রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬ | ২১ ভাদ্র, ১৪৩৩ | ২৩ রবিউল আউয়াল, ১৪৪৮ | সন্ধ্যা ৬:৩৪:১২
শিরোনাম
কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান ৮ সেকেন্ডে নিজের শরীর দিয়ে নবজাতককে বাঁচিয়ে জাতীয় বীর পাকিস্তানের নার্স রাজিয়া নূরিন দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিলেন হাইকোর্ট, এখনই হচ্ছে না কারামুক্তি রাজধানীর চার বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ খাদ্য মজুত ও গুণগত মানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী কচুয়ায় একই পরিবারের ৩ জনকে হত্যার রহস্য উদ্ঘাটন, গ্রেপ্তার ৩ নড়াইলে ৬ মাদ্রাসাছাত্রকে যৌন নিপীড়নের অভিযোগে শিক্ষক গ্রেপ্তার বাদশার সঙ্গে বিচ্ছেদ নিয়ে মুখ খুললেন ইশা রিখী রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকে খেলাপি ঋণ পৌনে দেড় লাখ কোটি টাকা, শীর্ষে জনতা: অর্থমন্ত্রী ‘আমাদের বাঁচান’: দিল্লিতে ৬ তলা মেসবাড়ি ধসে আটকা বহু শিক্ষার্থী, চলছে উদ্ধার অভিযান ৮ সেকেন্ডে নিজের শরীর দিয়ে নবজাতককে বাঁচিয়ে জাতীয় বীর পাকিস্তানের নার্স রাজিয়া নূরিন দুই মামলায় চিন্ময় কৃষ্ণ দাসকে জামিন দিলেন হাইকোর্ট, এখনই হচ্ছে না কারামুক্তি রাজধানীর চার বাস টার্মিনাল দ্রুত সরিয়ে নেওয়ার উদ্যোগ: সড়ক পরিবহন প্রতিমন্ত্রী নিরাপদ খাদ্য মজুত ও গুণগত মানে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার নির্দেশ খাদ্যমন্ত্রীর বিচার বিভাগের মতো শিক্ষকদের জন্যও আলাদা পে স্কেলের পরিকল্পনা: শিক্ষামন্ত্রী

প্রেসক্লাব যশোরের ১৫ পদে লড়ছেন প্রার্থীরা, ২৭টি ফরম সংগ্রহ

মো. মনির হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬, ১২:৪৬
শেয়ার: mail
প্রেসক্লাব যশোরের ১৫ পদে লড়ছেন প্রার্থীরা, ২৭টি ফরম সংগ্রহ

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

প্রেসক্লাব যশোরের দ্বি-বার্ষিক নির্বাচনে ১৫টি পদের বিপরীতে মোট ২৭টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। এর মধ্যে কোষাধ্যক্ষ ও দপ্তর সম্পাদক পদে একক প্রার্থী হিসেবে একজন করে মনোনয়নপত্র সংগ্রহ করায় এ দুটি পদে প্রার্থীরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হওয়ার পথে রয়েছেন।

নির্বাচন পরিচালনার দায়িত্বে থাকা তিন সদস্যের নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয়েছে, সভাপতি পদের জন্য ফকির শওকত ও জাহিদ হাসান টুকুন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। সহসভাপতি পদে মনোনয়নপত্র নিয়েছেন আনোয়ারুল কবির নান্টু, সাইফুল ইসলাম সজল ও সরোয়ার হোসেন। সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য নুর ইসলাম, ওহাবুজ্জামান ঝন্টু ও জুয়েল মৃধা ফরম সংগ্রহ করেছেন।

এছাড়া যুগ্ম সম্পাদক পদে কাজী আশরাফুল আজাদ, সরোয়ার হোসেন, এম আইউব ও ফিরোজ গাজী; ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইফুর রহমান সাইফ ও দেওয়ান মোর্শেদ আলম মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। অন্যদিকে কোষাধ্যক্ষ পদে জাহিদ আহমেদ লিটন এবং দপ্তর সম্পাদক পদে তহীদ মনি একক প্রার্থী হিসেবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এ দুটি পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থী না থাকায় তাঁরা বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে যাচ্ছেন।

সদস্যের ছয়টি পদের বিপরীতে মোট ১১টি মনোনয়নপত্র বিক্রি হয়েছে। সদস্য পদে মনোনয়নপত্র সংগ্রহকারীরা হলেন—শেখ আব্দুল্লাহ হোসাইন, তৌহিদ জামান, শহিদ জয়, মীর মঈন হোসেন মুসা, রফিকুল ইসলাম, এস এম সোহেল, আব্দুল ওয়াহাব মুকুল, জুয়েল মৃধা, সফিক সাইদ, মুর্শিদুল আজিম হিরু এবং গালিব হাসান পিল্টু।

নির্বাচন পরিচালনা কমিটির সদস্য অ্যাডভোকেট হাজি আনিছুর রহমান মুকুল জানান, শনিবার সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত প্রেসক্লাব যশোর কার্যালয়ে উৎসবমুখর পরিবেশে মনোনয়নপত্র বিক্রি করা হয়।

ঘোষিত তফসিল অনুযায়ী, রোববার বিকেল ৩টা থেকে ৫টা পর্যন্ত প্রেসক্লাব কার্যালয়ে মনোনয়নপত্র জমা নেওয়া হবে। এরপর সোমবার বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত মনোনয়নপত্র যাচাই-বাছাই অনুষ্ঠিত হবে। পরদিন মঙ্গলবার বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টার মধ্যে প্রার্থীরা চাইলে মনোনয়নপত্র প্রত্যাহার করতে পারবেন।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৬ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

প্রেসক্লাব যশোরের ১৫ পদে লড়ছেন প্রার্থীরা, ২৭টি ফরম সংগ্রহ

বিস্তারিত কমেন্টে