রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৭:২১:৪৩
শিরোনাম
মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান মাদক মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত কে এই সারা খলিফা? চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল, ভোট হবে ধাপে ধাপে: ইসি আনোয়ারুল ফ্যাটি লিভার কি সন্তান ধারণে প্রভাব ফেলে? জেনে নিন চিকিৎসকদের পরামর্শ যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কৃত অভিবাসীদের সাময়িক আশ্রয় দিতে সম্মত দক্ষিণ আমেরিকার দেশ গায়ানা ডেঙ্গু বিস্তার রোধে দেশজুড়ে পরিচ্ছন্নতা ও জনসচেতনতার নির্দেশ প্রধানমন্ত্রী তারেক রহমানের কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোহনা টিভির চিফ এডিটর আবু আবিদ গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৫ সেপ্টেম্বর, ২০২৬, ১২:২৭
শেয়ার: mail
ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোহনা টিভির চিফ এডিটর আবু আবিদ গুরুতর আহত

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বেসরকারি টেলিভিশন চ্যানেল মোহনা টিভির চিফ এডিটর (অনলাইন, প্ল্যানিং অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স) ও সংগঠক মুহাম্মদ আবু আবিদ সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোর আনুমানিক ৬টার দিকে ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়ার পথে ফেনী এলাকায় বাস ও লরির সংঘর্ষে তিনি এ দুর্ঘটনার শিকার হন।

আহত আবু আবিদের বড় ভাই আদিলের বরাতে জানা যায়, পূর্বনির্ধারিত শিডিউল অনুযায়ী ৩ সেপ্টেম্বর রাত ৮টা ৪০ মিনিটের ফ্লাইটে আবু আবিদের ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়ার কথা ছিল। কিন্তু জরুরি একটি বৈঠকের কারণে শেষ মুহূর্তে তাঁর ফ্লাইটটি মিস হয়ে যায়। পরবর্তীতে তিনি সড়কপথে চট্টগ্রামের উদ্দেশে রওনা হন। ভোর প্রায় ৬টার দিকে ফেনীতে পৌঁছালে তাদের বাসের সঙ্গে একটি লরির সংঘর্ষ হয়, এতে তিনি মারাত্মকভাবে আহত হন।

দুর্ঘটনার পরপরই তাঁকে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তবে শারীরিক অবস্থা আশঙ্কাজনক হওয়ায় চিকিৎসকদের পরামর্শে দ্রুত তাঁকে চট্টগ্রামে স্থানান্তর করা হয়। পরে চট্টগ্রামের অ্যাপোলো ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি করা হলে সেখানে টানা প্রায় দুই থেকে তিন ঘণ্টা ধরে তাঁর শরীরে অস্ত্রোপচার চলে।

পারিবারিক সূত্রে জানা গেছে, তাঁর অস্ত্রোপচার সফল হয়েছে। চিকিৎসকরা তাঁর মাথা ও পায়ে জটিল সার্জারি করেছেন। পাশাপাশি মুখমণ্ডল, ঠোঁট ও বুকে প্রায় ১৫টি সেলাই দেওয়া হয়েছে। বর্তমানে তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন।

আবু আবিদের দ্রুত রোগমুক্তি কামনায় তাঁর বড় ভাই আদিল সকল সহকর্মী ও দেশবাসীর কাছে আন্তরিক দোয়া চেয়েছেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ৫ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

ফেনীতে সড়ক দুর্ঘটনায় মোহনা টিভির চিফ এডিটর আবু আবিদ গুরুতর আহত

বিস্তারিত কমেন্টে