শনিবার, ২৯ আগস্ট, ২০২৬ | ১৩ ভাদ্র, ১৪৩৩ | ১৫ রবিউল আউয়াল, ১৪৪৮ | সকাল ৮:২২:২৪

এবার কানাডার মাটিতে জায়েদ খানের নায়িকা অধরা

অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ আগস্ট, ২০২৬, ৬:০০
শেয়ার: mail
এবার কানাডার মাটিতে জায়েদ খানের নায়িকা অধরা

কাল প্রকাশ। ছবি: সংগৃহীত

কানাডার মাটিতে চিত্রায়িত হতে যাওয়া একটি নতুন বাংলাদেশি চলচ্চিত্রে একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন চিত্রনায়ক জায়েদ খান ও চিত্রনায়িকা অধরা খান।

নাম চূড়ান্ত না হওয়া এই সিনেমায় জুটি বাঁধার বিষয়টি নিশ্চিত করেছেন জায়েদ খান ও অধরা খান উভয়েই। তবে সিনেমাটির গল্প, পরিচালকের নাম ও অন্যান্য তথ্য এখনই প্রকাশ করতে চাননি তাঁরা। প্রযোজনা প্রতিষ্ঠানের পক্ষ থেকে শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণার মাধ্যমে বিস্তারিত জানানো হবে।

বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করছেন জায়েদ খান এবং সেখানে বিভিন্ন আন্তর্জাতিক কাজ ও প্রজেক্টে যুক্ত রয়েছেন তিনি।

অন্যদিকে, ২০২৫ সালে কানাডায় পাড়ি জমানোর পর থেকেই অধরা খান স্টেজ শো, বিজ্ঞাপন ও আন্তর্জাতিক বিভিন্ন প্রজেক্টে কাজ করে যাচ্ছেন। আন্তর্জাতিক অঙ্গনের কাজের পাশাপাশি দেশীয় চলচ্চিত্রেও তিনি নিয়মিত সময় দিচ্ছেন।

২০১৮ সালে ‘নায়ক’ সিনেমার মাধ্যমে রূপালি পর্দায় অভিষেক ঘটে অধরা খানের। এরপর ‘মাতাল’, ‘পাগলের মতো ভালোবাসি’ ও ‘সুলতানপুর’সহ বেশ কয়েকটি সিনেমায় অভিনয় করেছেন তিনি।

কানাডায় আন্তর্জাতিক কাজের পাশাপাশি দেশের সিনেমাতেও ব্যস্ত রয়েছেন অধরা। বর্তমানে তাঁর অভিনীত ‘দখিন দুয়ার’ ও ‘ঋতুকামিনী’ চলচ্চিত্র দুটি মুক্তির অপেক্ষায় রয়েছে। পাশাপাশি ইউরোপে দৃশ্যধারণ হতে যাওয়া নতুন আরেকটি সিনেমায় কাজের জন্যও প্রস্তুতি নিচ্ছেন এই অভিনেত্রী।

kalprakash.com/IM

এই সম্পর্কিত আরও সংবাদ

সব দেখুন arrow_forward
Logo
শনিবার, ২৯ আগস্ট ২০২৬ | Globe kalprakash.com

এবার কানাডার মাটিতে জায়েদ খানের নায়িকা অধরা

বিস্তারিত কমেন্টে