শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬ | ২০ ভাদ্র, ১৪৩৩ | ২২ রবিউল আউয়াল, ১৪৪৮ | রাত ১০:২০:৫৫
শিরোনাম
ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি ইয়েমেনের মোখা বন্দরের নিয়ন্ত্রণ নিয়ে তীব্র লড়াই: ৩ দিনে নিহত দেড় শতাধিক যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস অভিজ্ঞতা ছাড়াই আবুল খায়ের গ্রুপে চাকরির সুযোগ: নেবে ম্যানেজমেন্ট ট্রেইনি অফিসার লাইভ শপিংয়ে নিয়োগ বিজ্ঞপ্তি: আকর্ষণীয় বেতনে নেবে বি-টু-বি ম্যানেজার ছানি অপারেশনের পথে মুক্তিযোদ্ধা পরিচয় পেয়ে বৃদ্ধকে গাড়ি থেকে নামিয়ে দেওয়ার অভিযোগ ইউরোপের বাইরে অভিবাসীদের রাখতে ‘রিটার্ন হাব’ স্থাপনে একমত ৫ দেশ ভূমি প্রশাসনে বড় রদবদল: ৩৬ এসিল্যান্ডকে একযোগে বিভিন্ন বিভাগে ন্যস্ত গাজা ফিলিস্তিনের অবিচ্ছেদ্য অংশ, দর-কষাকষির হাতিয়ার নয়: চীন নামজারির সময় জমির বাস্তব শ্রেণি যাচাই ও খতিয়ানে অন্তর্ভুক্তির নির্দেশ ভূমি মন্ত্রণালয়ের এআই দিয়ে বিকৃত ছবি-ভিডিও ছড়ানোর অভিযোগ: বম্বে হাইকোর্টে শিল্পা শেঠি

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ৭:০৫
শেয়ার: mail
যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

যুক্তরাষ্ট্রের সঙ্গে চলমান সংঘাত দীর্ঘায়িত করার কৌশলগত পরিকল্পনা করছে ইরান। মার্কিন গোয়েন্দা তথ্যের বরাতে শনিবার (৫ সেপ্টেম্বর) এক প্রতিবেদনে এ চাঞ্চল্যকর তথ্য জানিয়েছে প্রভাবশালী আন্তর্জাতিক সংবাদমাধ্যম দ্য নিউইয়র্ক টাইমস।

প্রতিবেদনে বলা হয়েছে, মধ্যপ্রাচ্যে বিভিন্ন লক্ষ্যবস্তুতে আঘাত হানার সক্ষমতা নিয়ে তেহরান এখন আগের চেয়ে অনেক বেশি আত্মবিশ্বাসী। দেশটি এখন এই যুদ্ধ দীর্ঘায়িত করার ব্যাপারে আগ্রহী, যাতে করে দীর্ঘমেয়াদি যুদ্ধে জড়িয়ে ওয়াশিংটন চরম কূটনৈতিক ও রাজনৈতিকভাবে বিব্রতকর পরিস্থিতিতে পড়ে।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদনে উল্লেখ করা হয়, সাম্প্রতিক সময়ে দুই দেশের মধ্যে যে হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটেছে, তা তুলনামূলকভাবে সীমিত পরিসরে থাকলেও ইরান যেকোনো সময় উত্তেজনা বহু গুণ বৃদ্ধি করতে পারে। সংশ্লিষ্ট এক সূত্রের বরাত দিয়ে বলা হয়, যুক্তরাষ্ট্রের সঙ্গে সরাসরি সংঘাতের মধ্য দিয়ে ইরান তাদের নিজস্ব সামরিক বাহিনীর সক্ষমতা সম্পর্কে নিশ্চিত হয়েছে এবং তাদের মধ্যে দীর্ঘমেয়াদে যুদ্ধ চালিয়ে যাওয়ার আত্মবিশ্বাস তৈরি হয়েছে।

মার্কিন গোয়েন্দারা জানিয়েছেন, বর্তমান পরিস্থিতিতে ইরানের সঙ্গে কোনো সমঝোতা বা চুক্তিতে পৌঁছানো অত্যন্ত কঠিন হয়ে পড়েছে। এর পেছনে অন্যতম কারণ হলো, যুক্তরাষ্ট্রে আসন্ন মধ্যবর্তী নির্বাচনের আগে রাজনৈতিক চাপ সৃষ্টি করে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অবস্থানকে দুর্বল করে দিতে চায় তেহরান।

প্রতিবেদনে আরও বলা হয়, যুক্তরাষ্ট্রের কঠোর অর্থনৈতিক নিষেধাজ্ঞার জবাবে ইরান আঞ্চলিক উত্তেজনা বাড়িয়ে যেতে পারে। এর অংশ হিসেবে গত জুলাইয়ের মতো মার্কিন সামরিক ঘাঁটিতে হামলা চালানো কিংবা প্রতিবেশী দেশগুলোর গুরুত্বপূর্ণ অবকাঠামোকে টার্গেট করার আশঙ্কা রয়েছে।

এর পাশাপাশি ইরানি হ্যাকাররা পুনরায় পুনর্গঠিত হয়ে বড় ধরনের সাইবার হামলার চেষ্টা চালাতে পারে বলে সতর্ক করেছেন গোয়েন্দারা। তাদের মূল লক্ষ্য থাকবে যুক্তরাষ্ট্রের সাধারণ নাগরিকদের মধ্যে যুদ্ধবিরোধী তীব্র মনোভাব ও বিভাজন তৈরি করা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

যুক্তরাষ্ট্রের সঙ্গে সংঘাত দীর্ঘায়িত করার পরিকল্পনা করছে ইরান: নিউইয়র্ক টাইমস

বিস্তারিত কমেন্টে