রবিবার, ১৮ অক্টোবর, ২০২৬ | ২ কার্তিক, ১৪৩৩ | ৬ জমাদিউল আউয়াল, ১৪৪৮ | ভোর ৫:০৩:৩২
শিরোনাম
● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত ● তাইজের গুরুত্বপূর্ণ একাধিক জেলা দখল করল হুথিরা ● নাটোরে দুর্গাপূজা উপলক্ষে ২০০ দরিদ্র বিধবা নারীকে শাড়ি উপহার দিলেন বিএনপি নেতা আসাদ ● এআই বিপত্তি, আদালতের দ্বারস্থ কৃতি স্যানন ● ডেঙ্গুর পরে চুল পড়া বেড়ে গেছে? জেনে নিন কী করবেন ● জিটিএ ৬ তৈরির খরচ এক বিলিয়ন ডলার ছাড়াতে পারে ● ওয়ালটনে নতুন নিয়োগ বিজ্ঞপ্তি, প্রভিডেন্ট ফান্ডসহ রয়েছে ভাতা-বিমা ● বাউফলের ধুলিয়ায় ছাত্রনেতা রাফার উদ্যোগে ৩টি বক্স কালভার্ট নির্মাণ প্রকল্প ● এইচএসসি পাসেই স্বাস্থ্য সহকারী নিয়োগ, দ্রুত আবেদন করুন ● ২ জেলায় স্টোর বিভাগে নিয়োগ দেবে আকিজ গ্রুপ ● ঢাকা থেকে রিয়াদগামী ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত

তেজগাঁও কলেজে ক্যান্টিন চালুর দাবিতে ছাত্র ইউনিয়ন ও শিক্ষার্থীদের পোস্টারিং

জান্নাতুন নেছা বুশরা, তেজগাঁও কলেজ প্রতিনিধি
জান্নাতুন নেছা বুশরা, তেজগাঁও কলেজ প্রতিনিধি
প্রকাশ: মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬, ১১:৩৪
শেয়ার: mail
তেজগাঁও কলেজে ক্যান্টিন চালুর দাবিতে ছাত্র ইউনিয়ন ও শিক্ষার্থীদের পোস্টারিং

রাজধানীর তেজগাঁও কলেজে দীর্ঘদিন ধরে ক্যান্টিন বন্ধ থাকায় শিক্ষার্থীদের ভোগান্তি নিরসন এবং অবিলম্বে তা পুনরায় চালুর দাবিতে পোস্টারিং কর্মসূচি পালন করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন ও সাধারণ শিক্ষার্থীরা। রবিবার (৩০ আগস্ট) কলেজ ক্যাম্পাসের বিভিন্ন স্থানে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

কর্মসূচির অংশ হিসেবে ক্যাম্পাসের বিভিন্ন ভবনে শিক্ষার্থীদের ন্যায্য দাবি তুলে ধরে এবং দ্রুত ক্যান্টিন চালুর আহ্বান জানিয়ে প্রতিবাদী পোস্টার সাঁটানো হয়।

এ সময় অংশ নেওয়া শিক্ষার্থীরা বলেন, শিক্ষাপ্রতিষ্ঠানে ক্যান্টিন কোনো বিলাসিতা নয়, বরং এটি শিক্ষার্থীদের দৈনন্দিন প্রয়োজনের একটি অপরিহার্য অংশ। দীর্ঘদিন ধরে ক্যান্টিন বন্ধ থাকায় খাবার ও নাশতার জন্য শিক্ষার্থীদের ক্যাম্পাসের বাইরে যেতে হচ্ছে। এতে যেমন অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে, তেমনি সময়েরও অপচয় হচ্ছে।

বাংলাদেশ ছাত্র ইউনিয়ন, তেজগাঁও কলেজ সংসদের নেতৃবৃন্দ জানান, শিক্ষার্থীদের জন্য ন্যূনতম স্বাস্থ্যকর খাবারের ব্যবস্থা নিশ্চিত করা কলেজ প্রশাসনের দায়িত্ব। অবিলম্বে ক্যান্টিন চালুর পাশাপাশি সাশ্রয়ী মূল্যে মানসম্মত খাবার সরবরাহ এবং শিক্ষার্থীবান্ধব পরিবেশ নিশ্চিত করার জন্য কলেজ কর্তৃপক্ষের প্রতি দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের জোর দাবি জানান তারা।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০২৬ | Globe kalprakash.com

তেজগাঁও কলেজে ক্যান্টিন চালুর দাবিতে ছাত্র ইউনিয়ন ও শিক্ষার্থীদের পোস্টারিং

বিস্তারিত কমেন্টে