বাংলাদেশ ০৪:১৩ অপরাহ্ন, শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত Logo ওসমান হাদি হত্যা: সিআইডির তদন্ত প্রতিবেদন ১৯ এপ্রিল দাখিলের দিন ধার্য Logo ৪ হাজার কোটি বাজেটের রণবীর কাপুরের ‘রামায়ণ’ সিনেমার প্রথম টিজার প্রকাশ Logo পিকিং ইউনিভার্সিটিতে সরকারি কর্মকর্তাদের জন্য মাস্টার্স ও ডক্টরাল প্রোগ্রাম, আবেদন আহ্বান Logo বারবার তাড়া করেও শাহেদ ড্রোন আটকাতে ব্যর্থ মার্কিন এফ-১৫ Logo জামায়াত নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের বিক্ষোভ সমাবেশ শনিবার Logo ইরানের মাটিতে পা রাখলে কেউ জীবিত ফিরবে না: জেনারেল হাতামি Logo বাংলাদেশ জয় দিয়ে এশিয়ান গেমস হকি বাছাইপর্ব শুরু Logo সিমরিন লুবাবার নতুন অধ্যায়: ‘উই হ্যাভ অ্যা প্ল্যান’, বাগদান সম্পন্ন Logo ‘প্রিন্স’ প্রিমিয়ারে শাকিবের আচরণে বিতর্ক, মুখ খুললেন জ্যোতির্ময়ী

মালয়ালম পরিচালক রঞ্জিত গ্রেপ্তার, অভিনেত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে চাঞ্চল্য

  • বিনোদন ডেস্ক
  • প্রকাশিত: ০৭:৪৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬
  • ৫৮ বার দেখা হয়েছে

ছবিঃ সংগৃহীত

দক্ষিণী চলচ্চিত্র অঙ্গনে ফের যৌন হেনস্তার অভিযোগ নিয়ে তোলপাড় সৃষ্টি হয়েছে। এক অভিনেত্রীকে যৌন নির্যাতনের অভিযোগে ভারতের মালয়ালম সিনেমার জনপ্রিয় পরিচালক ও প্রযোজক রঞ্জিত বালকৃষ্ণনকে গ্রেপ্তার করেছে কেরালা পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, অভিযোগে অভিনেত্রী বলেন, একটি চলচ্চিত্রের শুটিং চলাকালীন আলোচনার অজুহাতে রঞ্জিত তাকে একটি ক্যারাভ্যানে ডেকে শারীরিক ও যৌন হেনস্তা করেছেন।

অভিযোগ পাওয়ার পরপরই কেরালা পুলিশ বিষয়টি গুরুত্বের সঙ্গে নেয়। প্রাথমিক তদন্তে সত্যতা পাওয়ার দাবি করে পুলিশ জানায়, ইডুক্কি জেলার থোডুপুঝা এলাকায় রঞ্জিতকে আটক করা হয়। পরে তাকে হেফাজতে নিয়ে ১৪ দিনের বিচার বিভাগীয় হেফাজতের নির্দেশে এর্নাকুলামের সাব জেলে রাখা হয়েছে।

ঘটনা প্রকাশ্যে আসার পর মালয়ালম চলচ্চিত্র মহল এবং সামাজিক যোগাযোগমাধ্যমে সমালোচনার ঝড় উঠেছে। চলচ্চিত্র সংশ্লিষ্টরা কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা এবং ‘কাস্টিং কাউচ’ প্রথা নিয়ে নতুন করে প্রশ্ন তুলেছেন।

রঞ্জিতের আইনজীবীর দাবি, অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন ও উদ্দেশ্যপ্রণোদিত, এবং তারা আইনগতভাবে বিষয়টি মোকাবিলা করবেন।

এই ঘটনা শুধু এক পরিচালকের বিরুদ্ধে অভিযোগে সীমাবদ্ধ নেই, বরং বিনোদন জগতের দীর্ঘদিনের অভ্যন্তরীণ নিরাপত্তাহীনতা এবং অন্ধকার অধ্যায়ের প্রতিফলন হিসেবে দেখা হচ্ছে।

kalprakash.com/SS

জনপ্রিয় সংবাদ

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের মাসিক কল্যাণ সভা অনুষ্ঠিত

মালয়ালম পরিচালক রঞ্জিত গ্রেপ্তার, অভিনেত্রীকে যৌন নিপীড়নের অভিযোগে চাঞ্চল্য

প্রকাশিত: ০৭:৪৫:২৮ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬