রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | বিকাল ৪:০৮:৫৭
শিরোনাম
খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মিঠাপুকুরে শীতলগাড়ী উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল পাবলিক স্কুলকে ‘সবুজ বিদ্যালয়’ ঘোষণা নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও রেকর্ডের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের পৌনে ৫ কোটি টাকা ফেরত: ধর্মমন্ত্রী দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল নবম পে স্কেলে ৫ স্তরে বাড়ছে পেনশন, কম পেনশনধারীদের বাড়বে সর্বোচ্চ ১০০ শতাংশ খুলনায় প্রথম দফায় ২৩ হাজার কৃষক পাচ্ছেন কৃষি কার্ড, বছরে মিলবে আড়াই হাজার টাকা পৃথিবী ও চাঁদের মধ্যবর্তী মহাকাশেও ছড়িয়ে পড়তে পারে সংঘাত: চীনা গবেষকদের সতর্কবার্তা রোহিঙ্গা সংকট এখন আঞ্চলিক নিরাপত্তার জন্য হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বাগাতিপাড়ায় গ্রাম আদালত বিষয়ে সামাজিক নিরীক্ষা অনুষ্ঠিত জনগণকে বিভ্রান্ত করতে ব্যর্থ হয়ে বিরোধীরা নতুন চক্রান্ত করছে: পানিসম্পদ প্রতিমন্ত্রী মিঠাপুকুরে শীতলগাড়ী উচ্চ বিদ্যালয় ও আইডিয়াল পাবলিক স্কুলকে ‘সবুজ বিদ্যালয়’ ঘোষণা নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও রেকর্ডের নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের সরকারি ব্যবস্থাপনায় হজ পালনকারীদের পৌনে ৫ কোটি টাকা ফেরত: ধর্মমন্ত্রী দুই দিনের সফরে নিজ জেলা ঠাকুরগাঁওয়ে পৌঁছালেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল নবম পে স্কেলে ৫ স্তরে বাড়ছে পেনশন, কম পেনশনধারীদের বাড়বে সর্বোচ্চ ১০০ শতাংশ

ডান্স ক্লাসে যাওয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা, ভারতে স্বামী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১:৫৯
শেয়ার: mail
ডান্স ক্লাসে যাওয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা, ভারতে স্বামী গ্রেপ্তার

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

ভারতের মহারাষ্ট্রের নাগপুরে ডান্স ক্লাসে যাওয়াকে কেন্দ্র করে পারিবারিক কলহের জেরে এক গৃহবধূকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটেছে। রান্না না করে নাচের ক্লাসে যাওয়ার প্রস্তুতি নেওয়ায় ক্ষুব্ধ হয়ে মদ্যপ স্বামী স্ত্রীর ওপর চড়াও হয়ে বেদম মারধর করেন বলে অভিযোগ উঠেছে।

গত বৃহস্পতিবার হাসপাতালে আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন থাকা অবস্থায় ৩৮ বছর বয়সী ওই গৃহবধূর মৃত্যু হয়। নিহত নারীর নাম যামিনী কৃষ্ণ লাল যাদব। এ ঘটনায় অভিযুক্ত স্বামী কৃষ্ণ লাল যাদবকে (৪১) গ্রেপ্তার করে তাঁর বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, কাজ শেষে রাতে বাড়ি ফিরে কৃষ্ণ লাল তাঁর স্ত্রী যামিনীকে খাবার তৈরি করতে বলেন। তবে যামিনী সে সময় তাঁদের আবাসিক চত্বরে আয়োজিত ডান্স ক্লাসে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছিলেন এবং তাৎক্ষণিকভাবে রান্না করতে অসম্মতি জানান। এ নিয়ে দুজনের মধ্যে তীব্র বাকবিতণ্ডা শুরু হয়।

একপর্যায়ে মদ্যপ অবস্থায় থাকা কৃষ্ণ লাল তাঁদের দুই নাবালক সন্তানের সামনেই স্ত্রীর ওপর হামলা চালান। তিনি যামিনীর ঘাড় ও পেটে নির্মমভাবে উপর্যুপরি আঘাত করেন। মারধরের পর যামিনী যন্ত্রণায় কাতরাতে থাকলে স্বামী ব্যথানাশক ওষুধ কিনতে বাইরে যান; কিন্তু ওষুধের দোকান বন্ধ থাকায় খালি হাতে ফিরে আসেন। অভ্যন্তরীণ গুরুতর আঘাতের কারণে যামিনীর পেটে পানি জমতে শুরু করে এবং শারীরিক অবস্থার চরম অবনতি হলে তাঁকে দ্রুত হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

প্রাথমিকভাবে পুলিশ ঘটনাটিকে একটি অস্বাভাবিক মৃত্যু হিসেবে নথিভুক্ত করে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছিল। তবে ময়নাতদন্তের প্রতিবেদন হাতে আসতেই মৃত্যুর পেছনে শারীরিক নির্যাতনের বিষয়টি নিশ্চিত হয়। পরবর্তীতে কৃষ্ণ লালকে কঠোর জিজ্ঞাসাবাদের পর গ্রেপ্তার করা হয় এবং পুলিশ ঘটনার বিশদ তদন্ত শুরু করেছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ডান্স ক্লাসে যাওয়া নিয়ে বিরোধে গৃহবধূকে পিটিয়ে হত্যা, ভারতে স্বামী গ্রেপ্তার

বিস্তারিত কমেন্টে