বাংলাদেশ ০৭:১৮ অপরাহ্ন, বুধবার, ০১ এপ্রিল ২০২৬
শিরোনামঃ
Logo ১৫ বছর বয়সে বিয়ে: লুবাবা বাল্যবিবাহ আইনের আলোচনায় Logo অস্ট্রেলিয়া ভিসা বিতর্কে আজহারির ব্যাখ্যা, ‘ভুল ও বিভ্রান্তিকর তথ্য’ দাবি Logo নওগাঁয় প্রেসার কুকার দিয়ে পিটিয়ে স্ত্রীকে হত্যা, স্বামী গ্রেফতার Logo জবিতে ছাদ ধসে আহত ২, শিক্ষার্থীদের বিক্ষোভ Logo ৪ জেলায় নতুন ডিসি নিয়োগ, আগেরদের প্রত্যাহার Logo খাল খনন, কৃষক কার্ড ও ভাতা কর্মসূচি: সংসদে প্রধানমন্ত্রীর পরিকল্পনা Logo নওগাঁয় পৈত্রিক সম্পত্তি দখল ও হামলার অভিযোগ: ন্যায়বিচারের দাবিতে সংবাদ সম্মেলন Logo দুপুরে খাবারের পর ফল খাওয়া ঠিক নয়, সতর্ক করলেন পুষ্টিবিদ Logo যুক্তরাজ্যের নৌবাহিনী যুদ্ধের জন্য পুরো প্রস্তুত নয়: নৌপ্রধান স্যার গুইন জেনকিন্স Logo পিরোজপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্ণাঢ্য নারী সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্ণাঢ্য নারী সমাবেশ অনুষ্ঠিত

পিরোজপুর সদর উপজেলায় ‘নতুন বাংলাদেশ’ গড়ার প্রত্যয়ে নারীদের কর্মমুখী ও স্বাবলম্বী করে তোলার লক্ষ্যে এক বিশাল নারী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ মঙ্গলবার (৩১ মার্চ) সকালে জেলা তথ্য অফিস, পিরোজপুরের ব্যবস্থাপনায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

পিরোজপুর জেলা তথ্য অফিসের উপ-পরিচালক জনাব পরীক্ষিৎ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) জনাব মামুনুর রশীদ।

প্রধান অতিথির বক্তব্যে জনাব মামুনুর রশীদ বলেন, “একটি সমৃদ্ধ রাষ্ট্র গঠনে নারীদের ভূমিকা অপরিসীম। নতুন বাংলাদেশ বিনির্মাণে নারীদের দক্ষ জনশক্তিতে রূপান্তর করতে সরকার বদ্ধপরিকর। নারীরা যাতে ঘরে বসে না থেকে কর্মমুখী ও স্বাবলম্বী হয়ে উঠতে পারেন, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের পদক্ষেপ ও সহযোগিতা প্রদান করা হবে।”

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন পিরোজপুর মহিলা বিষয়ক অধিদপ্তরের উপ-পরিচালক জনাব মনিকা আক্তার। তিনি নারীদের অধিকার রক্ষা এবং সরকারি বিভিন্ন সুযোগ-সুবিধা প্রান্তিক পর্যায়ে পৌঁছে দেওয়ার গুরুত্বারোপ করেন।

সহকারী তথ্য অফিসার জনাব মোঃ আব্দুল্লাহ আল-মাসুদের সঞ্চালনায় সমাবেশে বর্তমান সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রমের ওপর বিশেষ ভিডিও চিত্র প্রদর্শন করা হয়। এতে ফ্যামিলি কার্ডের সুবিধা, নারীদের জন্য বিশেষ পরিবহন ব্যবস্থা (গাড়ি), কৃষি ঋণ মওকুফ এবং পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ অভিযানের গুরুত্ব ফুটিয়ে তোলা হয়।

সমাবেশে উপজেলার বিভিন্ন পর্যায়ের নারী প্রতিনিধি, উদ্যোক্তা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত নারীরা সরকারের এসব উদ্যোগকে সাধুবাদ জানান এবং নিজেদের স্বাবলম্বী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

ট্যাগ সমূহ:
জনপ্রিয় সংবাদ

১৫ বছর বয়সে বিয়ে: লুবাবা বাল্যবিবাহ আইনের আলোচনায়

পিরোজপুরে নতুন বাংলাদেশ গড়ার লক্ষ্যে বর্ণাঢ্য নারী সমাবেশ অনুষ্ঠিত

প্রকাশিত: ০৩:০৪:১৭ অপরাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬