মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬ | ১৬ ভাদ্র, ১৪৩৩ | ১৮ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৩২:৫৭

জবিতে বিনা মূল্যে কুরআন শিক্ষা কোর্সের আয়োজন ইসলামী ছাত্র আন্দোলনের

জবি প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৫৮
শেয়ার: mail
জবিতে বিনা মূল্যে কুরআন শিক্ষা কোর্সের আয়োজন ইসলামী ছাত্র আন্দোলনের

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীদের জন্য বিনা মূল্যে কুরআন শিক্ষা কোর্সের আয়োজন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ-এর বিশ্ববিদ্যালয় শাখা। আগামী ২ সেপ্টেম্বর (বুধবার) বাদ জোহর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে উদ্বোধনী ক্লাসের মাধ্যমে কোর্সটি আনুষ্ঠানিকভাবে শুরু হবে।

আয়োজকেরা জানিয়েছেন, কুরআন শুদ্ধভাবে তিলাওয়াত ও শেখার সুযোগ তৈরি করাই এ উদ্যোগের মূল লক্ষ্য। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নিতে পারবেন। কোর্সে নিবন্ধনের জন্য নির্ধারিত গুগল ফর্ম লিংকের (forms.gle/wg9rhEjgdLBvFU3D8) মাধ্যমে আবেদনের আহ্বান জানানো হয়েছে। এ ছাড়া বিস্তারিত তথ্যের জন্য ০১৩১৮-৫২৯৯৯৬ ও ০১৯২৮-২১৩৮৫৯ নম্বরে যোগাযোগ করা যাবে।

কোর্সটির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও শায়েখে চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ ফয়জুল করীম। পরবর্তী সময়ে বাংলাদেশ কুরআন শিক্ষাবোর্ডের অভিজ্ঞ শিক্ষকদের তত্ত্বাবধানে প্রশিক্ষণ ও পাঠদান পরিচালিত হবে।

বিশ্ববিদ্যালয় ইসলামী ছাত্র আন্দোলনের সভাপতি আশিকুর রহমান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী একাডেমিক ব্যস্ততা বা জীবনের নানা প্রতিকূলতার কারণে কুরআন শিক্ষার সুযোগ পাননি। এই শিক্ষার্থীদের কথা মাথায় রেখেই বিশ্ববিদ্যালয় শাখা বিনা মূল্যে কুরআন শিক্ষা কোর্স চালুর উদ্যোগ নিয়েছে। শিক্ষার্থীদের নৈতিক উন্নয়নে ধারাবাহিকভাবে কাজ করে যাওয়ার অংশ হিসেবে এ কোর্স চালু করা হলো, যা কর্মকর্তা ও কর্মচারীদের জন্যও উন্মুক্ত রাখা হয়েছে।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

জবিতে বিনা মূল্যে কুরআন শিক্ষা কোর্সের আয়োজন ইসলামী ছাত্র আন্দোলনের

বিস্তারিত কমেন্টে