাগে নিয়োগ দেবে যমুনা গ্রুপ, অনলাইনে চলছে আবেদন ● এসবিএসি ব্যাংকে জব সার্কুলার, দ্রুত আবেদন করুন ● নেটফ্লিক্সে আসছে ‘মহানগর’ ও ‘বোয়েমিয়ান ঘোড়া’ ● ভারতের জাহাজে সৌদির বিমান হামলা, ১৪ ভারতীয়কে উদ্ধারের দাবি হুথিদের ● পাকিস্তানে ১৪ বছরের এতিমকে গাড়িচাপায় হত্যার অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত ● সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত ● বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর ● যে ৫ খাবারে কমলার থেকে বেশি ভিটামিন সি পাবেন ● ডিআইজির বাড়িতে ডিজে পার্টি, আটক ৮৪ জনের বিরুদ্ধে যে ব্যবস্থা নিল প্রশাসন ● ইউক্রেন যুদ্ধ বন্ধে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় ত্রিপক্ষীয় বৈঠকে বসতে রাজি পুতিন ● অডিট বিভাগে নিয়োগ দেবে যমুনা গ্রুপ, অনলাইনে চলছে আবেদন ● এসবিএসি ব্যাংকে জব সার্কুলার, দ্রুত আবেদন করুন ● নেটফ্লিক্সে আসছে ‘মহানগর’ ও ‘বোয়েমিয়ান ঘোড়া’ ● ভারতের জাহাজে সৌদির বিমান হামলা, ১৪ ভারতীয়কে উদ্ধারের দাবি হুথিদের ● পাকিস্তানে ১৪ বছরের এতিমকে গাড়িচাপায় হত্যার অভিযুক্ত পুলিশের গুলিতে নিহত ● সৌদি আরবের দাম্মাম বিমানবন্দরে হামলায় ২ বাংলাদেশি আহত ● বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

অনলাইন ডেস্ক
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২২ অক্টোবর, ২০২৬, ৫:৫২
শেয়ার: mail
বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

আগামী তিন দিন পর বঙ্গোপসাগরে সৃষ্ট সম্ভাব্য লঘুচাপের প্রভাবে দেশের উপকূলীয় এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বৃহস্পতিবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. তরিফুল নেওয়াজ কবির স্বাক্ষরিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়।

আবহাওয়া অফিস জানায়, বর্তমানে তামিলনাড়ু উপকূলের অদূরে দক্ষিণ-পশ্চিম বঙ্গোপসাগরে একটি লঘুচাপ অবস্থান করছে, যার বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত। তবে আগামী ২৪ ঘণ্টার মধ্যে দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পূর্ব-মধ্য বঙ্গোপসাগর এলাকায় আরও একটি লঘুচাপ তৈরি হতে পারে, যা পরবর্তী সময়ে ঘনীভূত হওয়ার শঙ্কা রয়েছে।

পূর্বাভাসে বলা হয়েছে, বৃহস্পতিবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শুক্রবার (২৩ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

শনিবার (২৪ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। এ ছাড়া সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

রবিবার (২৫ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে এবং রাতের তাপমাত্রা সামান্য কমতে পারে।

সোমবার (২৬ অক্টোবর) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এ ছাড়া দেশের অন্যত্র অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে এবং সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬ | Globe kalprakash.com

বৃষ্টি কবে হতে পারে, জানাল আবহাওয়া অধিদপ্তর

বিস্তারিত কমেন্টে