বাংলাদেশ ১২:৫২ অপরাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬
শিরোনামঃ
Logo স্পিডবোট থেকে যুবকের মরদেহ উদ্ধার Logo কেন্দ্রীয় সাইবার দলের সহ-প্রচার সম্পাদক হলেন সাংবাদিক মেহেদী হাসান রিয়াদ Logo ধানকুনিয়া-লটাবাড়িয়া সড়কের বেহাল দশায় জনদুর্ভোগ Logo স্থলবন্দরে ১৪ জুন থেকে অনির্দিষ্টকালের কর্মবিরতির ঘোষণা Logo রিয়া খাতুন ধর্ষণ ও হত্যাকাণ্ডের জেরে ধর্ষকের বাড়িতে আগুন, নিহত ৩ Logo ফুটপাত ও সড়ক অ‌বৈধ দখল, জনদু‌র্ভোগ চর‌মে Logo অধ্যক্ষ আলমগীর হোসেনকে নিয়ে অপপ্রচার: ক্ষোভে ফুঁসে উঠেছে এলাকাবাসী Logo নিজ জেলায় মহানগর পুলিশে আর দায়িত্ব নয়, শতাধিক সদস্যের বদলির সিদ্ধান্ত Logo নতুন উদ্যোক্তাদের জন্য বিনা জামানতে সর্বোচ্চ ১০ লাখ টাকা ঋণ সুবিধা Logo চাটমোহরে মোটরসাইকেলের বিকট শব্দে সাইলেন্সারে অতিষ্ঠ জনজীবন

অর্থনীতিতে বাড়তি চাপ: নতুন বাজেট নিয়ে সতর্কতার পরামর্শ ড. দেবপ্রিয়

ছবিঃড. দেবপ্রিয় ভট্টাচার্য। (সংগৃহীত)

বৈশ্বিক অস্থিরতা, জ্বালানি খাতের চাপ এবং উচ্চ মূল্যস্ফীতির প্রেক্ষাপটে আগামী অর্থবছরের বাজেটকে ‘চাপের বাজেট’ হিসেবে আখ্যা দিয়েছেন অর্থনীতিবিদ ড. দেবপ্রিয় ভট্টাচার্য।

গতকাল সিপিডি মিলনায়তনে নাগরিক প্ল্যাটফর্ম আয়োজিত প্রাক-বাজেট মিডিয়া ব্রিফিংয়ে তিনি বলেন, রাজস্ব আদায়ে ঘাটতি এবং বৈদেশিক মুদ্রাবাজারে সম্ভাব্য অস্থিরতা—সব মিলিয়ে বাজেট প্রণয়নে বাড়তি সতর্কতা প্রয়োজন।

ড. দেবপ্রিয় উল্লেখ করেন, রাজস্ব আহরণে প্রত্যাশিত অগ্রগতি না থাকায় উন্নয়ন ব্যয় পরিচালনায় চাপ তৈরি হচ্ছে। নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণ না হলে সামগ্রিক অর্থনৈতিক পরিকল্পনাও বাধাগ্রস্ত হতে পারে।

তিনি আরও বলেন, পূর্ববর্তী ঋণের বোঝা এবং চলমান জ্বালানি সংকটের কারণে নতুন করে ঋণ নিয়ে অর্থনীতিকে সচল রাখা কঠিন হয়ে উঠছে। এর সঙ্গে মূল্যস্ফীতির ঊর্ধ্বগতি এবং বৈশ্বিক জ্বালানি বাজারের অস্থিরতা দেশের সামষ্টিক অর্থনীতিতে নতুন করে ঝুঁকি তৈরি করছে।

এ পরিস্থিতিতে নতুন সরকারের প্রথম বাজেটকে বাস্তবসম্মত ও সংস্কারভিত্তিক করার ওপর গুরুত্বারোপ করেন তিনি।

kalprakash/SS
বুধবার, ১ এপ্রিল ২০২৬
অর্থনীতিতে বাড়তি চাপ: নতুন বাজেট নিয়ে সতর্কতার পরামর্শ ড. দেবপ্রিয়
জনপ্রিয় সংবাদ

স্পিডবোট থেকে যুবকের মরদেহ উদ্ধার

অর্থনীতিতে বাড়তি চাপ: নতুন বাজেট নিয়ে সতর্কতার পরামর্শ ড. দেবপ্রিয়

প্রকাশিত: ১০:৪৩:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ১ এপ্রিল ২০২৬