রবিবার, ৩০ আগস্ট, ২০২৬ | ১৪ ভাদ্র, ১৪৩৩ | ১৬ রবিউল আউয়াল, ১৪৪৮ | দুপুর ১:৪২:১০

কুবিতে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ ও উচ্চশিক্ষা নিয়ে ইএলডিসির ইনডাকশন ৫.০

কুবি প্রতিনিধি
প্রকাশ: রবিবার, ৩০ আগস্ট, ২০২৬, ১১:১৮
শেয়ার: mail
কুবিতে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ ও উচ্চশিক্ষা নিয়ে ইএলডিসির ইনডাকশন ৫.০

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

বিশ্ববিদ্যালয়ের নবীন শিক্ষার্থীদের ব্যক্তিগত, পেশাগত ও নেতৃত্ব গুণাবলির দীর্ঘমেয়াদি বিকাশ এবং বিদেশে উচ্চশিক্ষার বিভিন্ন সুযোগ-সুবিধা নিয়ে এন্ট্রাপ্রেনিউরশিপ অ্যান্ড লিডারশিপ ডেভেলপমেন্ট ক্লাবের (ইএলডিসি) উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ‘জেনারেল মেম্বার ইনডাকশন ৫.০’।

শনিবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৯টায় কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় শিক্ষা অনুষদের কনফারেন্স রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক সাইদুল আল আমিন। এ ছাড়া প্রধান বক্তা হিসেবে উপস্থিত থেকে দিকনির্দেশনামূলক বক্তব্য দেন স্টাডিজেনের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. আলামিন সরকার।

আয়োজনটি সম্পর্কে সংগঠনটির সাধারণ সম্পাদক সাঈদ হাসান কানন বলেন, “জিএম ইনডাকশন ৫.০ মূলত নতুন শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় জীবনকে আরও কার্যকর, দক্ষ ও অর্থবহ করে গড়ে তোলার একটি বিশেষ উদ্যোগ। বিশ্ববিদ্যালয়ে শুধু একাডেমিক জ্ঞান অর্জনই যথেষ্ট নয়; পাশাপাশি নেতৃত্ব, যোগাযোগ দক্ষতা, দলগত কাজ, দায়িত্ববোধ এবং বাস্তব জীবনের নানা প্রায়োগিক দক্ষতা অর্জন করাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। শিক্ষার্থীদের এসব দক্ষতা অর্জনে সহায়তা করতেই আমাদের এই প্রয়াস।”

ক্লাব সভাপতি আব্দুল্লাহ আল নোমান বলেন, “আমরা এর মাধ্যমে শুধু নতুন সদস্যদের ক্লাবে স্বাগত জানাচ্ছি না, বরং তাদের ব্যক্তিগত, পেশাগত ও নেতৃত্ব উন্নয়নের একটি দীর্ঘমেয়াদি যাত্রা শুরু করছি। আমাদের মূল লক্ষ্য হলো এমন একটি প্ল্যাটফর্ম তৈরি করা, যেখানে শিক্ষার্থীরা শুধু শিখবে না; বরং বাস্তবে কাজ করবে, দায়িত্ব নেবে, নেতৃত্ব দেবে এবং নিজেদের ভেতরের সুপ্ত সম্ভাবনাকে পারফরম্যান্সে রূপান্তর করবে।”

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
রোববার, ৩০ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

কুবিতে শিক্ষার্থীদের নেতৃত্ব বিকাশ ও উচ্চশিক্ষা নিয়ে ইএলডিসির ইনডাকশন ৫.০

বিস্তারিত কমেন্টে