বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬ | ২৮ আশ্বিন, ১৪৩৩ | ২ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ৩:২০:৪৪
শিরোনাম
● পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত, পৌর সচিব আটক ● সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নতুন প্রেমিকের নাম জানালেন এক ফেসবুক একটিভিস্ট ● কাল থেকে সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা ● পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত ● হুথিদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় ইসরায়েল, না করল সৌদি ● ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ● ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: জ্বালানিমন্ত্রী ● নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার ● শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ১০ জেলের কারাদণ্ড ● পীরগঞ্জে পৌর ভবনের ছাদ ধসে ২ শ্রমিক নিহত, পৌর সচিব আটক ● সাবিলার বিচ্ছেদের গুঞ্জন, নতুন প্রেমিকের নাম জানালেন এক ফেসবুক একটিভিস্ট ● কাল থেকে সাজেকে ফের সড়ক অবরোধের ঘোষণা ● পাবিপ্রবি ছাত্রদলের দুই নেতার উদ্যোগে বিশ্ববিদ্যালয়ের লেকে মাছের পোনা অবমুক্ত ● হুথিদের বিরুদ্ধে যুদ্ধ করতে চায় ইসরায়েল, না করল সৌদি ● ন্যূনতম বেতন ৩০ হাজার টাকা করার দাবিতে পোশাক শ্রমিকদের সড়ক অবরোধ ● ধর্মঘট করে জিনিসের মূল্য বাড়ানোর চেষ্টা গ্রহণ করা হবে না: জ্বালানিমন্ত্রী ● নিরাপদ খাদ্য পরীক্ষার ভ্রাম্যমাণ ল্যাব পরিদর্শন করলেন প্রধানমন্ত্রী ● যশোরে শার্শা ও বেনাপোলে শারদীয় দুর্গোৎসবের প্রস্তুতি সম্পন্ন: ৩২ মণ্ডপে বইছে আনন্দের জোয়ার ● শিবচরে নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার, ১০ জেলের কারাদণ্ড

জলঢাকায় ‘এ নিউজ নেটওয়ার্ক’ উপ-কমিটির ফরম বিতরণ ও আলোচনা সভা

সিরাজুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি
সিরাজুল ইসলাম, নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬, ১১:৩০
শেয়ার: mail
জলঢাকায় ‘এ নিউজ নেটওয়ার্ক’ উপ-কমিটির ফরম বিতরণ ও আলোচনা সভা

নীলফামারীর জলঢাকায় ‘এ নিউজ নেটওয়ার্ক’ জলঢাকা উপ-কমিটির সদস্যপদ ও ফরম বিতরণ উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ আগস্ট) বিকেল ৫টায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

‘এ নিউজ নেটওয়ার্ক’ নীলফামারী জেলা ও জলঢাকা উপ-কমিটির উদ্যোগে আয়োজিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের নেতৃবৃন্দ। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা আহ্বায়ক ও চ্যানেল ওয়ানের প্রতিনিধি আবু সাঈদ অপু।

অনুষ্ঠানে উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন প্রবীণ ও জ্যেষ্ঠ সাংবাদিক, নীলফামারী প্রেস ক্লাবের সাবেক সভাপতি এবং নীলফামারী রিপোর্টার্স ইউনিটের সাবেক সভাপতি আজিজুল ইসলাম (বুলু)।

সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য দেন বিশিষ্ট কলামিস্ট ও গণমাধ্যম নির্বাচন উপদেষ্টা মো. নাজমুল হুদা নজু।

এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন ‘এ বাংলা টিভি’র যুগ্ম আহ্বায়ক ও জেলা প্রতিনিধি আজাদ হোসেন আওলাদ মিয়া, ‘দৈনিক খবরদিন’-এর যুগ্ম আহ্বায়ক ও জেলা প্রতিনিধি মো. তারাজুল ইসলাম এবং ‘দৈনিক আমাদের জন্মভূমি’-এর যুগ্ম আহ্বায়ক ও স্টাফ রিপোর্টার আল মিজান।

আলোচনা সভায় বক্তারা বলেন, বর্তমান সময়ে বস্তুনিষ্ঠ ও সৎ সাংবাদিকতা চর্চা অত্যন্ত জরুরি। স্থানীয় পর্যায়ে তৃণমূল মানুষের সমস্যা, সম্ভাবনা ও সঠিক তথ্য গণমাধ্যমে তুলে ধরার ক্ষেত্রে ‘এ নিউজ নেটওয়ার্ক’ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে বক্তারা আশাবাদ ব্যক্ত করেন।

আলোচনা সভা শেষে আমন্ত্রিত অতিথিদের উপস্থিতিতে নতুন সদস্যদের মাঝে সদস্যপদ ও উপ-কমিটির ফরম বিতরণ করা হয়।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শুক্রবার, ২৮ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

জলঢাকায় ‘এ নিউজ নেটওয়ার্ক’ উপ-কমিটির ফরম বিতরণ ও আলোচনা সভা

বিস্তারিত কমেন্টে